img

টাওয়ার হ্যামলেটসে রিমেমব্রেন্স সানডে পালিত হবে ৮ নভেম্বর

প্রকাশিত :  ১৩:৩৫, ২৯ অক্টোবর ২০২৬

টাওয়ার হ্যামলেটসে রিমেমব্রেন্স সানডে পালিত হবে ৮ নভেম্বর

প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধসহ পরবর্তী বিভিন্ন সংঘাতে অংশ নেওয়া ব্রিটিশ ও কমনওয়েলথের সামরিক ও বেসামরিক সদস্যদের অবদান ও আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানাতে আগামী ৮ নভেম্বর রোববার টাওয়ার হ্যামলেটসজুড়ে পালিত হবে রিমেমব্রেন্স সানডে।

এ উপলক্ষে বারার বিভিন্ন স্থানে স্মরণানুষ্ঠানের আয়োজন করা হয়েছে। স্থানীয় বাসিন্দাদের এসব অনুষ্ঠানে অংশ নিয়ে যুদ্ধাহত ও নিহত বীরদের স্মরণ এবং তাদের প্রতি শ্রদ্ধা নিবেদনের আহ্বান জানানো হয়েছে।

প্রধান আয়োজনগুলোর মধ্যে রয়েছে ট্রিনিটি স্কয়ার গার্ডেনসে অনুষ্ঠিতব্য ‘অনারেবল কোম্পানি অব মাস্টার মেরিনার্স’ রিমেমব্রেন্স সার্ভিস’। ৮ নভেম্বর সকাল ১০টা ৩০ মিনিট থেকে ১১টা ৩০ মিনিট পর্যন্ত চলবে এই বার্ষিক অনুষ্ঠান। প্রতি বছরের মতো এবারও নৌ-সংশ্লিষ্ট এই ঐতিহ্যবাহী স্মরণসেবায় যুদ্ধ ও সংঘাতে প্রাণ হারানো নাবিক ও সেবাদানকারীদের স্মরণ করা হবে।

একই দিনে টাওয়ার হ্যামলেটস সেমেট্রি পার্কে অনুষ্ঠিত হবে ‘ফ্রেন্ডস অব টাওয়ার হ্যামলেটস সেমেট্রি পার্ক’ আয়োজিত রিমেমব্রেন্স সানডে অনুষ্ঠান। সকাল ১০টা ৪৫ মিনিট থেকে দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত চলা এই উন্মুক্ত আকাশের নিচের অনুষ্ঠানে স্থানীয় বাসিন্দা, সংগঠন ও কমিউনিটির সদস্যরা অংশ নেবেন।

টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের পক্ষ থেকে সকলকে অনুষ্ঠানে যোগ দিয়ে দেশ ও জনগণের সেবায় আত্মনিয়োগকারী নারী ও পুরুষদের প্রতি সম্মান প্রদর্শনের আহ্বান জানানো হয়েছে।


 

কমিউনিটি এর আরও খবর

img

লন্ডনে ‘বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি: আইনের শাসন’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

প্রকাশিত :  ১৩:৪০, ২৯ অক্টোবর ২০২৬

লন্ডন, ২৮ অক্টোবর: বাংলাদেশে গণতন্ত্র, আইনের শাসন ও মানবাধিকার পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশ ফ্রিডম ওয়াচ, ইউকের নেতৃবৃন্দ। বিরোধী রাজনৈতিক নেতাকর্মীদের দমন, বাক্‌স্বাধীনতা হরণ, শিশু অপহরণ ও ধর্ষণ, চাঁদাবাজি এবং মব সন্ত্রাস বৃদ্ধির অভিযোগ তুলে এসব ঘটনায় উদ্বেগ জানান বক্তারা।

‘বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি: আইনের শাসন’ শীর্ষক এ সেমিনার গত ২৭ অক্টোবর মঙ্গলবার যুক্তরাজ্যের লন্ডনে একটি হলরুমে বাংলাদেশ ফ্রিডম ওয়াচ, ইউকের উদ্যোগে অনুষ্ঠিত হয়।

সংগঠনটির সাধারণ সম্পাদক শরীফ আলমের সভাপতিত্বে এবং সাংগঠনিক সম্পাদক মো. সাইফ আহমেদ চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠিত সেমিনারে বক্তারা বলেন, বাংলাদেশে বর্তমানে গণতন্ত্র ও আইনের শাসনের পরিস্থিতি নিয়ে গুরুতর প্রশ্ন রয়েছে। বিরোধী রাজনৈতিক নেতাকর্মীদের ওপর দমন-পীড়ন, মতপ্রকাশের স্বাধীনতা সংকুচিত হওয়ার অভিযোগ এবং বিভিন্ন ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের বিস্তার জনমনে উদ্বেগ সৃষ্টি করছে।

বক্তারা শিশু অপহরণ ও ধর্ষণের মতো গুরুতর অপরাধ, চাঁদাবাজি এবং মব সন্ত্রাসের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা, মানবাধিকার রক্ষা এবং আইনের শাসন প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে গণতান্ত্রিক অধিকার ও বাক্‌স্বাধীনতা সুরক্ষায় কার্যকর পদক্ষেপ গ্রহণের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন।

সেমিনারে আরও উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি  মারজান আহমেদ ও রবিউল হাসনাত শাওন, সহ-সাংগঠনিক সম্পাদক সৈয়দ করীম রায়হান, অফিস সম্পাদক মো. আব্দুল কাদির, সহ-অফিস সম্পাদক জুয়েল আহমেদ, প্রচার সম্পাদক মো. রাজু মিয়া, সহ-প্রচার সম্পাদক মো. জাহান আহমেদ, অর্থ সম্পাদক রাফি বিন কামাল, সাংস্কৃতিক সম্পাদক মো. নিজাম উদ্দিন এবং সহ-সাংস্কৃতিক সম্পাদক জোবায়ের আহমেদ তানভীরসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

সেমিনারে বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতির উন্নয়ন, নাগরিক অধিকার সুরক্ষা এবং আইনের শাসন প্রতিষ্ঠার গুরুত্ব আলোচনায় উঠে আসে। সংবাদ বিজ্ঞপ্তি


কমিউনিটি এর আরও খবর