img

ময়মনসিংহে বাসচাপায় অটোরিকশার ৭ আরোহী নিহত

প্রকাশিত :  ১০:২১, ০২ অক্টোবর ২০২৬

ময়মনসিংহে বাসচাপায় অটোরিকশার ৭ আরোহী নিহত

ময়মনসিংহ নগরীর গন্দ্রপা বাইপাস এলাকায় যাত্রীবাহী বাসের চাপায় শিশুসহ অটোরিকশার সাত আরোহী নিহত হয়েছেন।

আজ শুক্রবার (২ অক্টোবর) বেলা সোয়া একটার দিকে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় অটোরিকশাটি দুমড়েমুচড়ে যাওয়ার পাশাপাশি বাসের সামনের অংশও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, দুপুরে গন্দ্রপা বাইপাস সড়কে দ্রুতগতির একটি বাসের সঙ্গে বিপরীতমুখী অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসটি অটোরিকশাটিকে চাপা দিলে ঘটনাস্থলেই শিশুসহ সাত আরোহীর মৃত্যু হয়।

কোতোয়ালি মডেল থানার ওসি মুহাম্মদ শিবিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ শুরু করেছে। এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।


জাতীয় এর আরও খবর

img

সাংবাদিক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন

প্রকাশিত :  ১৬:২০, ০২ অক্টোবর ২০২৬

অনলাইন নিউজ পোর্টাল বিডিনিউজটোয়েন্টিফোরডটকমের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বাংলাদেশ সময় শুক্রবার সন্ধ্যার দিকে লন্ডনের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

বিডিনিউজের স্পেশাল অ্যাসাইনমেন্ট এডিটর রাজীব নূর সমকালকে এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, মস্তিষ্কের রক্তক্ষরণের কারণে বৃহস্পতিবার রাতে তৌফিক ইমরোজ খালিদীকে লন্ডনের একটি হাসপাতালে নেওয়া হয়। লন্ডন স্থানীয় সময় শুক্রবার দুপুর ২টা ২৩ মিনিটে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

তৌফিক ইমরোজ খালিদী ২০০৬ সাল থেকে নিজ মালিকানাধীন বাংলাদেশি অনলাইন সংবাদমাধ্যম ও সংবাদসংস্থা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রকাশক ও প্রধান সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। এর আগে তিনি লন্ডন-ভিত্তিক গণমাধ্যম বিবিসিতে উপস্থাপক, প্রযোজক এবং সম্পাদক পদে কাজ করেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের আগে, খালিদী সম্পাদকীয় ও গণমাধ্যম পরিচালনার ক্ষেত্রে বাংলাদেশের ব্রডশিট পত্রিকায় সাংবাদিকতার অভিজ্ঞতা অর্জন করেন। তিনি ঢাকা এবং লন্ডন, প্যারিস এবং টোকিওর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে প্রশিক্ষণ গ্রহণ করেন।

খালিদী ডিসেম্বর ২০১৭ সালে ‘ডিজিটাল বাংলাদেশ’ উন্নয়নে ‘বিশেষ স্বীকৃতি ও সম্মাননা’ হিসেবে জাতীয় আইসিটি পুরস্কার অর্জন করেন।


জাতীয় এর আরও খবর