img

স্বাধীনতার ৫০ বছর: লাল-সবুজ আলোয় উদ্ভাসিত হলো বিশ্বের বৃহত্তম হুইল 'লন্ডন আই'

প্রকাশিত :  ২৩:৩৮, ২৬ মার্চ ২০২১
সর্বশেষ আপডেট: ১৫:৫৫, ০১ এপ্রিল ২০২১

স্বাধীনতার ৫০ বছর: লাল-সবুজ আলোয় উদ্ভাসিত হলো বিশ্বের বৃহত্তম হুইল 'লন্ডন আই'

জনমত রিপোর্টঃ ২৬শে মার্চ বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছর পূর্তি উপলক্ষে শুক্রবার সন্ধ্যায় লন্ডনের আইকনিক স্থাপনা ‘লন্ডন আই’ লাল সবুজের রংয়ে আলোকিত হয়ে উঠে। ব্রিটিশ বাংলাদেশি পাওয়ার এ্যান্ড ইন্সপিরেশন (বিবিপিআই) ও লাষ্টমিনিট ডটকম লন্ডন আই পার্টনারশীপের ভিত্তিতে নেয়া হয় এই অনন্য উদ্যোগ। টেমস নদীর তীরে অবস্থিত এই স্থাপনা বিশ্বের সবচেয়ে বৃহত্তম একটি হুইল (চাকা) যার উপরে উঠলে ৪০ কিলোমিটার দুর পর্যন্ত পুরো লন্ডনের দৃশ্য দেখা যায়। এটি লন্ডনে পর্যটকদের অন্যতম দর্শনীয় স্থাপনা।


একই সাথে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণকারী কয়েক শ’ ব্রিটিশ বাংলাদেশিকেও স্মরণ করা হয়  বিশেষ এই  আলোক সজ্জার মাধ্যমে। এ সময় গত বছরের মে মাসে মহামারীর ধাক্কা বা ঢেউয়ের সময় প্রাণ হারানো ৫ শতাধিক প্রবাসী বাংলাদেশিদের ছবি সম্বলিত সাপ্তহিক জনমত এর বিশেষ সংখ্যা হাতে নিয়ে মহামারীতে মৃত  বাংলাদেশিদের স্মরণ করেন বিবিপিআই ফাউন্ডেশনের ট্রাস্টি, কাউন্সিলর আব্দাল উল্লাহ এবং সাপ্তাহিক জনমত সম্পাদক সৈয়দ নাহাস পাশা। 

'লন্ডন আই' এর সামনে থেকে বিবিপি আই ফাউন্ডেশনের ট্রাষ্টি আব্দাল উল্লাহর ভিডিও বার্তা (English): 


বিবিপি আই ফাউন্ডেশনের ট্রাষ্টি এবং টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের কাউন্সিলার আব্দাল উল্লাহ জানান, এই প্রথমবারের মতো লন্ডনের অন্যতম টুরিষ্ট আকর্ষণ ‘লন্ডন আই’ বাংলাদেশের পতাকার রং অর্থাৎ লাল সবুজ আলোয় উদ্ভাসিত হচ্ছে। বাংলাদেশের পতাকার রংয়ে আলোকিত এই স্থাপনা সবাইকে বিশেষ করে লন্ডনবাসীকে বাংলাদেশের সাথে ব্রিটেনের ঘনিষ্ট সম্পর্ককে স্মরণ করিয়ে দেয়। করোনা মহামারীর কারনে বিবিপাওয়ার এর বার্ষিক অনুষ্ঠান করতে না পারার কথা উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছর পূর্তি উদযাপনে বিবিপি আই ব্যাপক পরিকল্পনা গ্রহণ করলেও মহামারিজনিত বাস্তবতায় সবাইকে নিয়ে কোন আয়োজন করা সম্ভব হয়নি। তারপরও আমরা `লাস্টমিনিট ডটকম লন্ডন আই' এর সাথে পার্টনারশিপের মাধ্যমে বাংলাদেশের লাল-সবুজ রংয়ে `লন্ডন আই'কে আজ রাঙাতে পেরেছি।

'লন্ডন আই' এর সামনে থেকে সাপ্তাহিক জনমত এর সম্পাদক সৈয়দ নাহাস পাশার ভিডিও বার্তা (Bangla):


