img

ব্ল্যাক হিস্ট্রি মান্থে টাওয়ার হ্যামলেটসে সোমালি কারুশিল্প, আফ্রিকান ঐতিহ্য ও সাংস্কৃতিক আয়োজন

প্রকাশিত :  ১৭:৪৮, ১৯ অক্টোবর ২০২৬

ব্ল্যাক হিস্ট্রি মান্থে টাওয়ার হ্যামলেটসে সোমালি কারুশিল্প, আফ্রিকান ঐতিহ্য ও সাংস্কৃতিক আয়োজন

আফ্রিকান ও ক্যারিবীয় কমিউনিটির ইতিহাস, সংস্কৃতি ও অবদান উদ্‌যাপনে টাওয়ার হ্যামলেটসে অক্টোবরজুড়ে চলছে নানা অনুষ্ঠান। অক্টোবর মাসের শেষ পর্যন্ত রয়েছে ঐতিহ্যবিষয়ক প্রদর্শনী, চুলের সাজ ও বেণি করার কর্মশালা, কবিতা, চলচ্চিত্র প্রদর্শনী, শিল্পকর্ম, পারিবারিক অনুষ্ঠান এবং সোমালি কারুশিল্প শেখার সুযোগ।
ব্ল্যাক হিস্ট্রি মান্থ ২০২৬ উপলক্ষে টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের সহযোগিতায় পুরো অক্টোবর মাসে বরো জুড়ে বিভিন্ন অনুষ্ঠান ও সাংস্কৃতিক কার্যক্রম অনুষ্ঠিত হচ্ছে। এসব আয়োজনের মাধ্যমে আফ্রিকান ও ক্যারিবীয় বংশোদ্ভূত মানুষের ইতিহাস, অর্জন ও ব্রিটিশ সমাজে তাঁদের অবদান তুলে ধরা হচ্ছে। একই সঙ্গে বিভিন্ন কমিউনিটির মানুষের মধ্যে সাংস্কৃতিক বিনিময়, পারস্পরিক বোঝাপড়া ও সম্প্রীতি বাড়ানোর সুযোগ তৈরি হচ্ছে।
এ বছরের ব্ল্যাক হিস্ট্রি মান্থের জাতীয় প্রতিপাদ্য \'অনারিং আওয়ার কমিউনিটিজ\'। এই প্রতিপাদ্যে কমিউনিটির মানুষের অবদান, অভিজ্ঞতা, ঐতিহ্য এবং সমাজ গঠনে তাঁদের ভূমিকার প্রতি সম্মান জানানো হচ্ছে।
সম্প্রতি টাওয়ার হ্যামলেটস লোকাল হিস্ট্রি লাইব্রেরি অ্যান্ড আর্কাইভসে \"কমিউনিটিজ অব লিবারেশন: ডিসকভার ব্ল্যাক ইস্ট লন্ডন\" শীর্ষক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে ইতিহাস, সংস্কৃতি ও কমিউনিটিভিত্তিক বাজারের পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের সঙ্গে যৌথভাবে তৈরি \"কমিউনিটিজ অব লিবারেশন\" প্রদর্শনী তুলে ধরা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাউন্সিলের লেজার, কালচার অ্যান্ড ট্যুরিজমবিষয়ক ক্যাবিনেট সদস্য কাউন্সিলর মিনারা খাতুন।
২১ অক্টোবরঃ আফ্রিকান হেয়ার ব্রেইডিং কর্মশালা
আফ্রিকান সংস্কৃতির ঐতিহ্যবাহী চুলের সাজ ও বেণি করার কৌশল শেখানোর জন্য ২১ অক্টোবর সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত হেয়ার ব্রেইডিং ওয়ার্কশপস্ অনুষ্ঠিত হবে। স্থানীয় বাসিন্দারা এই কর্মশালায় আফ্রিকান হেয়ার ব্রেইডিং ও আফ্রো হেয়ারস্টাইল সম্পর্কে জানার সুযোগ পাবেন।
স্থান: মোর লাইফ হোম, ইউনিট ৩, জুরা হাউজ, ৬১ এভারফেল্ডি সি্ট্রট, লন্ডন ই১৪ ০কিউবি
২১ অক্টোবরঃ ব্রিটিশ কৃষ্ণাঙ্গদের ইতিহাস নিয়ে বিশেষ আয়োজন
একই দিন সকাল সাড়ে ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত টাওয়ার হ্যামলেটস টাউন হলে অনুষ্ঠিত হবে ইকস্ অব হ্যারিটেজঃ আনলিশিং ব্ল্যাক ব্রিটিশ হিসি্ট্র। এই আয়োজনে ব্রিটিশ কৃষ্ণাঙ্গদের ইতিহাস, ঐতিহ্য ও অবদান নিয়ে জানার সুযোগ থাকবে।
