img

উত্তরায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ: নারী-শিশুসহ ১০ জন দগ্ধ

প্রকাশিত :  ০৬:০৩, ০৬ মার্চ ২০২৬

 উত্তরায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ: নারী-শিশুসহ ১০ জন দগ্ধ

রাজধানী ঢাকার উত্তরা ১০ নম্বর সেক্টরের কবরস্থান রোডে মেম্বার বাড়ির পাশে অবস্থিত আবুল কালামের ভবনের দ্বিতীয় তলায় শুক্রবার (৬ মার্চ) ভোরে গ্যাস পাইপলাইনের লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে একই পরিবারের নারী ও শিশুসহ মোট ১০ জন দগ্ধ হয়েছেন। আহতদের দ্রুত উদ্ধার করে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

দগ্ধরা হলেন- রুবেল (৩০) তার অন্তঃসত্ত্বা স্ত্রী সোনিয়া আক্তার (২৫) মেয়ে রোজা (৩) সোনিয়ার বড় বোন রিয়া (২৭) রুবেলের চাচাতো ভাই এনায়েত (৩২) তার স্ত্রী দেলেরা (২৮) ছেলে জুনায়েদ (১০) এনায়েতের ছোট ভাই হাবিব (৩০) এনায়েতের ভাগ্নি আয়েশা (১৯) এবং আরেকজন রুবেল (৩৫)।

প্রত্যক্ষদর্শী এনায়েতের ভাগিনা সাজেদ মাতব্বর জানান রুবেল-সোনিয়া দম্পতি ওই বাসায় থাকেন। রুবেল মোটরসাইকেল রাইড শেয়ার করেন। এনায়েত দুবাই প্রবাসী ছিলেন কিছুদিন আগে দেশে ফিরে পরিবার নিয়ে চাচাতো ভাইয়ের বাসায় বেড়াতে এসেছিলেন। সাজেদ একই ভবনের চতুর্থ তলে থাকেন।

ভোরে বিস্ফোরণের বিকট শব্দ শুনে সবাই বেরিয়ে দেখেন ভবনের নিচতলা ও দ্বিতীয় তলার দেয়াল ভেঙে গেছে এবং ১০ জনই আগুনে পুড়ে গেছেন।

বার্ন ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান জানান অগ্নিকাণ্ডের ঘটনায় ১০ জন রোগী এসেছেন। তাদের চিকিৎসা চলছে। ড্রেসিং করার পর কার কত শতাংশ পুড়েছে তা নিশ্চিত করে বলা যাবে। কয়েকজনের অবস্থা গুরুতর হতে পারে।

প্রাথমিক তদন্তে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের কথা নিশ্চিত হয়েছে। ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে তদন্ত করছে।


জাতীয় এর আরও খবর

img

মিত্র দেশগুলোতে ৮.৬ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রির অনুমোদন ট্রাম্প প্রশাসনের

প্রকাশিত :  ০৬:২১, ০২ মে ২০২৬

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন মধ্যপ্রাচ্যের মিত্র দেশগুলোর জন্য ৮.৬ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছে। মিত্র দেশ ইসরায়েল, কাতার, কুয়েত ও সংযুক্ত আরব আমিরাতের কাছে বিক্রি করা হবে এসব সামরিক সরঞ্জাম।

গতকাাল শুক্রবার (১ মে) যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। 

ধারণা করা হচ্ছে, এই চুক্তিতে যুদ্ধবিমান, প্রতিরক্ষা ব্যবস্থা ও অন্যান্য সামরিক সরঞ্জাম অন্তর্ভুক্ত থাকতে পারে।

রয়টার্সের প্রতিবেদন অনযায়ী, মার্কিন পররাষ্ট্র দপ্তরের ঘোষণাটি এমন এক সময়ে এসেছে, যখন ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ শুরু হওয়ার নয় সপ্তাহ পেরিয়ে গেছে। একটি ভঙ্গুর যুদ্ধবিরতি কার্যকর হওয়ার তিন সপ্তাহেরও বেশি সময় পূর্ণ হয়েছে।

এদিকে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুক্রবার জানিয়েছেন, তিনি ইরানের সঙ্গে টেলিফোনে আলোচনা চালিয়ে যাচ্ছেন। তবে তেহরানের দেওয়া নতুন প্রস্তাব তিনি প্রত্যাখ্যান করেছেন।

ট্রাম্প বলেন, যুদ্ধের অবসান নিয়ে কোনো চুক্তিতে পৌঁছানো সম্ভব হবে কি না, সে বিষয়ে তিনি নিশ্চিত নন। তার মতে, আলোচনায় অগ্রগতি হলেও চূড়ান্ত সমাধান এখনো অনিশ্চিত রয়ে গেছে।

স্টেট ডিপার্টমেন্ট জানিয়েছে, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, একটি জরুরি অবস্থা বিদ্যমান রয়েছে, যার ফলে মধ্যপ্রাচ্যের মিত্র দেশগুলোতে অবিলম্বে অস্ত্র বিক্রি করা প্রয়োজন।

ঘোষণাগুলোর মধ্যে কাতারের কাছে ৪ দশমিক শূন্য ১ বিলিয়ন ডলার মূল্যের প্যাট্রিয়ট বিমান ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা সরঞ্জাম সরবরাহ পরিষেবা। ৯৯২ দশমিক ৪ মিলিয়ন ডলার মূল্যের অত্যাধুনিক মারণাস্ত্র (এপিকেডব্লিওএস) বিক্রির অনুমোদন অন্তর্ভুক্ত ছিল।

কুয়েতের কাছে ২ দশমিক ৫ বিলিয়ন ডলার মূল্যের একটি ইন্টিগ্রেটেড ব্যাটল কমান্ড সিস্টেম। ইসরায়েলের কাছে ৯৯২ দশমিক ৪ মিলিয়ন ডলার মূল্যের অত্যাধুনিক মারণাস্ত্র বিক্রির অনুমোদনও এর অন্তর্ভুক্ত ছিল। 

স্টেট ডিপার্টমেন্ট সংযুক্ত আরব আমিরাতের কাছে ১৪৭ দশমিক ৬ মিলিয়ন ডলার মূল্যের অত্যাধুনিক মারণাস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছে। 


 

জাতীয় এর আরও খবর