img

পারমাণবিক স্থাপনায় বিদেশিদের প্রবেশাধিকার নিয়ে কড়া অবস্থানে ইরান

প্রকাশিত :  ০৬:৩৫, ০২ জুলাই ২০২৬

পারমাণবিক স্থাপনায় বিদেশিদের প্রবেশাধিকার নিয়ে কড়া অবস্থানে ইরান

ইসলামী প্রজাতন্ত্র ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ যুক্তরাষ্ট্রের হামলায় ক্ষতিগ্রস্ত পারমাণবিক স্থাপনাগুলোতে আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থার (আইএইএ) পরিদর্শকদের প্রবেশাধিকার দেওয়া হয়েছে, এমন খবরকে সম্পূর্ণ মিথ্যা বলে দাবি করেছেন। বৃহস্পতিবার আলজাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

গালিবাফ বলেন, যুক্তরাষ্ট্রের হামলার শিকার ফোরডো ফুয়েল এনরিচমেন্ট প্ল্যান্ট, নাতাঞ্জ নিউক্লিয়ার ফ্যাসিলিটি এবং ইসফাহান নিউক্লিয়ার টেকনোলজি সেন্টারে আইএইএ পরিদর্শকদের প্রবেশ বা পরিদর্শনের কোনো অধিকার নেই।

তিনি জানান, বর্তমানে আইএইএ পরিদর্শকদের প্রবেশাধিকার কেবল দুটি স্থাপনায় সীমাবদ্ধ, বুশেহর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র এবং তেহরান গবেষণা চুল্লি।

গালিবাফ আরও বলেন, এসব স্থাপনায় আইএইএ-র প্রবেশ নিষিদ্ধ করতে ইরানের পার্লামেন্ট ইতোমধ্যে একটি আইন পাস করেছে। পাশাপাশি সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদেও এ বিষয়ে একটি সংশ্লিষ্ট সিদ্ধান্ত অনুমোদন করেছে।

এর আগে আইএইএ মহাপরিচালক রাফায়েল গ্রোসি বলেছিলেন, ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতার আওতায় সংস্থাটির পরিদর্শকদের ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে প্রবেশ করে পরিদর্শন করতে হবে। তিনি আশা প্রকাশ করেন, খুব শিগগির তারা সেখানে যেতে পারবেন। 

জাতীয় এর আরও খবর

img

বিদেশি হস্তক্ষেপের বিরোধিতায় বাংলাদেশের পাশে আছে চীন : রাষ্ট্রদূত

প্রকাশিত :  ১৬:৫১, ০২ জুলাই ২০২৬

ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেছেন, কোনো দেশের অভ্যন্তরীণ বিষয়ে বিদেশি হস্তক্ষেপকে চীন কখনো সমর্থন করে না। তিনি বলেন, যেকোনো ধরনের বিদেশি হস্তক্ষেপের বিরুদ্ধে অবস্থান নিতে বাংলাদেশের পাশে থাকবে বেইজিং।

প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফর নিয়ে বৃহস্পতিবার (২ জুলাই) ঢাকায় চীনা দূতাবাসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন রাষ্ট্রদূত।\r\n\r\nতারেক রহমানের সফরের পর চীনের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে বলা হয়েছিল- ‘বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে যেকোনো ধরনের বিদেশি হস্তক্ষেপ চীন প্রত্যাখ্যান করবে।’ এর ব্যাখ্যায় আজ চীনা রাষ্ট্রদূত বলেন, শুধু বাংলাদেশের ক্ষেত্রে নয়, আমাদের বৈদেশিক নীতি হলো– চীন যেকোনো দেশে যেকোনো বিদেশি হস্তক্ষেপের ঘোর বিরোধী। চীন নিজেও একই ধরনের পরিস্থিতির সম্মুখীন হয়। অনেক বিদেশি অপশক্তি চীনের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করতে চায়।\r\n\r\nতি‌নি অ‌ভিযোগ ক‌রেন, এমনকি এখনও আমরা কিছু মহলের দ্বারা একই ধরনের অপচেষ্টার সম্মুখীন হচ্ছি। আপনাদের এটি বুঝতে হবে। তাই বাংলাদেশ বর্তমানে যে পরিস্থিতির মুখোমুখি হচ্ছে, তা আমরা পুরোপুরি বুঝতে পারি। \r\n\r\nইয়াও ও‌য়েন ব‌লেন, কাজেই বাংলাদেশের কাছে এই বার্তাটি অত্যন্ত স্পষ্টভাবে পৌঁছে দেওয়া হয়েছে যে, যেকোনো বিদেশি হস্তক্ষেপের বিরোধিতা করতে চীন বাংলাদেশের পাশে আছে। গত ৫০ বছর ধরে এটাই আমাদের নীতি।

জাতীয় এর আরও খবর