img

আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনে ইতিহাস গড়ায় মৌলভীবাজার এর মেয়ে আনিসা খানকে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে'র অভিনন্দন

প্রকাশিত :  ০৮:০৪, ১৯ অক্টোবর ২০২৬
সর্বশেষ আপডেট: ০৮:২১, ১৯ অক্টোবর ২০২৬

আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনে ইতিহাস গড়ায় মৌলভীবাজার এর মেয়ে আনিসা খানকে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে'র অভিনন্দন

যুক্তরাজ্যের পর আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনে ইতিহাস গড়লেন মৌলভীবাজারের আনিসা খান।  ইংল্যান্ড কাবাডি দলের অধিনায়ক ব্রিটিশ-বাংলাদেশি তরুণী আনিসা খান ব্যবসা ও টেলিভিশন জগতের সফল আঙিনায় আলোড়ন তোলার পর এবার আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনে অনন্য এক উচ্চতায় পৌঁছে গেলেন। যার শেকড় জড়িয়ে রয়েছে বাংলাদেশের মৌলভীবাজার জেলায়, সেই আনিসা আসন্ন কমনওয়েলথ কাবাডি চ্যাম্পিয়নশিপে ইংল্যান্ড নারী জাতীয় কাবাডি দলের অধিনায়ক হিসেবে মাঠে নামতে চলেছেন ! ভারতের আহমেদাবাদে শুরু হতে যাওয়া এই আন্তর্জাতিক টুর্নামেন্টে পুরো ইংল্যান্ড দলকে নেতৃত্ব দেবেন তিনি।

সিলেট বিভাগের মৌলভীবাজারের গর্ব আনিসার পৈতৃক বাড়ি মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার আকুয়া গ্রামে। তাঁর বাবা ইয়াওর খান ১৯৭৩ সালে যুক্তরাজ্যে পাড়ি জমান এবং সেখানে একজন সফল ব্যবসায়ী হিসেবে পরিচিতি লাভ করেন। প্রবাসে বেড়ে উঠলেও নিজের শেকড়ের প্রতি ভালোবাসা এবং কঠোর পরিশ্রমের মাধ্যমে বিশ্বমঞ্চে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন এই তরুণী।

বহুমুখী প্রতিভার অধিকারী আনিসা লন্ডন স্কুল অব ইকোনমিকস (এলএসই) থেকে উচ্চশিক্ষা অর্জন করা আনিসা পেশাগত জীবনে একাধারে একজন কনসালট্যান্ট ও সফল ফুড উদ্যোক্তা। যুক্তরাজ্যে জনপ্রিয় ফুড ব্র্যান্ড "বোম্বে পিৎজা"-এর প্রতিষ্ঠাতা তিনি। তবে ব্রিটিশ জনগণের কাছে তাঁর পরিচিতি আরও ব্যাপক হয়, যখন তিনি বিবিসি ওয়ানের বিখ্যাত রিয়েলিটি শো ‘দ্য অ্যাপ্রেন্টিস’-এর ফাইনাালিস্ট ও রানারআপ হওয়ার গৌরব অর্জন করেন। প্যাশন থেকে জাতীয় দলের নেতৃত্ব ব্যস্ততম পেশাগত জীবন এবং ব্যবসার ধকল সামলেও খেলাধুলার প্রতি নিজের অনুরাগ ধরে রেখেছেন আনিসা। ২০১৭ সালে বিশ্ববিদ্যালয় জীবন থেকে কাবাডি খেলা শুরু করেন তিনি। দীর্ঘ সাধনা ও একাগ্রতার ফলস্বরূপ আজ জাতীয় দলের নেতৃত্ব অর্জনের মাধ্যমে তিনি কেবল নিজের মুকুটে নতুন একরং যোগ করেননি, বরং সমগ্র প্রবাসী বাঙালির মুখ উজ্জ্বল করেছেন।

আগামী সপ্তাহে আহমেদাবাদের কাবাডি আঙিনায় ইংল্যান্ডের জার্সি গায়ে আনিসার এই নেতৃত্ব নতুন এক ইতিহাস গড়বে বলে প্রত্যাশা করছেন ক্রীড়াপ্রেমীরা।

