img

সাংবাদিক বকসি ইকবাল আহমেদ এর সম্মানে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির প্রীতিসভা অনুষ্ঠিত

প্রকাশিত :  ১৫:০৪, ০৩ সেপ্টেম্বর ২০২৬

সাংবাদিক বকসি ইকবাল আহমেদ এর সম্মানে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির প্রীতিসভা অনুষ্ঠিত

ব্রিটেনে সফররত মৌলভীবাজার প্রেসক্লাবের আহবায়ক, দৈনিক বাংলার দিন পত্রিকার প্রধান সম্পাদক, প্রবীণ সাংবাদিক বকসি ইকবাল আহমেদ এর— সম্মানে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির সদস‍্য ও বিলেতের বিভিন্ন গণমাধ্যমকর্মী-সাংবাদিক, সুধীজনদের সাথে মতবিনিময় ও প্রীতিবৈঠক অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার (২ সেপ্টেম্বর ২০২৬) বিকেলে পূর্ব লন্ডনের একটি ব‍্যারিস্টার চেম্বার হলরুমে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি, সাবেক অধ্যক্ষ মুহাম্মদ শাহেদ রাহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল বাছির এর পরিচালনায় এ প্রীতি সভা অনুষ্ঠিত হয়। 

এ প্রীতি সভার শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন-ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির এসিসটেন্ট সেক্রেটারি আসমা মতিন । 

লন্ডনের এ প্রীতি বৈঠকে উপস্থিত হয়ে বক্তব্য রাখেন - ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটি সাবেক সভাপতি‍ ডক্টর আনসার আহমেদ উল্লাহ,  টাওয়ার হ‍্যামলেটস কাউন্সিলের সাবেক স্পিকার আহবাব হোসেন, রিপোর্টার্স ইউনিটি সাবেক সভাপতি‍, জগন্নাথপুর টাইমস এর সম্পাদক  সাজিদুর রহমান, প্রবীণ সাংবাদিক মতিয়ার চৌধুরী, আনন্দমোহন কলেজের সাবেক ভিপি মুজিবুল হক মনি, ভাটির কণ্ঠ সম্পাদক ইমদাদুন খানম, ব্রিজবাংলা২৪ সহকারী সম্পাদক-সাহেদা রহমান, ইউকে বাংলা গার্ডিয়ান এর এসিসটেন্ট এডিটর এস কে এম আশরাফুল হুদা, ব্রিজবাংলা ২৪ এর সম্পাদক শাহ মোস্তাফিজুর রহমান বেলাল, ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির সাবেক সেক্রেটারি জুবায়ের আহমেদ, হবিগঞ্জ এক্সপ্রেসের যুক্তরাজ‍্য প্রতিনিধি ও চ‍্যানেল এনআরবি সম্পাদক এ রহমান অলি, আই ওন টিভির উপস্থাপিকা হেনা বেগম, বিবিএন ডট মিডিয়ার সম্পাদক কবি সাজ্জাদ হোসেন নয়ন, বাংলা সংলাপ এর রিপোর্টার ইমরান আহমদ তালুকদার, কবি ফাহমিদা ইসাছমিন, জে টাইমস টিভির রিপোর্টার - মোহাম্মদ কবিরুল ইসলাম, চ‍্যানেল টিএস  সম্পাদক-সাখাওয়াত ইসলাম ফরাজী, ইউকেবিডি টিভির সম্পাদক আব্দুল মুমিন, বকসি আদনান রশিদ, এনএল ২৪ এর রিপোর্টার দীপামণি, খালিস আহমদ, মানবাধিকার নেত্রী শুভা মতিন প্রমুখ।

সভায় বক্তারা বলেন- বাংলাদেশের অর্থনীতি ও সামাজিক উন্নয়নে প্রবাসীদের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। প্রবাসীরা দেশে যাওয়ার পর ঢাকা বিমানবন্দর, সিলেট ওসমানী বিমানবন্দর সহ অন‍্যান‍্য বিমানবন্দরে প্রবাসী হয়রানী বন্ধের জোড় দাবী জানান। সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে লন্ডন টু সিলেট রুটে অন‍্যান‍্য বিমান সংস্থার বিমান চলাচলের সুযোগ করে দেওয়ার জন‍্য সরকারের সুদৃষ্টি কামনা করেন। 

