img

জ্যামে আটকে সন্তান প্রসব, ‘চিকিৎসার অভাবে’ নবজাতকের মৃত্যু

প্রকাশিত :  ১০:১৮, ১০ সেপ্টেম্বর ২০২৫

 জ্যামে আটকে সন্তান প্রসব, ‘চিকিৎসার অভাবে’ নবজাতকের মৃত্যু

সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজারে বালুবাহী ট্রাক-ট্রলি ও ঠেলাগাড়ির দীর্ঘ যানজটে আটকে গিয়ে এক অন্তঃসত্ত্বা নারী গাড়িতেই সন্তান প্রসব করেন। হাসপাতালে নেওয়ার পর ওবই নবজাতকের মৃত্যু। নবজাতকের পরিবারের অভিযোগ, তবে সময়মতো চিকিৎসা না পেয়ে মারা গেছে শিশুটি।

রবিবার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার সুরমা ইউনিয়নের টিলাগাং রাবারড্রাম এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, লক্ষীপুর ইউনিয়নের চকবাজার এলাকার শফিকুল ইসলাম (৩০) তাঁর অন্তঃসত্ত্বা স্ত্রী রৌশনারা বেগমকে (২৩) নিয়ে হাসপাতালে যাচ্ছিলেন। পথে খাসিয়ামারা নদী থেকে বালু বহনকারী গাড়ির জ্যামে আটকে যান তারা।

দীর্ঘ সময় আটকে থাকার মধ্যে গাড়িতেই প্রসব করেন রৌশনারা। নবজাতক জন্মের পর প্রায় দেড় ঘণ্টা জ্যামে আটকে থাকার কারণে শিশুটি মৃত্যুর কোলে ঢলে পড়ে।

পরে সন্ধ্যা ৭টার দিকে দোয়ারাবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক নবজাতককে মৃত ঘোষণা করেন।

এ ঘটনার পর শোকাহত পিতা শফিকুল ইসলাম সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে লাইভে এসে ঘটনার বর্ণনা দিয়ে বিচার দাবি করেন।

দোয়ারাবাজার উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আবু সালেহীন খান বলেন, ‘শিশুটি জন্মের পরপরই শ্বাসনালীতে ব্লক হয়েছিল। মাত্র দুই-তিন মিনিট অক্সিজেন পেলেই তাকে বাঁচানো যেত।’

খাসিয়ামারা নদীর ইজারাদার শাহজালাল কনস্ট্রাকশনের স্বত্বাধিকারী ও সুরমা ইউপি চেয়ারম্যান হারুন অর রশীদ জানান, ‘সড়ক সরু হওয়ায় গাড়ি ক্রস করতে সমস্যা হয়। জ্যাম এড়াতে সবাইকে নির্দেশনা দেওয়া হয়েছে, ভবিষ্যতে যাতে আর জ্যাম না লাগে।’

দোয়ারাবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা অরূপ রতন সিংহ বলেন, ‘বালু উত্তোলনের কারণে জনদুর্ভোগ তৈরি হয়েছে। এ বিষয়ে ইজারাদার ও ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা করে দ্রুত সমাধান নেওয়া হবে।’

সিলেটের খবর এর আরও খবর

img

কারা আছেন হযরত শাহজালালের মাজারের আর্থিক স্বচ্ছতা কমিটিতে?

প্রকাশিত :  ১৭:০০, ২৬ জুন ২০২৬

সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানের অর্থের ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের নেতৃত্বে ১২ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। এক মাসের মধ্যে মাজারের আর্থিক ব্যবস্থাপনার জন্য একটি যৌক্তিক কাঠামো নির্ধারণ করবে কমিটি।

আজ শুক্রবার সকালে সিলেট সার্কিট হাউসে হযরত শাহজালাল (রহ.) মাজারের ব্যবস্থাপনা ও উন্নয়ন-সংক্রান্ত এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

সম্প্রতি শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সে তালা দেওয়াকে কেন্দ্র করে আলোচনা-সমালোচনার মধ্যে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে দরগাহর উন্নয়ন এবং দানের অর্থের ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিশ্চিত করতে সমন্বিত উদ্যোগ নেওয়ার বিষয়ে আলোচনা হয়।

বাণিজ্যমন্ত্রীকে প্রধান করে গঠিত কমিটির সদস্যরা হলেন সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী, সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী, সিলেটের বিভাগীয় কমিশনার মশিউর রহমান, সিলেট জেলা পরিষদের প্রশাসক আবুল কাহের শামীম, সিলেট রেঞ্জের ডিআইজি ড. মো: জিল্‌লুর রহমান, সিলেট মহানগর পুলিশের কমিশনার আব্দুল কুদ্দুস চৌধুরী, মাজারের মোতোয়াল্লি পরিবারের দুজন সদস্য এবং মাজার মাদ্রাসা ও মসজিদের দুজন প্রতিনিধি। কমিটির সচিবের দায়িত্ব পালন করবেন সিলেটের জেলা প্রশাসক (ভারপ্রাপ্ত) পিংকি সাহা।

সিলেটের খবর এর আরও খবর