img

ওসমানীনগরে সড়ক দুর্ঘটনায় নিহত ৫

প্রকাশিত :  ১০:১৬, ০৪ ফেব্রুয়ারী ২০২৫

ওসমানীনগরে সড়ক দুর্ঘটনায় নিহত ৫

সিলেটের ওসমানীনগর উপজেলায় উনিশ মাইল নামক স্থানে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনায় ৫ জন নিহত হয়েছেন। এর মধ্যে ঘটনাস্থলে দুজন ও হাসপাতালে আরও ৩ জন মারা যান।সিলেটের খাবার ও রেস্তোরাঁ

রোববার (২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে ট্রাক ও প্রাইভেট কারের সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন সার্কেল এসপি (ওসমানীনগর-বিশ্বনাথ) আশরাফুজ্জামান (পিপিএম)।

নিহতদের মধ্যে ৪ জন হলেন- ওই গাড়ীর চালক নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানার আমইল্লা গ্রামের সুহেল (৪০), শামীমা (৪০), ইতি বেগম (৩৫) ও আয়ান (৭)।

এদিকে, বিকেলে সিলেট এম এ জি ওসমানী মেডিাকেল কলেজ হাসপাতালে আরো একজন মারা গেছেন। তাৎক্ষণিকভাবে তার নাম-পরিচয় পাওয়া যায়নি।

সিলেটের খবর এর আরও খবর

img

হবিগঞ্জের মাধবপুরে বিজিবির অভিযানে ২ কোটিরও অধিক টাকা মূল্যের ভারতীয় ওষুধ ও ফুচকা জব্দ

প্রকাশিত :  ১৯:৩৪, ২১ এপ্রিল ২০২৬

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) মাধবপুর উপজেলাধীন মুক্তিযোদ্ধা চত্বর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ২ কোটি ২০ হাজার টাকা মূল্যের বিপুল পরিমাণ ভারতীয় বিভিন্ন প্রকার আমদানি নিষিদ্ধ অবৈধ ওষধ ও ফুচকা জব্দ করেছে।

আজ (২১ এপ্রিল) দুপুরে বিজিবির হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) এর একটি চৌকস আভিযানিকদল গোপন সংবাদের ভিত্তিতে মাধবপুর উপজেলাধীন মুক্তিযোদ্ধা চত্বর এলাকায় কৌশলগত অবস্থান গ্রহণ করে।  আনুমানিক দুপুর ১২টার দিকে একটি সন্দেহভাজন ট্রাক আসতে দেখে বিজিবি সদস্যরা সংকেত দিয়ে ট্রাকটি থামায়। পরবর্তীতে ট্রাকটি তল্লাশি করে দেখা যায় যে, ট্রাকটিতে বহনকৃত ইটের নিচে বস্তার ভেতরে অত্যন্ত সুকৌশলে ভারতীয় বিভিন্ন প্রকার আমদানি নিষিদ্ধ অবৈধ ঔষধ এবং ফুচকা লুকানো রয়েছে। পাচারের উদ্দেশ্যে বহনকৃত এসব অবৈধ পণ্য তাৎক্ষণিকভাবে জব্দ করা হয়। জব্দকৃত মালামালের সিজারমূল্য আনুমানিক ২ কোটি ২০ হাজার টাকা। 

জব্দকৃত ভারতীয় ওষুধ ও ফুচকাগুলো আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমে সংশ্লিষ্ট কাস্টমস অফিসে হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

এ ব্যাপারে হবিগঞ্জ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মোঃ তানজিলুর রহমান জানান, সীমান্ত সুরক্ষা ও চোরাচালান দমনে বিজিবির কঠোর অবস্থানে রয়েছে। একই সঙ্গে সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে। দেশীয় ওষুধ শিল্প রক্ষা এবং  অর্থনীতিকে সুসংহত রাখা এবং চোরাচালান প্রতিরোধে এ ধরনের অভিযান চলমান রয়েছে এবং ভবিষ্যতেও অব্যাহত থাকবে। 

সিলেটের খবর এর আরও খবর