জুলাই সনদ বাস্তবায়ন না করলে রাজপথেই দাবি আদায়ের ফায়সালা হবে
-লন্ডনে সাংবাদিকদের সাথে মতবিনিময় অনুষ্ঠানে এডভোকেট জুবায়ের
জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও প্রচার বিভাগের প্রধানএডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেছেন, জুলাই সনদ বাস্তবায়ন ও গণভোটেরপ্রতি সরকার স্পষ্ট অবজ্ঞা প্রদর্শন করছে। যে শহীদদের রক্তের উপর আজকের এইসরকার তারা শহীদের রক্তের সাথে প্রতারণার পথেই হাঁটছে।
বিএনপি তাদের নির্বাচনী ইস্তেহারে বলেছিলো, জুলাই সনদের প্রতিটি অক্ষর তারা বাস্তবায়ন করবে ! গণভোটে হ্যাঁ কে বিজয়ী করতে চেয়েছে। কিন্তু বিজয়ী হওয়ার পর তারা জনগণের সাথে প্রতিটা অক্ষরেই প্রতারণা করছে।
এডভোকেট জুবায়ের বলেন, জনগণের দাবি জুলাই সনদবাস্তবায়নে আমরা সংসদে বারবার আহবান জানাচ্ছি। যদি জনগণের এ দাবি মেনেনেয়া না হয় তবে আমরা সবাইকে নিয়ে রাজপথে আন্দোলন করে এ দাবি বাস্তবায়নকরবো। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি, নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধি, বিদ্যুৎ, গ্যাসের সংকট, সেবা প্রতিষ্ঠান গুলোর চরম অনিয়ম-অরাজকতাসহবিভিন্ন সংকট তুলে ধরে বলেন, জনগণের ন্যায্য হিস্যা বুঝিয়ে দিতে হবে। ফ্যাসিস্টহাসিনার মতো নতুন কোনো ফ্যাসিবাদকে মাথা তুলে দাঁড়াতে দেয়া হবে না।
তিনি বুধবার (২ সেপ্টেম্বর) যুক্তরাজ্যের পূর্ব লন্ডনের স্থানীয় একটি রেস্টুরেন্টে বাংলা মিডিয়ার সাংবাদিকদের সাথে মত বিনিময় কালে বক্তব্য রাখছিলেন।
বাংলাদেশ জামায়াতে ইসলামী ইউকে ও ইউরোপ এর প্রধান মুখপাত্র ব্যারিস্টার আবুবকর মোল্লার পরিচালনায় মতবিনিময় অনুষ্ঠানে বক্তব্য রাখেন
বাংলাদেশ জামায়াতে ইসলামী, ইউকে ও ইউরোপ এর অন্যতম মুখপাত্র ব্যারিস্টারফখরুল ইসলাম ও ডক্টর শামসুল আলম গোলাপ।
এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের রাষ্ট্রীয় প্রতিষ্ঠান গুলোতে দলীয় লোকনিয়োগের নজিরবিহীন অবস্থা তুলে ধরে বলেন, সরকার পুরো সিস্টেমটাকে নষ্ট করেদিচ্ছে। অতীতে যা হয়নি সেটাই করছে। তারা রাষ্ট্রীয় প্রতিষ্ঠান গুলোকে নিজেদেরদলীয় প্রতিস্টানের মতো তৈরী করেছে।



