স্থান: কাউন্সিল চেম্বার, টাওয়ার হ্যামলেটস্ টাউন হল, ১৬০ হোয়াইটচ্যাপেল রোড, লন্ডন ই১ ১বিজি
২১ অক্টোবরঃ ব্ল্যাক হিস্ট্রি মান্থ ওপেন মাইক নাইট
কবিতা, সাহিত্য ও স্পোকেন-ওয়ার্ড পরিবেশনার মাধ্যমে কৃষ্ণাঙ্গ শিল্পী ও লেখকদের সৃজনশীলতা তুলে ধরতে ২১ অক্টোবর সন্ধ্যা সাড়ে ৬টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত ব্ল্যাক হিসি্ট্র মান্থ ২০২৬ঃ ওপেন মাইক নাইট অনুষ্ঠিত হবে। কবি নাইক শনিবেয়ার -এর উপস্থাপনায় এই আয়োজনে কৃষ্ণাঙ্গ কবি, লেখক ও স্পোকেন-ওয়ার্ড পরিবেশকেরা অংশ নেবেন।
স্থান: অক্সফোর্ড হাউজ, ডারবিশায়ার সি্ট্রট, লন্ডন ই২ ৬এইচজি
২৩ অক্টোবরঃ কবিতা, চলচ্চিত্র ও ফুল তৈরির কর্মশালা
২৩ অক্টোবর রয়েছে একাধিক সাংস্কৃতিক আয়োজন। পপলার ইউনিয়ন-এ সকাল ১০টা ৩৫ মিনিট থেকে পয়েটরি ওপেন নাইট  অনুষ্ঠিত হবে। এতে ইওর সে্টজ...ইওর শো শীর্ষক ওপেন-মাইক পরিবেশনার মাধ্যমে কবিতা ও সৃজনশীল অভিব্যক্তির সুযোগ থাকবে।
একই দিন বিকেল সাড়ে ৩টা থেকে সাড়ে ৫টা পর্যন্ত পপলার ইউনিয়ন-এ শিশু ও পরিবারের জন্য সওল সিনেমা - চিলড্রেনস্ ফিল্ম স্ক্রিনিং অনুষ্ঠিত হবে। এতে ডিজনি-পিক্সারের সৌল চলচ্চিত্র প্রদর্শিত হবে।
এ ছাড়া বিকেল সাড়ে ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত অক্সফোর্ড হাউজ-এ অনুষ্ঠিত হবে ফ্লাওয়ার মেকিং ওয়ার্কশপ। এই কর্মশালায় ফুল তৈরির সৃজনশীল কাজের মাধ্যমে পরিচয়, সংস্কৃতি ও পারস্পরিক সংযোগের বিষয়গুলো তুলে ধরা হবে।
২৪ অক্টোবরঃ কৃষ্ণাঙ্গ উদ্যোক্তাদের বাজার ও আফ্রো-হেয়ার ফেয়ার
কৃষ্ণাঙ্গ উদ্যোক্তাদের পণ্য ও ব্যবসা তুলে ধরতে ২৪ অক্টোবর সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত পপলার ইউনিয়ন-এ অনুষ্ঠিত হবে ব্ল্যাক ওনড মার্কেট । দর্শনার্থীরা এই বাজারে বিভিন্ন পণ্য ও সৃজনশীল উদ্যোগের সঙ্গে পরিচিত হতে পারবেন।
একই দিন দুপুর ১২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত অনুষ্ঠিত হবে আফ্রো-হেয়ার ফেয়ার। এই আয়োজনের লক্ষ্য হলো চুলের সাজ, ব্যক্তিগত পরিচয় ও আত্মপ্রকাশের সঙ্গে সম্পর্কিত সাংস্কৃতিক অভিজ্ঞতা ভাগ করে নেওয়ার জন্য একটি স্বাচ্ছন্দ্যপূর্ণ পরিবেশ তৈরি করা।
এ ছাড়া ২৪ অক্টোবর দুপুর ১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত আইল্যান্ড পয়েন্ট কমিউনিটি সেন্টারে অনারিং আওয়ার কমিউনিটিজ - বান্টিং ম্যাকিং ওয়ার্কশপঃ সেশন ফোর অনুষ্ঠিত হবে। এতে অংশগ্রহণকারীরা কমিউনিটির ঐতিহ্য উদ্‌যাপনে সাজসজ্জার জন্য বুনটিং তৈরির কাজে অংশ নিতে পারবেন।
২৪ অক্টোবরঃ সোমালি ঐতিহ্য ও কারুশিল্পের কর্মশালা
