img

এমপিওভুক্ত শিক্ষকদের ‘বিশেষ সুবিধা’, কারা কত টাকা পাবেন

প্রকাশিত :  ১৬:৫৫, ৩০ জুলাই ২০২৫

এমপিওভুক্ত শিক্ষকদের ‘বিশেষ সুবিধা’, কারা কত টাকা পাবেন

নবম গ্রেড থেকে নিচের মূল বেতনের ১০ শতাংশ হারে এবং দশম গ্রেড থেকে ওপরের দিকে মূল বেতনের ১৫ শতাংশ হারে প্রতি বছর বেসরকারি এমপিওভুক্ত শিক্ষক- কর্মচারীরা বিশেষ সুবিধা পাবেন। অর্থ বিভাগের নির্দেশনা অনুযায়ী এই বিশেষ সুবিধা আগামী ১ জুলাই থেকে প্রতি বছর পাবেন।

আজ বুধবার (৩০ জুলাই) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর এ সংক্রান্ত অফিস আদেশ জারি করেছে।

অফিস আদেশে বলা হয়, এমপিওভুক্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান, বেসরকারি মাদ্রাসা ও বেসরকারি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত জাতীয় বেতনস্কেলের তুলনীয় গ্রেড-৯ থেকে তদূর্ধ্ব গ্রেডে অন্তর্ভুক্ত শিক্ষক-কর্মচারীরা আগামী ১ জুলাই থেকে প্রতি বছর ১ জুলাই প্রাপ্য মূল বেতনের ১০ শতাংশ হারে এবং গ্রেড-১০ থেকে তদনিম্ন গ্রেডে অন্তর্ভুক্ত শিক্ষক-কর্মচারীরা আগামী ১ জুলাই থেকে প্রতি বছর ১ জুলাই প্রাপ্য মূল বেতনের ১৫ শতাংশ হারে, তবে ১ হাজার ৫০০ টাকার কম নয়, ‘বিশেষ সুবিধা’ প্রাপ্য হবেন।

অফিস আদেশে আরও জানানো হয়, এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা ১ জুলাই থেকে অর্থ বিভাগের নির্দেশনা মোতাবেক নির্ধারিত হারে ‘বিশেষ সুবিধা’ প্রাপ্য হবেন মর্মে অবহিত করা হলো।

img

ঢাবির নতুন ভিসি অধ্যাপক ওবায়দুল ইসলাম

প্রকাশিত :  ১১:৫৯, ১৬ মার্চ ২০২৬

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) পদে নিয়োগ পেয়েছেন বাংলাদেশ ওপেন ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. এবিএম ওবায়দুল ইসলাম। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক।

আজ সোমবার (১৬ মার্চ) শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্যের পদ থেকে অব্যাহতি চেয়ে গত ২২ ফেব্রুয়ারি রাষ্ট্রপতি বরাবর আবেদনপত্র জমা দেন নিয়াজ আহমদ খান। ওই দিন ঢাবির জনসংযোগ দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘নিয়াজ আহমদ খান শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের সঙ্গে সাক্ষাৎ করেন। নিয়াজ আহমদ খান ঢাবির উপাচার্যের পদ থেকে অব্যাহতি চেয়ে তার মূল পদে (উন্নয়ন অধ্যয়ন বিভাগের গ্রেড–১ অধ্যাপক) ফেরার জন্য রাষ্ট্রপতি বরাবর আবেদনপত্র জমা দেন। ১০ ফেব্রুয়ারি এক বিশেষ সংবাদ সম্মেলনে দেওয়া বক্তব্যের ধারাবাহিকতায় ঢাবির উপাচার্যের পদ থেকে অব্যাহতি চেয়ে আজ নিয়াজ আহমদ খান আবেদনপত্র জমা দিয়েছেন বলে সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।’

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয়। আগস্টের শেষের দিকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নিয়াজ আহমদ খান ঢাবির উপাচার্যের দায়িত্ব নিয়েছিলেন।

অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম বর্তমানে বাউবির উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি দীর্ঘ সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগে শিক্ষকতা করেছেন। সংশ্লিষ্ট সূত্রমতে, উপাচার্য হিসেবে নিয়োগ পাওয়ায় তিনি এখন তার নিজ বিশ্ববিদ্যালয়ে ফিরে শীর্ষ প্রশাসনিক পদের দায়িত্ব গ্রহণ করবেন।


শিক্ষা এর আরও খবর