img

সোনার দামে ফের পতন, ভরি কত?

প্রকাশিত :  ০৬:৩০, ৩০ এপ্রিল ২০২৬

সোনার দামে ফের পতন, ভরি কত?

দেশের বাজারে চতুর্থবারের মতো সোনার দাম কমানো হয়েছে। এবার ভরিতে ২ হাজার ১৫৮ টাকা কমিয়ে ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ২ লাখ ৪০ হাজার ৩৩৭ টাকা করা হয়েছে। 

আজ বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকাল ১০টা থেকে নতুন দাম কার্যকর হবে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।

নতুন দাম অনুযায়ী, ভালোমানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি সোনায় দুই হাজার ১৫৭ টাকা কমিয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে দুই লাখ ৪০ হাজার ৩৩৭ টাকা।

২১ ক্যারেটের এক ভরি সোনায় দুই হাজার ৪১ টাকা কমিয়ে দুই লাখ ২৯ হাজার ৪৩১ টাকা নির্ধারণ করা হয়েছে।

এ ছাড়া ১৮ ক্যারেটের এক ভরি সোনায় এক হাজার ৮৪৯ টাকা কমিয়ে নতুন দাম এক লাখ ৯৬ হাজার ৬৫৫ টাকা নির্ধারণ করা হয়েছে। আর সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনায় এক হাজার ৪৫৭ টাকা কমিয়ে দাম নির্ধারণ করা হয়েছে এক লাখ ৬০ হাজার ১৪৭ টাকা।

এদিকে সোনার দাম কমানো হলেও অপরিবর্তিত রয়েছে রুপার দাম।

২২ ক্যারেটের এক ভরি রুপার দাম নির্ধারণ করা হয়েছে পাঁচ হাজার ৪৮২ টাকা, ২১ ক্যরেটের এক ভরি রুপার দাম পাঁচ হাজার ১৯০ টাকা, ১৮ ক্যারেটের এক ভরি রুপার দাম চার হাজার ৪৯০ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি রুপার দাম তিন হাজার ৩৮২ টাকা নির্ধারণ করা হয়।


অর্থনীতি এর আরও খবর

img

প্রাইজবন্ডের ড্র আজ, প্রথম পুরস্কার ৬ লাখ টাকা

প্রকাশিত :  ১২:৫৪, ৩০ এপ্রিল ২০২৬

সঞ্চয় প্রবণতা বাড়ানোর লক্ষ্যে ‘বাংলাদেশ প্রাইজবন্ড’ চালু করে সরকার। এরপর থেকে ১২২টি ড্র অনুষ্ঠিত হয়েছে। এর ধারাবাহিকতায় ১০০ টাকা মূল্যমানের প্রাইজবন্ডের ১২৩তম ‘ড্র’ বৃহস্পতিবার (৩০ এপ্রিল) অনুষ্ঠিত হবে। যার প্রথম পুরস্কার ৬ লাখ টাকা।

সংশ্লিষ্ট তথ্যমতে, প্রাইজবন্ডে প্রথম পুরস্কার বিজয়ীকে ৬ লাখ টাকা দেওয়া হয়। দ্বিতীয় পুরস্কার বিজয়ীকে দেওয়া হয় তিন লাখ ২৫ হাজার টাকা করে। তৃতীয় পুরস্কার বিজয়ী এক লাখ টাকা করে এবং চতুর্থ পুরস্কার বিজয়ী ৫০ হাজার টাকা করে পান। পঞ্চম পুরস্কার বিজয়ী প্রত্যেককে দেওয়া হয় ১০ হাজার টাকা করে। প্রাইজবন্ডের পুরস্কারের জন্য ঘোষিত সংখ্যার প্রতিটি সিরিজের সেই সংখ্যার বন্ড একই পুরস্কারের যোগ্য বলে বিবেচিত হয়।

ড্রয়ের নির্ধারিত তারিখ থেকে ৬০ দিন আগে (বিক্রির তারিখ ধরে ও ড্রয়ের তারিখ বাদ দিয়ে) যেসব প্রাইজবন্ড বিক্রি হয়েছে, সেগুলো এ ড্রয়ের আওতাভুক্ত। আয়কর আইন ২০২৩-এর ১১৮ ধারার নির্দেশনা অনুযায়ী, প্রাইজবন্ডে পুরস্কারের অর্থ থেকে ২০ শতাংশ হারে উৎসে কর কাটার বিধান রয়েছে।