সোমালি সাংস্কৃতিক ঐতিহ্য সম্পর্কে জানার সুযোগ তৈরি করতে ২৪ অক্টোবর বিকেল সাড়ে ৩টা থেকে সাড়ে ৫টা পর্যন্ত হোয়াইটচ্যাপেল গ্যালারি-তে থে্রডস্ হেরিটেজঃ নিটিং ওয়ার্কশপ অনুষ্ঠিত হবে। এই বিনামূল্যের অংশগ্রহণমূলক কর্মশালায় সোমালি কারুশিল্পের ঐতিহ্য, ক্রোশে ও বুননশিল্পের সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ থাকবে।
স্থানঃ ক্লোর ক্রিয়েটিভ স্টুডিও, হোয়াইটচ্যাপেল গ্যালারি, ৭৭-৮২ হোয়াইটচ্যাপেল হাই সি্ট্রট, লন্ডন ই১ ৭কিউএক্স
২৪ ও ২৫ অক্টোবরঃ শিল্প ও ঐতিহ্যভিত্তিক প্রদর্শনী
ফটোমান্থ কর্মসূচির অংশ হিসেবে ২৪ ও ২৫ অক্টোবর ট্রিনিটি বোয়া ওয়ার্ফ-এ \"ন্যাওটিকা: সুগার টাওয়ারস্/সুইট লেবার\" শীর্ষক প্রদর্শনী অনুষ্ঠিত হবে। এই প্রদর্শনীর মাধ্যমে চিনি শিল্প, শ্রম ও ইতিহাসের বিভিন্ন দিক তুলে ধরা হবে।
এ ছাড়া ২৪ অক্টোবর সন্ধ্যা সাড়ে ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত সেন্ট মার্গারেটস্ হাউজের মালবেরি হল-এ অনুষ্ঠিত হবে \"সুইংইং এট দ্যা স্যাভয় ইভেন্ট। বিভিন্ন প্রজন্মের মানুষের অংশগ্রহণে এই আয়োজনে সংগীত ও সামাজিক নৃত্যের অভিজ্ঞতা উপভোগ করা যাবে।
২৫ অক্টোবরঃ পরিবারের জন্য চলচ্চিত্র প্রদর্শনী
২৫ অক্টোবর বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত পপলার ইউনিয়ন-এ অনুষ্ঠিত হবে সৌল চলচ্চিত্র। পরিবার ও শিশুদের উপযোগী এই চলচ্চিত্র আয়োজনের মাধ্যমে ছুটির দিনে একসঙ্গে সময় কাটানোর সুযোগ তৈরি হবে।
২৭ ও ২৮ অক্টোবরঃ শিশুদের গল্প শোনা ও বই উপহার
শিশুদের মধ্যে আফ্রিকান ও ক্যারিবীয় গল্প, সাহিত্য এবং সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতি আগ্রহ বাড়াতে ২৭ ও ২৮ অক্টোবর মোর লাইফ হোম-এ অনুষ্ঠিত হবে গল্প বলা এবং বই বতিরণ অনুষ্ঠান। দুই দিনই সকাল সাড়ে ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত আয়োজিত এই অনুষ্ঠানে শিশুরা গল্প শোনার পাশাপাশি বই উপহার পাওয়ার সুযোগ পাবে।
২৮ অক্টোবরঃ বিগ ড্র ও চুলের সাজের আয়োজন
২৮ অক্টোবর দুপুর ১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত ফ্লাওয়ার এন্ড ডিন কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হবে অনারিং আওয়ার কমিউনিটিজ - বিগ ড্র জন ব্রিক লেন ইভেন্ট।  হাফ-টার্মের ছুটির সময়ে পরিবার ও শিশুদের জন্য আয়োজিত এই বিনামূল্যের সৃজনশীল কর্মশালায় অংশগ্রহণকারীরা ছবি আঁকা ও শিল্পচর্চার মাধ্যমে নিজেদের ভাবনা প্রকাশ করতে পারবেন।
একই দিন দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত মোর লাইফ হোম-এ অনুষ্ঠিত হবে হেয়ার হাব। শিশু ও প্রাপ্তবয়স্করা এই আয়োজনে চুলে বেণি করা ও চুলের সাজের বিভিন্ন কৌশল সম্পর্কে জানতে পারবেন।
২৯ অক্টোবরঃ কমিউনিটির নেপথ্যের নায়কদের সম্মাননা
