img

চট্টগ্রামে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃতের সংখ্যা বেড়ে ৮

প্রকাশিত :  ১০:৪৮, ১৪ আগষ্ট ২০২৬
সর্বশেষ আপডেট: ১১:২৯, ১৪ আগষ্ট ২০২৬

চট্টগ্রামে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃতের সংখ্যা বেড়ে ৮

চট্টগ্রামের ভাটিয়ারীতে ফেরদৌস স্টিল শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাস লিকেজের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে আটজনে দাঁড়িয়েছে। এর আগে ঘটনাস্থলে তিনজন এবং পরে আরও পাঁচজনের মৃত্যুর খবর জানানো হয়। 

শুক্রবার (১৪ আগস্ট) সকালে সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারীর ফেরদৌস স্টিল শিপ রিসাইক্লিং ইন্ডাস্ট্রিজ কারখানায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ৮ জনের মধ্যে চারজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন, সানি জলদাস (২২), পলাশ জলদাস (২৭) এবং দুই ভাই মনসুর আলী (৪০) ও নাসির উদ্দিন (৩৮)। তাদের সবার বাড়ি সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারীতে। বাকিদের পরিচয় পাওয়া যায়নি।  

খোঁজ নিয়ে জানা গেছে, শুক্রবার সকালে ইয়ার্ডের একটি জাহাজে হাউজ কিপিংয়ের কাজ করছিলেন শ্রমিকরা। এ সময় জাহাজটির একটি ট্যাংক থেকে বিষাক্ত গ্যাস নির্গমন হতে থাকে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে ভেতরে প্রবেশ করে শ্রমিকদের উদ্ধারে কাজ শুরু করে। পরে সেখান থেকে তিন শ্রমিকের লাশ উদ্ধার করা হয়। 

এ ঘটনায় আরও বেশ কয়েকজন শ্রমিক আহত হন। তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে আরও পাঁচজনের মৃত্যু হয়।

চট্টগ্রাম ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন মাস্টার আব্দুল্লাহ আল মামুন যুগান্তরকে বলেন, আমরা তিনজনের লাশ উদ্ধার করেছি। আরও তিনজন মারা গেছেন বলে জানতে পেরেছি।

ফেরদৌস স্টিল শিপইয়ার্ডে ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ফেরদৌস ওয়াহিদ জানান, ঘটনাস্থলেই তিনজন মারা গেছেন। এ সময় আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। 

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন। 

জাতীয় এর আরও খবর

img

সিলেটে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাসায় অগ্নিসংযোগ

প্রকাশিত :  ০৫:০৪, ২০ নভেম্বর ২০২৬

সিলেট নগরীর দাড়িয়াপাড়া এলাকায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের বাসা লক্ষ্য করে পেট্রোল বোমা নিক্ষেপ করেছে আওয়ামী দুর্বৃত্তরা। আজ শুক্রবার (২০ নভেম্বর) ভোর ৫টার দিকে এ ঘটনা ঘটে।

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা এ হামলা চালিয়েছে বলে জানা গেছে।   ঘটনার সময় বাসায় পররাষ্ট্রমন্ত্রীর বাবা- মা ছিলেন। তবে হামলায় কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির তথ্য এখনো নিশ্চিত হওয়া যায়নি।

বিস্তারিত আসছে...