img

গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে'র ওয়েস্ট মিডল্যান্ডস রিজিওনাল কমিটি গঠন

প্রকাশিত :  ০৯:১৯, ১৮ আগষ্ট ২০২৬
সর্বশেষ আপডেট: ০৯:৫৩, ১৮ আগষ্ট ২০২৬

লন্ডনে ১১ ই অক্টোবর সংগঠনের কেন্দ্রীয় সম্মেলন তথা সিলেটি উৎসব এর তারিখ ঘোষণা

গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে'র ওয়েস্ট মিডল্যান্ডস রিজিওনাল কমিটি গঠন

বিপুল উৎসাহ উদ্দীপনা ও আনন্দঘন পরিবেশে বিশ্বজুড়ে সিলেটবাসীদের ঐক্য, সংস্কৃতি রক্ষা ও কল্যাণ সাধনের দীপ্ত শপথে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে-এর ওয়েস্ট মিডল্যান্ডস রিজিওনাল কমিটি গঠন করা হয়েছে।  গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে'র কেন্দ্রীয় কনভেনর কমিউনিটি লিডার মোহাম্মদ মকিস মনসুর এর সভাপতিত্বে এবং যুবসংগঠক  শাহ শাফি কাদির  ও ক্রিকেটার সৈয়দ ছায়েম করিম এর যৌথ পরিচালনায় গতকাল ১৬ ই আগষ্ট নগর বামিংহামে এক প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। 

এতে অতিথি হিসেবে ৭১ এর বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আব্দুল কাইয়ুম কয়সর, কেন্দ্রীয় কো কনভেনর আলহাজ্ব মসুদ আহমদ, উপদেষ্টা সুরাবুর রহমান, মধু মিয়া, মোস্তফা কামাল বাবলু, কামাল আহমদ, আমিনুল ইসলাম বেলাল, জয়নাল ইসলাম, মুজিবুর রহমান, জহির আলী ও রকিবুর রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। 

কাউন্সিল অধিবেশনে মোহাম্মদ আশিক মিয়াকে কনভেনার, ড. জসিম আহমেদ জোশকে কো-কনভেনার, বাদরুল আলম চৌধুরী,জুবায়ের আলম, আমিনুর রহমান সুমন, জাহাঙ্গীর বখত,বদরুজ্জামান বদর,এরশাদ আলী,ও গিয়াস মিয়াকে জয়েন্ট কনভেনার,- মো. আব্দুল মুহিতকে সদস্য সচিব, ফখরুল ইসলাম রিপন,মুরাদউদ্দিন আহমেদ শারীফ, মোহাম্মদ আলী, ইকবাল হোসেন ও মোজাম্মেল হোসেন মিয়াকে সহকারী সচিব, রফিকুর রহমান রফুকে অর্থ সচিব ও রুহুল আহমদ লিটনকে সহকারী অর্থ সচিব করে ৪১ সদস্য সংগঠন এর  ওয়েস্ট মিডল্যান্ডস রিজিওনাল কমিটির নাম কেন্দ্রীয় কনভেনর ও ইউকে বিডি টিভির চেয়ারম্যান মোহাম্মদ মকিস মনসুর ঘোষণার পর উপস্থিত সবাই করতালির মাধ্যমে সমথর্ন প্রদান করেছেন। 

সিলেটবাসীদের ভালোবাসা, আস্থা ও সমর্থন নিয়ে গঠিত এই কমিটি সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছে। ঐক্যে শক্তি, সেবায় সমৃদ্ধি — এই প্রত্যয়কে বুকে ধারণ করে সিলেটবাসীদের অধিকার আদায় ও মানবিক কল্যাণে নিজেদেরকে নিবেদিত রাখবেন বলে আশা প্রকাশ করেছেন। ভবিষ্যতেও সকলের সক্রিয় সহযোগিতা ও দোয়া কামনা করেন নতুন কমিটি। উপস্থিত অনেকেই এই কমিটির মাধ্যমে সমাজের কল্যাণে ভালো কিছু করবে বলে দৃঢ় আশা প্রকাশ করেছেন।

সংগঠন এর কেন্দ্রীয় কনভেনর কমিউনিটি লিডার ও সিনিয়র সাংবাদিক মোহাম্মদ মকিস মনসুর আগামী ১১ ই অক্টোবর লন্ডনের দ্যা এট্রিয়াম হলে অনুষ্ঠিতব্য  সংগঠন এর কেন্দ্রীয় সম্মেলন তথা সিলেটি উৎসবকে সফল করতে সবার উপস্থিতি ও সহযোগিতা কামনা করেছেন।

