img

বৈরী আবহাওয়া: সদরঘাটে লঞ্চ চলাচল সাময়িক বন্ধ

প্রকাশিত :  ০৯:১৯, ২৬ মে ২০২৬

বৈরী আবহাওয়া: সদরঘাটে লঞ্চ চলাচল সাময়িক বন্ধ

দেশজুড়ে বৈরী আবহাওয়ার কারণে রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে সব ধরনের লঞ্চ চলাচল সাময়িকভাবে বন্ধ করেছে কর্তৃপক্ষ।

আজ মঙ্গলবার (২৬ মে) নৌপরিবহন মন্ত্রণালয়ের পাঠানো এক বার্তায় এ তথ্য নিশ্চিত করা হয়।

এর আগে ঝোড়ো হাওয়া ও ভারি বৃষ্টির কারণে পাটুরিয়া-দৌলতদিয়া এবং আরিচা-কাজিরহাট নৌরুটেও ফেরি ও লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা করে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি)।

ঘাট সংশ্লিষ্ট সূত্র জানায়, বেলা ১১টা ২০ মিনিটের দিকে হঠাৎ আকাশ মেঘাচ্ছন্ন হয়ে পাটুরিয়া ও আরিচা এলাকায় তীব্র ঝড় শুরু হয়। দুর্ঘটনা এড়াতে বিআইডব্লিউটিএ ও বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে ফেরি, লঞ্চসহ সব ধরনের নৌযান চলাচল বন্ধের সিদ্ধান্ত নেয়।

তবে পরিস্থিতির কিছুটা উন্নতি হওয়ায় দুপুর ১২টা থেকে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল আবার শুরু হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

img

হাম ও হামের উপসর্গে আরও ১০ শিশুর মৃত্যু

প্রকাশিত :  ১২:৩৪, ২৬ মে ২০২৬

সারা দেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) সারা দেশে হাম ও উপসর্গে আরও ১০ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত হাম ও উপসর্গে ৫৫৫ শিশুর প্রাণ গেল। এছাড়া গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত হয়েছে ১১৩৬ জন।  

আজ মঙ্গলবার (২৬ মে) বিকালে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় হামে একজন ও সন্দেহজনক হাম রোগে নয়জন মারা গেছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চের পর থেকে এ পর্যন্ত নিশ্চিত হামে ৮৮ জনের প্রাণ গেছে। একই সময়ে সন্দেহভাজন হামে প্রাণহানির সংখ্যা ৪৬৭।

জাতীয় এর আরও খবর