বক্তারা আরো বলেন- প্রবীণ সাংবাদিক বকসি ইকবাল আহমেদের মতো সাংবাদিকরা দেশে এসব বিষয়ে প্রবাসীদের নির্যাতনে কথা, সাংবাদিক নিপিড়নের কথা, তাঁর বস্তুনিষ্ঠ সাংবাদিকতার লেখনিতে তুলে আনার আহবান জানান। 

প্রবাসীদের নাগরিক ও গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করার লক্ষে বস্তুনিষ্ঠ সংবাদ প্রেরণের মাধ্যমে সবাইকে এগিয়ে আসার আহবান জানান।

কমিউনিটি এর আরও খবর

img

জুলাই সনদ বাস্তবায়ন না করলে রাজপথেই দাবি আদায়ের ফায়সালা হবে

প্রকাশিত :  ১৩:৪২, ০৩ সেপ্টেম্বর ২০২৬

-লন্ডনে সাংবাদিকদের সাথে মতবিনিময় অনুষ্ঠানে এডভোকেট জুবায়ের

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও প্রচার বিভাগের প্রধানএডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেছেন, জুলাই সনদ বাস্তবায়ন ও গণভোটেরপ্রতি সরকার স্পষ্ট অবজ্ঞা প্রদর্শন করছে। যে শহীদদের রক্তের উপর আজকের এইসরকার তারা শহীদের রক্তের সাথে প্রতারণার পথেই হাঁটছে।

বিএনপি তাদের নির্বাচনী ইস্তেহারে বলেছিলো, জুলাই সনদের প্রতিটি অক্ষর তারা বাস্তবায়ন করবে ! গণভোটে হ্যাঁ কে বিজয়ী করতে চেয়েছে। কিন্তু বিজয়ী হওয়ার পর তারা জনগণের সাথে প্রতিটা অক্ষরেই প্রতারণা করছে।

এডভোকেট জুবায়ের বলেন, জনগণের দাবি জুলাই সনদবাস্তবায়নে আমরা সংসদে বারবার আহবান জানাচ্ছি। যদি জনগণের এ দাবি মেনেনেয়া না হয় তবে আমরা সবাইকে নিয়ে রাজপথে আন্দোলন করে এ দাবি বাস্তবায়নকরবো। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি, নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধি, বিদ্যুৎ, গ্যাসের সংকট, সেবা প্রতিষ্ঠান গুলোর চরম অনিয়ম-অরাজকতাসহবিভিন্ন সংকট তুলে ধরে বলেন, জনগণের ন্যায্য হিস্যা বুঝিয়ে দিতে হবে। ফ্যাসিস্টহাসিনার মতো নতুন কোনো ফ্যাসিবাদকে মাথা তুলে দাঁড়াতে দেয়া হবে না। 

তিনি বুধবার (২ সেপ্টেম্বর) যুক্তরাজ্যের পূর্ব লন্ডনের স্থানীয় একটি রেস্টুরেন্টে বাংলা  মিডিয়ার সাংবাদিকদের সাথে মত বিনিময় কালে বক্তব্য রাখছিলেন। 

বাংলাদেশ জামায়াতে ইসলামী  ইউকে ও ইউরোপ এর  প্রধান মুখপাত্র ব্যারিস্টার আবুবকর মোল্লার পরিচালনায় মতবিনিময় অনুষ্ঠানে বক্তব্য রাখেন 

বাংলাদেশ জামায়াতে ইসলামী, ইউকে ও ইউরোপ এর অন্যতম মুখপাত্র ব্যারিস্টারফখরুল ইসলাম ও ডক্টর শামসুল আলম গোলাপ। 

এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের রাষ্ট্রীয়  প্রতিষ্ঠান গুলোতে দলীয় লোকনিয়োগের নজিরবিহীন অবস্থা তুলে ধরে বলেন, সরকার পুরো সিস্টেমটাকে নষ্ট করেদিচ্ছে। অতীতে যা হয়নি সেটাই করছে। তারা রাষ্ট্রীয় প্রতিষ্ঠান গুলোকে নিজেদেরদলীয় প্রতিস্টানের মতো তৈরী করেছে।


কমিউনিটি এর আরও খবর