কমিউনিটি এর আরও খবর

img

‘ওয়াটার সেফটি’ সচেতনতায় জোর দিচ্ছে টাওয়ার হ্যামলেটস কাউন্সিল

প্রকাশিত :  ১০:১৫, ১৮ আগষ্ট ২০২৬

খোলা জলাশয়ে সাঁতার নয়, নিরাপদ বিকল্প বেছে নেওয়ার আহ্বান

সাম্প্রতিক এক মর্মান্তিক ঘটনার পর কমিউনিটির শিশু, কিশোর, তরুণ বয়সী এবং পরিবারগুলোর মধ্যে পানি নিরাপত্তা বা ‘ওয়াটার সেফটি’ বিষয়ক সচেতনতা বাড়াতে টাওয়ার হ্যামলেটস কাউন্সিল বিভিন্ন উদ্যোগ জোরদার করেছে। গরমের সময় শীতল হতে গিয়ে যেন কেউ ঝুঁকিপূর্ণ খোলা জলাশয়ে সাঁতার কাটার সিদ্ধান্ত না নেয়ার জন্য কাউন্সিল বাসিন্দাদের প্রতি আহ্বান জানিয়েছে।

বর্তমান গরম আবহাওয়ায় নদী, লেক, খাল, কুয়ারি বা রিজার্ভারের মতো উন্মুক্ত জলাশয় অনেকের কাছে আকর্ষণীয় মনে হতে পারে। তবে এসব স্থানে এমন অনেক ঝুঁকি থাকে যা ওপর থেকে দেখা যায় না। পানির নিচে লুকিয়ে থাকা স্রোত, হঠাৎ গভীর হয়ে যাওয়া অংশ, ঠান্ডা পানির কারণে ‘কোল্ড ওয়াটার শক’ এবং পানির নিচে থাকা বিভিন্ন বিপজ্জনক বস্তু বা আবর্জনা মুহূর্তের মধ্যে জীবনহানির কারণ হতে পারে।

প্রতি বছর যুক্তরাজ্যের বিভিন্ন স্থানে অনিরাপদ জলাশয়ে সাঁতার কাটতে গিয়ে তরুণ-তরুণীরা গুরুতর আহত হয় বা প্রাণ হারায়। এ কারণে লাইফগার্ডবিহীন অথবা অনুমোদিত নয় এমন কোনো স্থানে পানিতে নামার ঝুঁকি না নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।

কাউন্সিল বিশেষভাবে স্মরণ করিয়ে দিয়েছে যে, অনুমোদনহীন জলাশয়, খোলা খাল, শ্যাডওয়েল বেসিন বা অন্য কোনো উন্মুক্ত পানির স্থানে সাঁতার কাটা অত্যন্ত বিপজ্জনক হতে পারে। অনেক ক্ষেত্রে পানির প্রকৃত গভীরতা বোঝা যায় না এবং পানির নিচে থাকা বস্তুগুলো সাঁতারুদের জন্য মারাত্মক ঝুঁকি তৈরি করে। এছাড়া গরম আবহাওয়ার মধ্যেও উন্মুক্ত জলাশয়ের পানি অনেক বেশি ঠান্ডা থাকতে পারে, যা শরীরে আকস্মিক শক সৃষ্টি করে এবং ডুবে যাওয়ার ঝুঁকি বাড়ায়।

সম্প্রতি দুর্ঘটনায় প্রাণ হারানো এক তরুণের পরিবারের সঙ্গে টাওয়ার হ্যামলেটসের মেয়র লুৎফুর রহমান এবং কাউন্সিলের প্রতিনিধিরা সাক্ষাৎ করে গভীর সমবেদনা জানান। একই সঙ্গে তারা পরিবারকে আশ্বস্ত করেন যে এই কঠিন সময়ে পুরো কমিউনিটি তাদের পাশে রয়েছে। আলোচনায় খোলা জলাশয়ে সাঁতার কাটার ঝুঁকি সম্পর্কে আরও ব্যাপক জনসচেতনতা গড়ে তোলার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করা হয়।

টাওয়ার হ্যামলেটস কাউন্সিল কমিউনিটি, জমির মালিক, শিক্ষা প্রতিষ্ঠান, স্থানীয় সংগঠন এবং বিভিন্ন অংশীদারের সঙ্গে কাজ করে পানি নিরাপত্তা বিষয়ে সচেতনতা বাড়ানোর প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে। লক্ষ্য একটাই, ভবিষ্যতে যেন আর কোনো পরিবার এ ধরনের হৃদয়বিদারক ক্ষতির মুখোমুখি না হয়।

বাসিন্দাদের জন্য কাউন্সিলের নিরাপত্তা পরামর্শ হলোঃ নিরাপদ ও তত্ত্বাবধানযুক্ত সুইমিং ভেন্যু ব্যবহার করুন। খোলা জলাশয়ে সাঁতার এড়িয়ে চলুন। কোনো কারণে পানিতে বিপদে পড়লে আতঙ্কিত না হয়ে ‘ফ্লোট টু লিভ’ পদ্ধতি অনুসরণ করুন। পাশাপাশি সবসময় সতর্কতামূলক সাইন ও নিরাপত্তা নির্দেশনা মেনে চলুন।

কাউন্সিল সবাইকে এই গুরুত্বপূর্ণ বার্তাটি পরিবার, বন্ধু এবং প্রতিবেশীদের মধ্যে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়েছে।

মনে রাখুন, সঠিক সময়ে নেওয়া একটি সঠিক সিদ্ধান্ত একটি জীবন বাঁচাতে পারে।


 

কমিউনিটি এর আরও খবর