img

নিউইয়র্কে বাংলাদেশ ল' সোসাইটি ইউএসএ, ইনক এর উদ্যোগে বার্ষিক নৈশভোজ অনুষ্ঠিত

প্রকাশিত :  ১৮:১০, ১৭ নভেম্বর ২০২৬
সর্বশেষ আপডেট: ১৮:৩৩, ১৭ নভেম্বর ২০২৬

নিউইয়র্কে বাংলাদেশ ল' সোসাইটি ইউএসএ, ইনক এর উদ্যোগে বার্ষিক নৈশভোজ অনুষ্ঠিত

নিউইয়র্কে বাংলাদেশ ল' সোসাইটি ইউএসএ,ইনক এর উদ্যোগে গত ১৫ই নভেম্বর সংগঠনের নির্বাচিত সভাপতি অ্যাডভোকেট আবদুল ওয়াহিদ এর সভাপতিত্বে ও সংগঠনের নির্বাচিত জেনারেল সেক্রেটারী অ্যাডভোকেট কামাল উদ্দিন এর সঞ্চালনায় অ্যানুয়াল ডিনার ২০২৬ ও ম্যাগাজিন প্রকাশনা ফলক উন্মোচন অনুষ্ঠিত হয়। রবিবার সন্ধ্যা ৬টায় জ্যাকসন হাইটসের  নবান্ন রেস্টুরেন্ট পার্টি হলে শতাধিক আইনজীবী ও বিশিষ্ট কমিউনিটি নেতৃবৃন্দের উপস্থিতিতে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন সংগঠনের প্রতিষ্ঠাতা সাবেক জেনারেল সেক্রেটারী ও সাবেক সভাপতি অ্যাডভোকেট মুজিবুর রহমান, সাবেক প্রতিষ্ঠাতা সদস্য মাস্টার অব ল' মোহাম্মদ এন মজুমদার, প্রধান বক্তা ও নোট স্পীকার হিসাবে বক্তব্য রাখেন এটর্নি মঈন চৌধুরী মাস্টার অব ল' ,সাবেক জেনারেল সেক্রেটারী অ্যাডভোকেট আবদুর রশিদ ,  প্রথম আলো সম্পাদক অ্যাডভোকেট মো ইব্রাহিম চৌধুরী।