কমিউনিটির জন্য নীরবে কাজ করে যাওয়া ব্যক্তিদের অবদান তুলে ধরতে ২৯ অক্টোবর মোর লাইফ হোম-এ অনুষ্ঠিত হবে \"অনারিং আওয়ার আনসাং হিরোজ\" অনুষ্ঠান। এই আয়োজনে টাওয়ার হ্যামলেটসের এমন ব্যক্তিদের সম্মান জানানো হবে, যাঁরা বিভিন্নভাবে স্থানীয় কমিউনিটির উন্নয়নে ভূমিকা রেখে চলেছেন।
৩০ অক্টোবরঃ সোমালি পারিবারিক কারুশিল্প ও কমিউনিটি উদ্‌যাপন
সোমালি ঐতিহ্য ও কারুশিল্পকে কেন্দ্র করে ৩০ অক্টোবর বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত গ্র্যানবি কমিউনিটি হাব-এ  অনুষ্ঠিত হবে \"থে্রডস্ অব হেরিটেজঃ ফ্যামিলি ক্রাফট সেশন\" এবং কমিউনিটি উদযাপন অনুষ্ঠান। এই আয়োজনের মাধ্যমে পরিবার ও কমিউনিটির সদস্যরা একসঙ্গে সৃজনশীল কাজে অংশ নেওয়ার পাশাপাশি সোমালি কারুশিল্পের ঐতিহ্য সম্পর্কে জানতে পারবেন।
৩১ অক্টোবরঃ পোশাক মেরামতের কর্মশালা
অক্টোবরের শেষ দিনে ৩১ অক্টোবর দুপুর ১২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত অক্সফোর্ড হাউজে অনুষ্ঠিত হবে \"ববিন \'এন\' ওয়েভিন - মেনডিং ওয়ার্কশপ\"। শিল্পী মার্টিন কিং-এর পরিচালনায় এই হাতে-কলমে কর্মশালায় পোশাক মেরামত ও সেলাইয়ের কৌশল শেখার সুযোগ থাকবে।
মাসজুড়ে চলবে প্রদর্শনী ও সাংস্কৃতিক কার্যক্রম
এক দিনের অনুষ্ঠান ছাড়াও অক্টোবরজুড়ে টাওয়ার হ্যামলেটসে কয়েকটি প্রদর্শনী ও সাংস্কৃতিক কার্যক্রম চলবে।
৬ অক্টোবর থেকে সেন্ট মার্গারেটস্ হাউজের গ্যালারি ক্যাফেতে চলছে জাজ ডান্স ইন ব্রিটিশ কালচার শীর্ষক বিশেষ প্রদর্শনী, যা চলচে ৮ নভেম্বর পর্যন্ত। এই প্রদর্শনীতে ১৮ শতক থেকে বর্তমান সময় পর্যন্ত আফ্রিকান ডায়াস্পোরার জ্যাজ নৃত্য কীভাবে ব্রিটিশ সংস্কৃতিকে প্রভাবিত করেছে, তা তুলে ধরা হয়েছে।
৮ অক্টোবর থেকে ৮ নভেম্বর পর্যন্ত পপলার ইউনিয়ন-এ দেখা যাবে \"ভয়েজ, রিদমস্ এন্ড সে্টারিজঃ অনারিং আওয়ার কমিউনিটিজ\" শীর্ষক আলোকচিত্র প্রদর্শনী। এতে পপলার ইউনিয়ন-এর বিভিন্ন পরিবেশনা ও কার্যক্রমে অংশ নেওয়া মানুষের ছবি তুলে ধরা হয়েছে।
এ ছাড়া ৯ থেকে ২৮ অক্টোবর পর্যন্ত মোর লাইফ হোম-এ চলছে কৃষ্ণাঙ্গ উদ্যোক্তাদের বাজার এবং আফ্রিকান এন্ড ক্যারিবিয়ান আর্ট এক্সিবিশন। এই বাজারে কৃষ্ণাঙ্গ মালিকানাধীন ব্যবসাপ্রতিষ্ঠানগুলো নিজেদের পণ্য প্রদর্শন ও বিক্রির সুযোগ পাচ্ছে। পাশাপাশি স্থানীয় এক কৃষ্ণাঙ্গ বাসিন্দার কিউরেট করা শিল্পকর্মের প্রদর্শনীও দেখা যাবে।
ব্ল্যাক হিস্ট্রি মান্থের এসব আয়োজনের মাধ্যমে আফ্রিকান ও ক্যারিবীয় কমিউনিটির ইতিহাস, সংস্কৃতি ও অবদানকে সম্মান জানানো হচ্ছে। একই সঙ্গে বিভিন্ন পটভূমির বাসিন্দাদের একত্রিত হওয়া, নতুন কিছু শেখা এবং নিজেদের অভিজ্ঞতা ও ঐতিহ্য ভাগ করে নেওয়ার সুযোগ তৈরি হচ্ছে।
টাওয়ার হ্যামলেটসের বাসিন্দারা অনুষ্ঠানগুলোর সময়, স্থান ও অংশগ্রহণসংক্রান্ত বিস্তারিত তথ্য কাউন্সিলের ওয়েবসাইটে (https://www.towerhamlets.gov.uk/blackhistorymonth) দেখতে পারবেন। 
 

