img

ডলারের বিপরীতে দাম কমল ভারতীয় রুপির

প্রকাশিত :  ০৬:০৩, ০৭ মে ২০২৫
সর্বশেষ আপডেট: ০৬:০৬, ০৭ মে ২০২৫

ডলারের বিপরীতে দাম কমল ভারতীয় রুপির

দক্ষিণ এশিয়ার দুই পারমাণবিক শক্তিধর দেশে যুদ্ধের দামামা বেজে উঠেছে। জম্মু কাশ্মীরের পেহেলগাঁওয়েতে জঙ্গি হামলার জেরে মঙ্গলবার মধ্যরাতে পাকিস্তানের বিভিন্ন স্থাপনায় হামলা চালিয়েছে ভারত। প্রতিক্রিয়ায় পাকিস্তানও ছেড়ে দেয়নি। সীমান্তবর্তী এলাকাগুলোতে হামলা চালিয়েছে তারা।

যুদ্ধ শুরুর এমন পরিক্রমায় ধাক্কা খেল ভারত। মার্কিন ডলারের বিপরীতে মান হারিয়েছে ভারতীয় মুদ্রা রুপি। খবর রয়টার্সের।

বিট্রিশ সংবাদ সংস্থাটি নিজেদের প্রতিবেদনে জানিয়েছে, সবশেষ এক মাসের লেনদেনের বিষয়টি বিশ্লেষণ করে এনডিএফের ধারণা করছে, অনশোর স্পট মার্কেট খোলা হলে প্রতি ডলারের বিপরীতে পাওয়া যাবে ৮৪ দশমিক ৬৪ থেকে ৮৪ দশমিক ৬৮ রুপি। মঙ্গলবার দিন শেষে প্রতি ডলারের বিপরীতে পাওয়া যাচ্ছিল ৮৪ দশমিক ৪৩২৫ রুপি।

সংবাদ সংস্থাটি বলছে, ভারতীয় সেনাবাহিনী পাকিস্তানের ৯ স্থাপনায় হামলা চালানোর কথা জানিয়েছে। এতে আটজন নিহত ও ৩৫ জন আহত হয়েছেন। পাকিস্তানের দাবি, তারা পাঁচটি ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত করেছে। তবে এ বিষয়ে এখনো কোনো মন্তব্য করেনি ভারত।  এছাড়া ভারতে পাকিস্তানের হামলায় তিনজন নিহত হয়েছেন।

যুদ্ধের দামামার জেরে ইন্ডিগো, এয়ার ইন্ডিয়াসহ বিভিন্ন এয়ারলাইন্স কর্তৃপক্ষ বহু ফ্লাইট বাতিল করেছে। অন্যদিকে ইসলামাবাদে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে।

অর্থনীতি এর আরও খবর

img

হরমুজ প্রণালি পুরোপুরি ইরানের নিয়ন্ত্রণে, টোল দিতে হবে রিয়ালে: তেহরান

প্রকাশিত :  ১২:১৯, ১২ এপ্রিল ২০২৬
সর্বশেষ আপডেট: ১২:৩৭, ১২ এপ্রিল ২০২৬

পাকিস্তানের ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উচ্চপর্যায়ের শান্তি আলোচনা কোনো চুক্তি ছাড়াই শেষ হয়েছে। আলোচনার অন্যতম প্রধান বাধা ছিল কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি নিয়ন্ত্রণের বিষয়টি। এ জলপথ দিয়ে বিশ্বের মোট ব্যবহৃত জ্বালানি তেলের প্রায় ২০ শতাংশ ও এলএনজি (তরলীকৃত প্রাকৃতিক গ্যাস) পরিবহন করা হয়।

ইরানের সংবাদ সংস্থা মেহের নিউজ বলেছে, দেশটির পার্লামেন্টের ডেপুটি স্পিকার হাজি বাবেয়ি হরমুজ প্রণালিকে তেহরানের জন্য একটি ‘রেড লাইন’ বা চূড়ান্ত সীমা হিসেবে অভিহিত করেছেন। তিনি সাফ জানিয়ে দেন, প্রণালিটি পুরোপুরি ইরানের নিয়ন্ত্রণে আছে এবং এখান দিয়ে জাহাজ চলাচলের জন্য অবশ্যই ইরানি মুদ্রা ‘রিয়ালে’ টোল পরিশোধ করতে হবে।

অন্যদিকে, গতকাল শনিবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, এ জলপথ ‘শিগগিরই খুলে দেওয়া’ হবে। 

যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, তাদের দুটি সামরিক জাহাজ ইতিমধ্যে প্রণালিটি অতিক্রম করেছে। সমুদ্র থেকে মাইন অপসারণের একটি ব্যাপক অভিযানের অংশ হিসেবে এ পদক্ষেপ নেওয়া হয়েছে বলে তারা দাবি করে।

তবে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) যুক্তরাষ্ট্রের এ দাবি সরাসরি প্রত্যাখ্যান করেছে। তারা হুঁশিয়ারি দিয়ে বলেছে, হরমুজ প্রণালি দিয়ে যেকোনো সামরিক জাহাজ চলাচলের চেষ্টা করা হলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। 

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন আইআরআইবির বরাতে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, বিপ্লবী গার্ডের পক্ষ থেকে বলা হয়েছে, সাধারণ বেসামরিক জাহাজগুলোকে সুনির্দিষ্ট শর্তে এখান দিয়ে যাওয়ার অনুমতি দেওয়া হতে পারে।

সূত্র: বিবিসি