শুভেচ্ছা বক্তব্য রাখেন -বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মুনির হোসেন , সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আবদুর রাজ্জাক , অ্যাড মুহাম্মদ মুহি উদ্দিন ,অ্যাড মো মাসুদ শিকদার ,অ্যাড জাহিদুর রহমান মোল্লা , অ্যাড লোকমান আহমদ , অ্যাড তাহমিনা আক্তার সুইটি , অ্যাড সেলিম উল্যাহ চৌধুরী,সমাজ কল্যাণ সম্পাদক মো শফিকুল ইসলাম ,মো ওলিউর রহমান ,অ্যাড মোহাম্মদ হানিফ , অ্যাড মাহমুদুল হক পাটোয়ারী ,অ্যাড মো সানা উল্যাহ, অ্যাড রফিকুল ইসলাম আকন্দ, অ্যাড আবদুস সহিদ আজাদ , অ্যাড আবদুল্লাহ আল মামুন ,অ্যাড মাহবুব মাওলা অ্যাড জেসমিনা  খানম, অ্যাড জাহাঙ্গীর আলম, অ্যাড নজরুল ইসলাম কবির ,অ্যাড নাহিদ জাহান কমিউনিটি নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ সোসাইটির সেলিম আলী পরিষদের সভাপতি প্রার্থী আতাউর রহমান সেলিম ,সেক্রেটারী প্রার্থী  মোহাম্মদ আলী , কুনু - ফিরোজ পরিষদের সভাপতি প্রার্থী আজমল হোসেন কুনু সেক্রেটারী প্রার্থী ফিরোজ আহমেদ , জালালাবাদ সোসাইটির সভাপতি মো বদরুল হায়দার , বাংলাদেশী আমেরিকান নাইচা এমপ্লয়িজ ইউনিয়নের সভাপতি এডমিনিস্ট্রেটর কামাল হোসেন মিঠু ও সেক্রেটারী সৈয়দ মিজানুর রহমান ,কমিউনিটি লীডার টাইম টিভি পরিচালক আবু তাহের ,মামুনুর রশিদ শিপু,শফিকুল ইসলাম খোকন,গওয়র কিনু চৌধুরী মোশাররফ হোসেন সবুজ , নুরুল করিম মোল্লা , আবদুস সালাম , বিশিষ্ট ব্যবসায়ী আলী আশরাফ ,তরুণ সংগীত শিল্পী নীরু গায়েন সহ অনেকে। উপস্থিত সকল আইনজীবী ও কমিউনিটির নেতৃবৃন্দ গন তাদের স্ব স্ব পরিচিতি তুলে ধরেন যথাক্রমে অ্যাড যুবায়ের আহমদ চৌধুরী ,অ্যাড হুমায়ুন কবির চৌধুরী ,অ্যাড জাহিদ আনোয়ার ,অ্যাড শাখাওয়াত উল্যাহ জাহিদ ,অ্যাড আবুল কালাম টগর,অ্যাড আরিফুর রহমান অ্যাড শাহিনা আক্তার , অ্যাড মাহমুদা খাতুন ,অ্যাড গোলাম মো সেলিম , অ্যাড কামাল হোসেন ,অ্যাড আদনান চৌধুরী , অ্যাড রেদোয়ান ইসলাম , অ্যাড সালাহ উদ্দিন , অ্যাড মাহবুবুর রহমান, অ্যাড ইমরান, অ্যাড তায়েব আহমেদ , অ্যাড সেলিম আহমেদ ,অ্যাড শাহেদা আমেনা,অ্যাড মো নজরুল ইসলাম ,মোস্তাক আহমেদ বাবুল, অ্যাড শাহাবুদ্দিন মিয়া , অ্যাড সিকদার মো সাহেদ, অ্যাড সায়াদ আহমেদ , অ্যাড আলা উদ্দিন ভুইয়া, অ্যাড এস এম সাহিদ জামিল ,নাদিরা আক্তার সহ বিপুল সংখ্যক আইনজীবী। প্রধান অতিথি বেলুন উত্তোলনের মাধ্যমে ম্যাগাজিন প্রকাশনা ফলক উন্মোচন করেন। সব শেষে আইনজীবী ও কমিউনিটি নেতৃবৃন্দের সম্মানে বার্ষিক নৈশভোজ অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানের দীর্ঘসুত্রতা ও অধিক রাত হওয়ায় সাংস্কৃতিক অনুষ্ঠান স্হগিত হয়।।

আয়োজক কমিটির পক্ষে সংগঠনের সভাপতি অ্যাডভোকেট আবদুল ওয়াহিদ জেনারেল সেক্রেটারী অ্যাডভোকেট কামাল উদ্দিন ,প্রধান সমন্বকারী মোহাম্মদ আবদুর রাজ্জাক সমন্বকারী অ্যাড মোহাম্মদ আসাদ উল্লাহ ,ডিনার কমিটির আহবায়ক অ্যাড মুহাম্মদ মুহি উদ্দিন ,সদস্য সচিব অ্যড মো মাসুদ শিকদার ম্যাগাজিন যুগ্ম আহবায়ক অ্যাডভোকেট জাহিদুর রহমান মোল্লা সদস্য সচিব মো শফিকুল ইসলাম সকলের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন।ম্যাগাজিন আহবায়ক অ্যাডভোকেট কাওসার পারভীন চৌধুরী ও যুগ্ম সদস্য সচিব অ্যাডভোকেট মো শাহ আলম অসুস্থতা জনিত কারণে উপস্থিত হতে পারেনি।  অনুষ্ঠানে শুরুতে কোরান তেলওয়াত করেন অ্যাডভোকেট মুহাম্মদ মুহি উদ্দিন এবং মহান আল্লাহর প্রতি শুকরিয়া আদায় ও সকলের সুস্হতা কামনা করে অ্যাডভোকেট মাওলানা আসিক খানের পরিচালনায়  বিশেষ দোয়া মাহফিল করা হয়।

কমিউনিটি এর আরও খবর

img

লন্ডনে নাহিদ ইসলামের সংবর্ধনা শেষে আওয়ামী লীগ-এনসিপি সংঘর্ষ, আহত অন্তত চার

প্রকাশিত :  ০৪:৩০, ১৭ নভেম্বর ২০২৬
সর্বশেষ আপডেট: ০৫:২১, ১৭ নভেম্বর ২০২৬

যুক্তরাজ্যের লন্ডনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলামকে দেওয়া সংবর্ধনা অনুষ্ঠান শেষে আওয়ামী লীগ ও এনসিপির নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত চারজন গুরুতর আহত হয়েছেন বলে দাবি করেছে এনসিপি। আহতদের কয়েকজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, তাঁদের মধ্যে পাঁচজন কিংস কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