কমিউনিটি এর আরও খবর

img

হাফ টার্মের ছুটিতে টাওয়ার হ্যামলেটসের শিশুদের জন্য হ্যালোইনসহ নানা আনন্দ আয়োজন

প্রকাশিত :  ১৭:৪৯, ১৯ অক্টোবর ২০২৬

২৬ থেকে ৩০ অক্টোবর পর্যন্ত টাওয়ার হ্যামলেটসে শিশু ও পরিবারের জন্য থাকছে কুমড়ো খোদাই, সাইক্লিং, অ্যাডভেঞ্চার প্লে, পিৎজা তৈরি, গল্প শোনা, আর্টস অ্যান্ড ক্রাফটসসহ নানা মজার কার্যক্রম।

স্কুলের হাফ টার্মের ছুটিতে শিশু ও পরিবারের সদস্যদের জন্য আনন্দময় ও সৃজনশীল সময় কাটানোর সুযোগ করে দিতে নানা আয়োজন করেছে টাওয়ার হ্যামলেটস কাউন্সিল। ২৬ থেকে ৩০ অক্টোবর পর্যন্ত কাউন্সিলের পার্ক, খেলাধুলা ও শারীরিক কার্যক্রম দল শিশুদের জন্য সপ্তাহজুড়ে বিভিন্ন বিনোদনমূলক ও অংশগ্রহণমূলক কার্যক্রম পরিচালনা করবে।