ইংল্যান্ড নারী জাতীয় কাবাডি দলের অধিনায়ক হিসেবে দায়িত্ব পাওয়ায় বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ তরুণী আনিসা খানকে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে'র প্রেট্রন বিশিষ্ট শিক্ষাবিদ ড. হাসনাত এম হোসেইন এমবিই, গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে'র প্রেট্রন সিনিয়র সাংবাদিক কে এম আবু তাহের চৌধুরী, সংগঠন এর অন্যতম উপদেষ্টা ৭১ এর বীর মুক্তিযোদ্ধা এম এ মান্নান, গ্রেটার সিলেট এর সাবেক চেয়ারপার্সন বিশিষ্ট ব্যাবসায়ী নুরুল ইসলাম মাহবুব ও সাবেক সেক্রেটারি ৭১এর বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আব্দুল কাইয়ুম কয়সর, চীফ কোডিনেটর আলহাজ্ব মসুদ আহমদ, সাবেক সদস্য সচিব ড. মুজিবুর রহমান, গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে'র কেন্দ্রীয়  নবনির্বাচিত প্রেসিডেন্ট কমিউনিটি লিডার ও সিনিয়র সাংবাদিক মোহাম্মদ মকিস মনসুর, জেনারেল সেক্রেটারি এম আসরাফ মিয়া, ট্রেজারার মিসেস হেলেন ইসলাম, সংগঠন এর সাউথ ইস্ট রিজিওনাল কনভেনর বিশিষ্ট ব্যাবসায়ী হারুনুর রশিদ, কো-কনভেনর জামাল হোসেন ও সদস্য সচিব তাজুল ইসলাম সহ অন্যান্য কেন্দ্রীয় ও ১০টি রিজিওনাল ও ৮ টি শাখা কমিটির পক্ষ থেকে এক যুক্ত অভিনন্দন বার্তায় দীর্ঘ সাধনা ও একাগ্রতার ফলস্বরূপ ইংল্যান্ডের একদল নারী খেলোয়াড়ের নেতৃত্ব দেওয়ার সুযোগ পেয়ে আজ জাতীয় দলের নেতৃত্ব অর্জনের মাধ্যমে তিনি কেবল নিজের মুকুটে নতুন একরং যোগ করেননি, বরং সমগ্র প্রবাসী বাঙালির মুখ উজ্জ্বল করেছেন।

আমরা গ্রেটার সিলেটবাসী গর্বিত বলে উল্লেখ করে নেতৃবৃন্দ আনিসা খান এর আগামীদিনের পথচলার জন্য সবার নিকট দোয়া কামনা করেছেন। 


কমিউনিটি এর আরও খবর

img

হাফ টার্মের ছুটিতে টাওয়ার হ্যামলেটসের শিশুদের জন্য হ্যালোইনসহ নানা আনন্দ আয়োজন

প্রকাশিত :  ১৭:৪৯, ১৯ অক্টোবর ২০২৬

২৬ থেকে ৩০ অক্টোবর পর্যন্ত টাওয়ার হ্যামলেটসে শিশু ও পরিবারের জন্য থাকছে কুমড়ো খোদাই, সাইক্লিং, অ্যাডভেঞ্চার প্লে, পিৎজা তৈরি, গল্প শোনা, আর্টস অ্যান্ড ক্রাফটসসহ নানা মজার কার্যক্রম।

স্কুলের হাফ টার্মের ছুটিতে শিশু ও পরিবারের সদস্যদের জন্য আনন্দময় ও সৃজনশীল সময় কাটানোর সুযোগ করে দিতে নানা আয়োজন করেছে টাওয়ার হ্যামলেটস কাউন্সিল। ২৬ থেকে ৩০ অক্টোবর পর্যন্ত কাউন্সিলের পার্ক, খেলাধুলা ও শারীরিক কার্যক্রম দল শিশুদের জন্য সপ্তাহজুড়ে বিভিন্ন বিনোদনমূলক ও অংশগ্রহণমূলক কার্যক্রম পরিচালনা করবে।

