img

নবনিযুক্ত মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের যুক্তরাজ্য বিএনপির শুভেচ্ছা ও অভিনন্দন

প্রকাশিত :  ১৯:৫৩, ২৫ আগষ্ট ২০২৬

নবনিযুক্ত মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের যুক্তরাজ্য বিএনপির শুভেচ্ছা ও অভিনন্দন

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মন্ত্রীসভায় মন্ত্রী হিসাবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড.  আবদুল মঈন খান- স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়, বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান আন্দালিভ রহমান পার্থ- তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়, সাবেক বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত -বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন বিষয়ক মন্ত্রণালায় এবং বান্দরবানের সংসদ সদস্য সাচিং প্রু জেরী-পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় এবং প্রতিমন্ত্রী হিসাবে প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির - পররাষ্ট্র মন্ত্রণালয় এবং গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার লিংকন- ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ায় যুক্তরাজ্য বিএনপি প্রাণঢালা  শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে ।  

আজ এক অভিনন্দন বার্তায় যুক্তরাজ্য বিএনপির আহ্বায়ক আবুল কালাম ও সদস্য সচিব খসরুজ্জামান খসরু বলেন, নবনিযুক্ত মন্ত্রী ও প্রতিমন্ত্রী মহোদয়গণ তাঁদের নিজ নিজ অভিজ্ঞতা, প্রজ্ঞা, দূরদর্শিতার মাধ্যমে আত্মমর্যাদাশীল ও স্বনির্ভর বাংলাদেশ গড়তে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকারের গৃহীত জনকল্যাণমুখী সকল উন্নয়ন কর্মসূচী বাস্তবায়নে অগ্রণী ভূমিকা পালন করবেন। বিবৃতিতে নেতৃদয় প্রত্যাশা করেন, নবনিযুক্ত মন্ত্রী ও প্রতিমন্ত্রীগণ সহ মন্ত্রীসভার সকল সদস্যবৃন্দ  তাঁদের সম্মিলিত প্রচেষ্টায় আর্থ-সামাজিক উন্নয়নের মাধ্যমে দেশ  ও জাতিকে আরও সুখী ও সমৃদ্ধশালী করেবেন। বিশেষ করে প্রবাস থেকে মন্ত্রীসভায় মাননীয় প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির –কে পররাষ্ট্র প্রতিমন্ত্রী নিযুক্ত করায় মাননীয় প্রধানমন্ত্রীকে আন্তরিক ধনাবাদ জানিয়ে গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছে যুক্তরাজ্য বিএনপি । অভিনন্দন বার্তায় নেতৃদয়, নবনিযুক্ত মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের   সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সফলতা কামনা করেন।    


 

কমিউনিটি এর আরও খবর

img

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভীকে যুক্তরাজ্য বিএনপির অভিনন্দন

প্রকাশিত :  ২০:০৭, ২৫ আগষ্ট ২০২৬

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য, নবঘোষিত ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট  রুহুল কবির রিজভীকে অভিনন্দন ও শুভেচ্ছা  জানিয়েছে যুক্তরাজ্য বিএনপি।  

আজ এক বিবৃতিতে যুক্তরাজ্য বিএনপির আহ্বায়ক আবুল কালাম আজাদ ও সদস্য সচিব খসরুজ্জামান খসরু বলেন, দলের দুর্দিনের কান্ডারী, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সভাপতি ও  বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এবং বর্তমানে স্থায়ী কমিটির সদস্য অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মনোনীত হওয়ায় যুক্তরাজ্য বিএনপির সর্বস্তরের নেতাকর্মী আনন্দিত ও উচ্ছাসিত।

৯০ এর স্বৈরাচার ও পতিত ফ্যাসিবাদ বিরোধী দীর্ঘ আন্দোলন সংগ্রামের  অগ্রভাগের সাহসী যোদ্ধা, দলের দুর্দিনের কান্ডারী, পরীক্ষিত, ত্যাগী ও দলের নেতৃত্বের প্রতি অবিচল আস্থাশীল অ্যাডভোকেট রুহুল কবির রিজভীকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব অর্পণ করে দল যথার্থ মুলায়িত করেছে। বার বার কারা নির্যাতিত ও দলের তৃনমূল থেকে উঠে আসা সাহসী যোদ্ধার সংগ্রামী ইতিহাস এবং  দলের প্রতি তাঁর  কমিটমেন্ট ও আনুগত্য  সকলের কাছে অনুপ্রেরণার উৎস হিসেবে কাজ করবে । তাঁর সাংগঠনিক দক্ষতা ও রাজনৈতিক অভিজ্ঞতার আলোকে দল আরও শক্তিশালী ও বেগবান হবে বলে আশা প্রকাশ করেন।

বিবৃতিতে নেতৃদয় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং রাজনৈতিক জীবনের উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা করেন।  


কমিউনিটি এর আরও খবর