এসব আয়োজনের লক্ষ্য হলো স্কুলের ছুটিতে শিশুদের আনন্দের পাশাপাশি নতুন কিছু শেখা, সৃজনশীল কাজে অংশ নেওয়া এবং শারীরিক কার্যক্রমের মাধ্যমে সক্রিয় থাকার সুযোগ তৈরি করা। পরিবারের সদস্যরাও শিশুদের সঙ্গে এসব কার্যক্রমে অংশ নিয়ে একসঙ্গে আনন্দময় সময় কাটাতে পারবেন।

থাকছে নানা মজার কার্যক্রম

হাফ টার্মের ছুটিতে শিশুদের জন্য থাকছে বিভিন্ন ধরনের আকর্ষণীয় আয়োজন। এর মধ্যে রয়েছে হ্যালোইন উপলক্ষে কুমড়ো খোদাই, সাইক্লিং সেশন, অ্যাডভেঞ্চার প্লে এবং পিৎজা তৈরি।

কুমড়ো খোদাইয়ের মাধ্যমে শিশুরা হ্যালোইন উৎসবের সৃজনশীল কার্যক্রমে অংশ নিতে পারবে। সাইক্লিং সেশন শিশুদের শারীরিকভাবে সক্রিয় থাকতে উৎসাহিত করবে। অন্যদিকে, অ্যাডভেঞ্চার প্লের মাধ্যমে তারা খেলাধুলা ও আনন্দের মধ্য দিয়ে সময় কাটানোর সুযোগ পাবে।

পিৎজা তৈরির কার্যক্রমেও শিশুদের জন্য থাকবে নতুন অভিজ্ঞতা অর্জনের সুযোগ। এসব আয়োজনের পাশাপাশি শিশু ও পরিবারের জন্য আরও বিভিন্ন বিনোদনমূলক কার্যক্রমের ব্যবস্থা রয়েছে।

আইডিয়া স্টোরেও থাকছে শিশুদের জন্য বিশেষ আয়োজন

হাফ টার্মের ছুটিতে শিশুদের সৃজনশীলতা ও শেখার আগ্রহ বাড়াতে টাওয়ার হ্যামলেটসের আইডিয়া স্টোরগুলোতেও বিভিন্ন কার্যক্রম অনুষ্ঠিত হবে।

এসব আয়োজনের মধ্যে রয়েছে আর্টস অ্যান্ড ক্রাফটস, গল্প শোনার আসর এবং লেগো ক্লাব। এসব কার্যক্রমে অংশ নিয়ে শিশুরা ছবি আঁকা, হাতের কাজ, গল্প শোনা ও লেগো দিয়ে বিভিন্ন কিছু তৈরির মাধ্যমে নিজেদের সৃজনশীলতা বিকাশের সুযোগ পাবে।

শিশুদের জন্য আনন্দদায়ক পরিবেশে শেখার সুযোগ তৈরি করার পাশাপাশি এসব কার্যক্রম তাদের কল্পনাশক্তি, সৃজনশীল চিন্তা ও সামাজিক যোগাযোগের দক্ষতা বিকাশেও সহায়ক হতে পারে।

স্কুলের হাফ টার্মের ছুটিতে শিশুদের ঘরে বসে সময় কাটানোর পরিবর্তে স্থানীয় পার্ক, খেলাধুলার কার্যক্রম ও আইডিয়া স্টোরের বিভিন্ন আয়োজনে অংশ নেওয়ার সুযোগ রয়েছে।

টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের পক্ষ থেকে শিশু ও পরিবারের সদস্যদের এসব কার্যক্রম সম্পর্কে খোঁজ নিয়ে অংশগ্রহণের আহ্বান জানানো হচ্ছে।

বিস্তারিত জানতে টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের ওয়েবসাইট এবং আইডিয়া স্টোরের ওয়েবপেজ (https://www.ideastore.co.uk) দেখুন। নির্দিষ্ট কার্যক্রমের সময়, স্থান, বুকিংয়ের প্রয়োজনীয়তা এবং কোনো ফি প্রযোজ্য কি না, তা অংশ নেওয়ার আগে যাচাই করে নিন।

কমিউনিটি এর আরও খবর