img

এশিয়াটিক ল্যাবরেটরিজের নগদ লভ্যাংশ ঘোষণা

প্রকাশিত :  ০৫:৪২, ৩১ অক্টোবর ২০২৫

এশিয়াটিক ল্যাবরেটরিজের নগদ লভ্যাংশ ঘোষণা

দেশের পুঁজিবাজারে তালিকাভুক্ত ওষুধ ও রসায়ন খাতের কোম্পানি এশিয়াটিক ল্যাবরেটরিজ ৩০ জুন, ২০২৫ সমাপ্ত অর্থবছরের জন্য  ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।

আলোচিত বছরের জন্য কোম্পানিটি সাধারণ শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ নগদ লভ্যাংশ দেবে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানি সূত্রে আরো জানা গেছে, সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ৯ পয়সা, আগের বছর ইপিএস ছিল ২ টাকা ৮২ পয়সা।

আলোচ্য অর্থবছরে কোম্পানিটির সমন্বিত শেয়ার প্রতি ক্যাশ ফ্লো দাঁড়িয়েছে ১ টাকা ৬৬ পয়সা। আগের বছর ক্যাশ ফ্লো ছিল ৩ টাকা ১৫ পয়সা।

সর্বশেষ ৩০ জুন, ২০২৫ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৫৪ টাকা ৮ পয়সা।

আগামী ২৪ ডিসেম্বর কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২০ নভেম্বর।

অর্থনীতি এর আরও খবর

আয় বেড়েছে কয়েকগুণ

img

এশিয়াটিক ল্যাবরেটরিজের তৃতীয় প্রান্তিক প্রকাশ

প্রকাশিত :  ১৬:৪৯, ২৯ এপ্রিল ২০২৬

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি এশিয়াটিক ল্যাবরেটরিজ লিমিটেড গত ৩১ মার্চ সমাপ্ত চলতি হিসাব বছরের তৃতীয় প্রান্তিকের (জানুয়ারি–মার্চ ২০২৬) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

আজ  বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬ তারিখে বিকাল ৩:৩০ মিনিটে কর্পোরেট কার্যালয় ৪২-৪৩, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, ট্রেজার আইল্যান্ড (৫ম তলা), শান্তিনগর, ঢাকা-১২১৭, বাংলাদেশ-এ অনুষ্ঠিত তাদের ২৫৮তম পরিচালনা পর্ষদের সভায় এ আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয় বলে কোম্পানি সূত্রে জানা গেছে।

চলতি হিসাব বছরের তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি’২৬-মার্চ’২৬) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (EPS) হয়েছে ১ টাকা ৩৯ পয়সা। গত বছর একই সময়ে শেয়ার প্রতি আয় হয়েছিল ৭৫ পয়সা ।

অন্যদিকে তিন প্রান্তিক মিলিয়ে কোম্পানিটির ইপিএস হয়েছে ৩ টাকা ৯৭ পয়সা। গতবছর একই সময়ে ১ টাকা ৭১ পয়সা আয় হয়েছিল।

গত ৩১ মার্চ ২০২৬ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৫৭ টাকা ৪৬ পয়সা।