img

শ্রীমঙ্গলে সেপটিক ট্যাংকে নেমে প্রাণ গেলো ৪ তরুণের

প্রকাশিত :  ০৬:১০, ১০ জুলাই ২০২৫

শ্রীমঙ্গলে সেপটিক ট্যাংকে নেমে প্রাণ গেলো ৪ তরুণের

মৌলভীবাজার জেলাস্থ  শ্রীমঙ্গল উপজেলার হরিণছড়া চা বাগানে সেপটিক ট্যাংকে নেমে চার যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। ধারণা করা হচ্ছে, ট্যাংকের ভেতরের বিষাক্ত গ্যাসের কারণে তারা মৃত্যু বরণ করেছেন।

গতকাল বুধবার (৯ জুলাই) রাত দেড়টার দিকে এ দুর্ঘটনা ঘটে। বৃহস্পতিবার সকালে বিষয়টি নিশ্চিত করেন শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম। তিনি জানান, আহত অবস্থায় আরও একজনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

নিহতরা হলেন—রানা নায়েক (১৭), শ্রাবণ নায়েক (১৯), কৃষ্ণ রবিদাস (২০) ও নিপেন ফুলমালি (২৭)। এরা সবাই হরিণছড়া চা বাগানের চা শ্রমিক পরিবারের সন্তান। আহত রবি বুনার্জী (২০) কে প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য সিলেট পাঠানো হয়েছে।

জানা গেছে, ফিনলে কোম্পানির আওতাধীন হরিণছড়া চা বাগানের একটি সেপটিক ট্যাংকে বুধবার রাতে কোনো কাজ করতে গিয়ে একে একে পাঁচজন নিচে নামেন। বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয়। আহত অবস্থায় উদ্ধার করে সবাইকে মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে চারজনকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।

হাসপাতালের চিকিৎসক ডা. সব্যসাচী পাল তমাল জানান, ‘রাতে যেসব রোগীকে আমাদের কাছে আনা হয়েছিল, তারা সবাই মৃত ছিলেন। পরে রবি বুনার্জী নামে একজনকে আনা হলে তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে সিলেট ওসমানী মেডিকেলে পাঠানো হয়েছে।’ তিনি আরও বলেন, ‘স্বজনদের কাছ থেকে জেনেছি, তারা সেপটিক ট্যাংকে নেমেছিল। ময়নাতদন্তের পর মৃত্যুর সুনির্দিষ্ট কারণ জানা যাবে।’


সিলেটের খবর এর আরও খবর

img

কারা আছেন হযরত শাহজালালের মাজারের আর্থিক স্বচ্ছতা কমিটিতে?

প্রকাশিত :  ১৭:০০, ২৬ জুন ২০২৬

সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানের অর্থের ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের নেতৃত্বে ১২ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। এক মাসের মধ্যে মাজারের আর্থিক ব্যবস্থাপনার জন্য একটি যৌক্তিক কাঠামো নির্ধারণ করবে কমিটি।

আজ শুক্রবার সকালে সিলেট সার্কিট হাউসে হযরত শাহজালাল (রহ.) মাজারের ব্যবস্থাপনা ও উন্নয়ন-সংক্রান্ত এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

সম্প্রতি শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সে তালা দেওয়াকে কেন্দ্র করে আলোচনা-সমালোচনার মধ্যে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে দরগাহর উন্নয়ন এবং দানের অর্থের ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিশ্চিত করতে সমন্বিত উদ্যোগ নেওয়ার বিষয়ে আলোচনা হয়।

বাণিজ্যমন্ত্রীকে প্রধান করে গঠিত কমিটির সদস্যরা হলেন সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী, সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী, সিলেটের বিভাগীয় কমিশনার মশিউর রহমান, সিলেট জেলা পরিষদের প্রশাসক আবুল কাহের শামীম, সিলেট রেঞ্জের ডিআইজি ড. মো: জিল্‌লুর রহমান, সিলেট মহানগর পুলিশের কমিশনার আব্দুল কুদ্দুস চৌধুরী, মাজারের মোতোয়াল্লি পরিবারের দুজন সদস্য এবং মাজার মাদ্রাসা ও মসজিদের দুজন প্রতিনিধি। কমিটির সচিবের দায়িত্ব পালন করবেন সিলেটের জেলা প্রশাসক (ভারপ্রাপ্ত) পিংকি সাহা।

সিলেটের খবর এর আরও খবর