সোমবার (১৬ নভেম্বর) স্থানীয় সময় রাত ১০টার দিকে পূর্ব লন্ডনের রমফোর্ড এলাকায় মেফেয়ার হলের সামনে ও পেছনের সড়কে এ ঘটনা ঘটে। অনুষ্ঠান শেষে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও প্রায় ২০ মিনিট ধরে হাতাহাতি হয়। এ সময় সড়কে পার্ক করে রাখা কয়েকটি গাড়িও ভাঙচুর করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লন্ডন পুলিশ কয়েক দফা লাঠিচার্জ করে।

প্রত্যক্ষদর্শী ও আয়োজকদের ভাষ্য, সংবর্ধনা অনুষ্ঠানে আসা অতিথিদের লক্ষ্য করে হলের বাইরে অবস্থান করা আওয়ামী লীগ সমর্থকেরা ডিম ও পানির বোতল ছোড়েন। পরে তারা অতিথিদের ওপর চড়াও হন। অনুষ্ঠান শেষে সংঘর্ষ ছড়িয়ে পড়ে।

এনসিপির যুগ্ম সদস্যসচিব (আন্তর্জাতিক সম্পর্ক) আলাউদ্দীন মোহাম্মদ অভিযোগ করেন, নাহিদ ইসলামের কর্মসূচি পণ্ড করতে না পেরে আওয়ামী লীগের নেতা-কর্মীরা অনুষ্ঠানস্থলের বাইরে জড়ো হন। অংশগ্রহণকারীরা বের হওয়ার সময় তাদের ওপর হামলা চালানো হয়। এতে অন্তত চারজন গুরুতর আহত হয়েছেন বলে দাবি করেন তিনি।

ঘটনার পর বাংলাদেশ সময় মঙ্গলবার (১৭ নভেম্বর) ভোর পৌনে সাতটার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া পোস্টে নাহিদ ইসলাম অভিযোগ করেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের উগ্র কর্মীরা অনুষ্ঠানে অংশ নেওয়া প্রবাসী বাংলাদেশি ও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলা চালিয়েছেন। অনুষ্ঠানে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনের প্রতিনিধি ও বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক উপস্থিত ছিলেন বলেও উল্লেখ করেন তিনি। তাদের প্রত্যক্ষ অভিজ্ঞতা ও সংগৃহীত তথ্যের ভিত্তিতে ঘটনাটি আন্তর্জাতিক মহলে আলোচিত হবে বলে আশা প্রকাশ করেন নাহিদ।

পোস্টে তিনি আরও বলেন, জুলাই গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা বিদেশের মাটিতেও সহিংসতা ও ভীতি প্রদর্শনের মাধ্যমে ভিন্নমত দমনের চেষ্টা করছেন। এতে প্রবাসী বাংলাদেশিদের নিরাপত্তা, গণতান্ত্রিক পরিবেশ ও রাজনৈতিক স্বাধীনতা নিয়ে উদ্বেগ তৈরি হচ্ছে। ঘটনার দ্রুত, নিরপেক্ষ ও কার্যকর তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে যুক্তরাজ্য সরকারের প্রতি আহ্বান জানান তিনি।

২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর যুক্তরাজ্য সফরে যাওয়া জুলাই গণ-অভ্যুত্থানের ছাত্রনেতাদের বিভিন্ন কর্মসূচি ঘিরে আওয়ামী লীগের সমর্থকদের বিক্ষোভ ও বাধা দেওয়ার ঘটনা ঘটেছে। সর্বশেষ শনিবার কেমব্রিজ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসেও নাহিদ ইসলামকে হেনস্তার চেষ্টার অভিযোগ ওঠে। এর আগে লন্ডনে অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা মাহফুজ আলম এবং এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহর সফর ঘিরেও বিক্ষোভ ও উত্তেজনা দেখা দিয়েছিল।

এক সপ্তাহের সফরে যুক্তরাজ্যে রয়েছেন নাহিদ ইসলাম। সফরসঙ্গী হিসেবে আছেন এনসিপির যুগ্ম সদস্যসচিব আলাউদ্দীন মোহাম্মদ। ২১ নভেম্বর তার দেশে ফেরার কথা রয়েছে।

কমিউনিটি এর আরও খবর