এসব আয়োজনের লক্ষ্য হলো স্কুলের ছুটিতে শিশুদের আনন্দের পাশাপাশি নতুন কিছু শেখা, সৃজনশীল কাজে অংশ নেওয়া এবং শারীরিক কার্যক্রমের মাধ্যমে সক্রিয় থাকার সুযোগ তৈরি করা। পরিবারের সদস্যরাও শিশুদের সঙ্গে এসব কার্যক্রমে অংশ নিয়ে একসঙ্গে আনন্দময় সময় কাটাতে পারবেন।

থাকছে নানা মজার কার্যক্রম

হাফ টার্মের ছুটিতে শিশুদের জন্য থাকছে বিভিন্ন ধরনের আকর্ষণীয় আয়োজন। এর মধ্যে রয়েছে হ্যালোইন উপলক্ষে কুমড়ো খোদাই, সাইক্লিং সেশন, অ্যাডভেঞ্চার প্লে এবং পিৎজা তৈরি।

কুমড়ো খোদাইয়ের মাধ্যমে শিশুরা হ্যালোইন উৎসবের সৃজনশীল কার্যক্রমে অংশ নিতে পারবে। সাইক্লিং সেশন শিশুদের শারীরিকভাবে সক্রিয় থাকতে উৎসাহিত করবে। অন্যদিকে, অ্যাডভেঞ্চার প্লের মাধ্যমে তারা খেলাধুলা ও আনন্দের মধ্য দিয়ে সময় কাটানোর সুযোগ পাবে।

পিৎজা তৈরির কার্যক্রমেও শিশুদের জন্য থাকবে নতুন অভিজ্ঞতা অর্জনের সুযোগ। এসব আয়োজনের পাশাপাশি শিশু ও পরিবারের জন্য আরও বিভিন্ন বিনোদনমূলক কার্যক্রমের ব্যবস্থা রয়েছে।

আইডিয়া স্টোরেও থাকছে শিশুদের জন্য বিশেষ আয়োজন

হাফ টার্মের ছুটিতে শিশুদের সৃজনশীলতা ও শেখার আগ্রহ বাড়াতে টাওয়ার হ্যামলেটসের আইডিয়া স্টোরগুলোতেও বিভিন্ন কার্যক্রম অনুষ্ঠিত হবে।

এসব আয়োজনের মধ্যে রয়েছে আর্টস অ্যান্ড ক্রাফটস, গল্প শোনার আসর এবং লেগো ক্লাব। এসব কার্যক্রমে অংশ নিয়ে শিশুরা ছবি আঁকা, হাতের কাজ, গল্প শোনা ও লেগো দিয়ে বিভিন্ন কিছু তৈরির মাধ্যমে নিজেদের সৃজনশীলতা বিকাশের সুযোগ পাবে।

শিশুদের জন্য আনন্দদায়ক পরিবেশে শেখার সুযোগ তৈরি করার পাশাপাশি এসব কার্যক্রম তাদের কল্পনাশক্তি, সৃজনশীল চিন্তা ও সামাজিক যোগাযোগের দক্ষতা বিকাশেও সহায়ক হতে পারে।

স্কুলের হাফ টার্মের ছুটিতে শিশুদের ঘরে বসে সময় কাটানোর পরিবর্তে স্থানীয় পার্ক, খেলাধুলার কার্যক্রম ও আইডিয়া স্টোরের বিভিন্ন আয়োজনে অংশ নেওয়ার সুযোগ রয়েছে।

টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের পক্ষ থেকে শিশু ও পরিবারের সদস্যদের এসব কার্যক্রম সম্পর্কে খোঁজ নিয়ে অংশগ্রহণের আহ্বান জানানো হচ্ছে।

বিস্তারিত জানতে টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের ওয়েবসাইট এবং আইডিয়া স্টোরের ওয়েবপেজ (https://www.ideastore.co.uk) দেখুন। নির্দিষ্ট কার্যক্রমের সময়, স্থান, বুকিংয়ের প্রয়োজনীয়তা এবং কোনো ফি প্রযোজ্য কি না, তা অংশ নেওয়ার আগে যাচাই করে নিন।

কমিউনিটি এর আরও খবর