img

যন্তর মন্তরে সিজেপির সঙ্গে আন্দোলনে যোগ দিতে পারেন মমতা

প্রকাশিত :  ০৬:৪৯, ২৫ জুলাই ২০২৬

যন্তর মন্তরে সিজেপির সঙ্গে আন্দোলনে যোগ দিতে পারেন মমতা

ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ ও শিক্ষাব্যবস্থা সংস্কারের দাবিতে ককরোচ জনতা পার্টির (সিজেপি) ডাকা বিক্ষোভে যোগ দিতে পারেন পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার (২৭ জুলাই) দিল্লির যন্তর মন্তরে অনুষ্ঠিতব্য এ কর্মসূচিতে তার অংশগ্রহণের সম্ভাবনার কথা জানিয়েছে বিষয়টি সম্পর্কে অবগত একাধিক সূত্র। এ তথ্য প্রকাশ করেছে হিন্দুস্তান টাইমস

সূত্রগুলোর মতে, আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীদের প্রতি সংহতি জানাতেই মমতা বন্দ্যোপাধ্যায় বিক্ষোভস্থলে যাবেন।

নাম প্রকাশে অনিচ্ছুক তৃণমূলের এক জ্যেষ্ঠ নেতা বলেন, ‘সোমবার দিল্লিতে সিজেপির আন্দোলনে যোগ দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়।’

দিল্লিতে চলমান এই আন্দোলন এরইমধ্যে সাম্প্রতিক সময়ের অন্যতম বড় ছাত্র আন্দোলনে পরিণত হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এতে মমতার অংশগ্রহণ তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক অবস্থানকে আরও জোরালোভাবে তুলে ধরার একটি প্রচেষ্টাও হতে পারে। বিশেষ করে সংসদ ও পশ্চিমবঙ্গ বিধানসভায় সাম্প্রতিক কিছু ধাক্কার পর দলটির সক্রিয় ভূমিকার বার্তা দিতেই এই পদক্ষেপ বলে মনে করা হচ্ছে।

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে মমতা লিখেছেন, ‘শুরু থেকেই আমি শিক্ষার্থীদের এবং তাদের আন্দোলনের পাশে দৃঢ়ভাবে দাঁড়িয়েছি। তাদের এই লড়াই শুধু নিট কেলেঙ্কারিতে ন্যায়বিচারের জন্য নয়, বরং দেশের প্রতিটি তরুণের ভবিষ্যৎ রক্ষার লড়াই। গোটা বিরোধী শিবির এবং দেশের মানুষ আমাদের শিক্ষার্থী ও তরুণদের পাশে রয়েছে।’

এর আগেও প্রয়োজন হলে তিনি আন্দোলনে সরাসরি যোগ দেওয়ার ইচ্ছার কথা জানিয়েছিলেন।


আন্তর্জাতিক এর আরও খবর

img

সব দাবি মেনে নেওয়ার আশ্বাসে আন্দোলন প্রত্যাহার ককরোচ জনতা পার্টির

প্রকাশিত :  ১৪:১৪, ২৫ জুলাই ২০২৬

ভারত সরকার সব দাবি মেনে নেওয়ার আশ্বাস দেওয়ায় আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দিয়েছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)। শনিবার (২৫ জুলাই) দ্য হিন্দুর প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। সিজেপির মুখপাত্র সৌরভ দাস এক সংবাদ সম্মেলনে আন্দোলন প্রত্যাহারের বিষয়টি জানান।

সিজেপির চারটি দাবি ছিল শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ, নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় আত্মহত্যা করা পরিবারগুলোর জন্য ক্ষতিপূরণ, আরএএফ ও দিল্লি পুলিশের ক্ষমা চাওয়া এবং আন্দোলনে অংশ নেওয়া কারও বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নেওয়া।

শনিবার (২৫ জুলাই) দুপুরে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগের ঘোষণা দেন। যদিও সে সময় আন্দোলন প্র্যাতাহারে রাজি ছিলেন না শিক্ষার্থীরা।

পরে এক সংবাদ সম্মেলনে সিজেপির মুখপাত্র সৌরভ দাস আন্দোলন প্রত্যাহারের বিষয়টি জানান। সেইসঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে নিজেদের ভেরিফায়েড হ্যান্ডেলেও আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দিয়েছে দলটি।

কেন্দ্রীয় সরকারের সঙ্গে বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলনে সৌরভ দাস বলেন, সারা দেশে বিক্ষোভকারীদের বিরুদ্ধে দায়ের করা সব এফআইআর প্রত্যাহার করা হবে। সরকারের কাছে এই আশ্বাস চাওয়া হয়েছে যে ভবিষ্যতেও বিক্ষোভকারীদের বা আয়োজকদের বিরুদ্ধে কোনো মামলা দায়ের করা হবে না। সরকার জানিয়েছে তারা মঙ্গলবার এ বিষয়ে লিখিতভাবে জানাবে। যেসব শিক্ষার্থী আত্মহত্যা করেছেন, তাদের পরিবারকে যথাযথ ক্ষতিপূরণ দিতেও সরকার সম্মত হয়েছে।

কেন্দ্রীয় মন্ত্রী জে পি নাড্ডা বলেন, শিক্ষার্থীদের দাবি নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। শিক্ষা ও পরীক্ষা সংস্কার নিয়ে ৪ সপ্তাহের মধ্যে চতুর্থ দফা আলোচনা অনুষ্ঠিত হবে।

আন্তর্জাতিক এর আরও খবর