বিবিপি আই ফাউন্ডেশনের আরেকজন ট্রাষ্টি আয়েশা কোরেশি এমবিই জানান, করোনাভাইরাস মহামারীতে ব্রিটেনের বাংলাদেশি কমিউনিটির লোকজন অন্য কমিউনিটির তুলনায় সবচেয়ে বেশি হারে মৃত্যুবরণ করেছেন। আমরা আজ তাদেরকে এবং একই সাথে এনএইচএস এর ফ্রন্টলাইনে যারা কাজ করেছেন তাদের অবদানের কথাও স্মরণ করছি।

'লাষ্টমিনিট ডটকম লন্ডন আই' এর জেনারেল ম্যানেজার সানি জোহাল বলেন, ব্রিটিশ বাংলাদেশি কমিউনিটির বিশাল জনগোষ্টি যারা রাজধানী লন্ডনে বাস করেন তাদের জন্য আলোকসজ্জা করতে পেরে আমরা গর্বিত। 


এদিকে টাওয়ার হ্যামলেটস কাউন্সিল আগামী ডিসেম্বর পর্যন্ত নয়মাসব্যাপি নানা অনুষ্ঠানের মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছর উদযাপন করবে।  সাপ্তাহিক জনমতও বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধ চলাকালীন সময়কালীন আর্কাইভ উন্মুক্ত করছে। ২৬ মার্চ থেকেই টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের বিশেষ অফিসিয়াল ওয়েবপেজের "বাংলাদেশ @ফিফটি" পেজে প্রদর্শিত হচ্ছে জনমত এর ঐতিহাসিক কিছু সংখ্যার প্রচ্ছদ।

img

বুলগেরিয়ায় পরিত্যক্ত ট্রাকে ১৮ লাশ

প্রকাশিত :  ০৭:৩০, ১৮ ফেব্রুয়ারী ২০২৩

আন্তর্জাতিক ডেস্ক: বুলগেরিয়ায় একটি পরিত্যক্ত একটি ট্রাকের ভেতরে ১৮টি লাশ পাওয়া গেছে। মৃতদের মধ্যে একটি শিশুও রয়েছে। বুলগেরিয়ার পুলিশ এর সাথে জড়িত সন্দেহে চারজনকে গ্রেফতার করেছে। ট্রাকটি করে অবৈধ অভিবাসীদের পাচার করা হচ্ছিল বলে ধারণা করা হচ্ছে। বুলগেরিয়ার ইতিহাসে এটি অভিবাসীবিষয়ক সবচেয়ে ভয়াবহ প্রাণহানির ঘটনা।

বুলগেরিয়ার স্বাস্থ্যমন্ত্রী বলেন, ট্রাক থেকে উদ্ধার করে পাঁচ শিশুসহ ৩৪ ব্যক্তিকে হাসপাতালে নেয়া হয়েছে। তাদের কারো কারো অবস্থা খুবই খারাপ।

তিনি বলেন, ট্রাকের ভেতরটা ছিল খুবই ঠান্ডা। আর বেঁচে যাওয়ার জানিয়েছেন, তারা কয়েক দিন ধরে কোনো খাবার পাননি।

তুরস্ক থেকে ইউরোপিয়ান ইউনিয়নভুক্ত কোনো দেশে পাড়ি দিতে দীর্ঘ দিন ধরেই অবৈধ অভিবাসীরা বুলগেরিয়া অতিক্রম করে।

ট্রাকটি বুলগেরিয়ার রাজধানী সোফিয়া থেকে ১২ মাইল উত্তর-পূর্ব দিকে লোকোরস্কো গ্রামের কাছে পাওয়া গেছে।

স্বাস্থ্যমন্ত্রী আসেন মেদঝিদিয়েভ বলেন, ট্রাকে অক্সিজেনের অভাব ছিল। বাইরে থেকে তালাবদ্ধ থাকায় তারা বের হতে পারেনি।

পুলিশ ধারণা করছে, ট্রাকে থাকা অনেকে আফগানিস্তান থেকে এসেছে। তাদেরকে অবৈধভাবে সার্বিয়ায় নিয়ে যাওয়া হচ্ছিল। সূত্র : বিবিসি