img

সৌদি আরবসহ উপসাগরীয় মিত্রদের অনুরোধেই ইরানে নতুন হামলা হচ্ছে না, জানালেন ট্রাম্প

প্রকাশিত :  ০৫:১২, ১৩ নভেম্বর ২০২৬

সৌদি আরবসহ উপসাগরীয় মিত্রদের অনুরোধেই ইরানে নতুন হামলা হচ্ছে না, জানালেন ট্রাম্প

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানে আপাতত বড় কোনো হামলা না চালাতে সৌদি আরব, কাতারসহ উপসাগরীয় কয়েকটি দেশ তাঁকে অনুরোধ করেছে। এ কারণে তিনি নতুন করে হামলা চালাচ্ছেন না।

ট্রাম্প বলেছেন, চাইলে মাত্র তিন দিনে ইরানের জ্বালানি অবকাঠামো, সেতু ও উৎপাদনব্যবস্থা ধ্বংস করে দিতে পারে যুক্তরাষ্ট্র।

হোয়াইট হাউসে সাংবাদিক স্টিফেন এ স্মিথকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, চাইলে এখনই যুদ্ধের অবসান ঘটাতে পারেন তিনি। তবে আঞ্চলিক মিত্রদের অনুরোধে তেহরানকে আপাতত শুধু অর্থনৈতিক ও সামরিক চাপে রেখেছেন।

ট্রাম্প বলেন, ‘সৌদি আরব আমাকে অনুরোধ করে বলেছে, পরিস্থিতি যেমন আছে, আপাতত তেমনই রাখতে।’ তিনি আরও বলেন, কাতার, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইনও বর্তমান কৌশল অব্যাহত রাখার পক্ষে।

মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘আমি তাদের সঙ্গে একমত কি না, তা নিশ্চিত নই।’

এসব দেশ অনুরোধ না করলে ইরানে নতুন করে হামলা চালাতেন কি না, এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ‘হ্যাঁ, চালাতাম।’

ইরানের জ্বালানি অবকাঠামো ও সেতুগুলোয় এ পর্যন্ত বড় ধরনের হামলা না চালানোর কথা উল্লেখ করে ট্রাম্প বলেন, চাইলে খুব অল্প সময়ের মধ্যেই দেশটির গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো ধ্বংস করে দিতে পারে যুক্তরাষ্ট্র।

ট্রাম্প বলেন, ‘এক দিনের মধ্যেই তাদের জ্বালানি অবকাঠামো শেষ হয়ে যাবে। এক দিনের মধ্যেই তাদের সেতুগুলো ধ্বংস হয়ে যাবে। আর এক দিনের মধ্যেই তাদের উৎপাদন সক্ষমতা শেষ হয়ে যাবে। আমার মাত্র তিন দিন লাগবে।’

ইরানের সঙ্গে যুদ্ধের কারণে যুক্তরাষ্ট্রে পেট্রলসহ জ্বালানির দাম বেড়েছে। এ মূল্যবৃদ্ধি মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান পার্টির পরাজয়ের পেছনে ভূমিকা রেখেছে বলে স্বীকার করেছেন ট্রাম্প। তবে ইরানে হামলা চালানোর সিদ্ধান্তের পক্ষে নিজের অবস্থানে অটল তিনি।


আন্তর্জাতিক এর আরও খবর

img

পরকীয়ার জেরে চাকরি হারানোর শঙ্কায় ৩৮ কোটি টাকা বেতনের সিইও

প্রকাশিত :  ০৬:৩৩, ১২ নভেম্বর ২০২৬

বিশ্বের শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠান এনভিডিয়ার সিইও জেনসেন হুয়াংয়ের পদ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। তাঁর বিরুদ্ধে বিবাহবহির্ভূত সম্পর্কের দুটি অভিযোগ ওঠার পর এ নিয়ে প্রতিষ্ঠানটির ভেতরে আলোচনা শুরু হয়েছে। এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে তাঁকে সিইও পদ থেকে সরিয়ে দেওয়া হবে কি না, তা নিয়ে বুধবার বৈঠকে বসেছে এনভিডিয়ার পরিচালনা পর্ষদ। বার্তা সংস্থা রয়টার্সকে বিষয়টি সম্পর্কে অবগত একটি সূত্র এ তথ্য জানিয়েছে।

জেনসেন হুয়াংয়ের বার্ষিক বেতন ৩৬ লাখ মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৪৫৮ কোটি টাকা। সে হিসাবে তার মাসিক বেতন প্রায় ৩৮ কোটি টাকা। এত বিপুল বেতনের এই শীর্ষ নির্বাহীর ভবিষ্যৎ এখন পরিচালনা পর্ষদের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে।

বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, হুয়াংয়ের বিরুদ্ধে বিবাহবহির্ভূত সম্পর্কের দুটি অভিযোগ সামনে আসার পর তার নেতৃত্ব নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। বিষয়টি সম্পর্কে অবগত একটি সূত্র জানিয়েছে, তাকে পদ থেকে সরিয়ে দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নিতে বুধবার বৈঠকে বসছে এনভিডিয়ার পরিচালনা পর্ষদ। তবে এ বিষয়ে কোম্পানিটির পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

এদিকে হুয়াংয়ের সম্ভাব্য উত্তরসূরি হিসেবে আলোচনায় রয়েছেন প্রতিষ্ঠানটির প্রধান অর্থ কর্মকর্তা (সিএফও) কোলেট ক্রেস এবং জ্যেষ্ঠ প্রকৌশলী ইয়ান বাক। দুজনই এক দশকের বেশি সময় ধরে এনভিডিয়ায় কাজ করছেন।

কোলেট ক্রেস ২০১৩ সালে এনভিডিয়ায় যোগ দেন। এর আগে তিনি মাইক্রোসফট, সিসকো ও টেক্সাস ইনস্ট্রুমেন্টসের মতো প্রতিষ্ঠানে কাজ করেছেন। অন্যদিকে, ২০০৪ সালে এনভিডিয়ায় যোগ দেওয়া ইয়ান বাক প্রতিষ্ঠানটির কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি এবং সিইউডিএ সফটওয়্যার প্ল্যাটফর্মের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।

বিশ্লেষকদের মতে, অন্তর্বর্তীকালীন সিইও হিসেবে কোলেট ক্রেসকে দায়িত্ব দেওয়া হতে পারে। তবে দীর্ঘমেয়াদি নেতৃত্বের ক্ষেত্রে ইয়ান বাকের নামও বিবেচনায় রয়েছে।

এদিকে নেতৃত্ব নিয়ে অনিশ্চয়তার প্রভাব পড়েছে শেয়ারবাজারেও। চলতি সপ্তাহে এনভিডিয়ার শেয়ারের বাজারমূল্য থেকে প্রায় ৬০০ বিলিয়ন ডলার কমে গেছে। ফলে বিশ্বের সবচেয়ে মূল্যবান কোম্পানির অবস্থান হারিয়ে দ্বিতীয় স্থানে নেমে এসেছে প্রতিষ্ঠানটি।

আন্তর্জাতিক এর আরও খবর