img

মেক্সিকোতে সুপারমার্কেটে বিস্ফোরণ, নিহত ২৩

প্রকাশিত :  ০৯:১১, ০২ নভেম্বর ২০২৫

মেক্সিকোতে সুপারমার্কেটে বিস্ফোরণ, নিহত ২৩

মেক্সিকোর সোনোরা প্রদেশের হেরমোসিলো শহরে এক সুপারমার্কেটে বিস্ফোরণে কমপক্ষে ২৩ জন নিহত এবং আরও ১১ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর এবং নিহতদের মধ্যে শিশুদেরও রয়েছে বলে স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন।

সোনোরা প্রদেশের গভর্নর আলফনসো দুরাজো বলেন, দুর্ভাগ্যবশত নিহতদের মধ্যে কিছু শিশু রয়েছে। বেঁচে যাওয়া আহতরা হেরমোসিলোর বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। তিনি বিস্ফোরণের কারণ খতিয়ে দেখার জন্য তদন্তের নির্দেশ দিয়েছেন।

স্থানীয় নিরাপত্তা কর্মকর্তারা জানিয়েছেন, এটি কোনো সন্ত্রাসী হামলা বা হত্যাকাণ্ড নয়। বিস্ফোরণটি মেক্সিকোর ডে অব দ্য ডেড উদযাপনের সময় ঘটে। এ দিনে পরিবারগুলো মৃত প্রিয়জনদের স্মরণ করে।

মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লাউডিয়া শেইনবাউম নিহতদের পরিবার ও আত্মীয়দের প্রতি সমবেদনা জানিয়েছেন। আহতদের সহায়তার জন্য ইন্টেরিয়র সেক্রেটারি রোসা ইসেলা রোড্রিগেজকে একটি সহায়তা দল পাঠানোর নির্দেশ দিয়েছেন।

স্থানীয় সংবাদমাধ্যমের ছবিতে সুপারমার্কেটের সামনের অংশ জ্বালিয়ে দেওয়া এবং জানালা ভেঙে পড়ার দৃশ্য দেখা গেছে। বিস্ফোরণটি স্থানীয় সময় শনিবার (১ নভেম্বর) দুপুর ২টার দিকে ঘটেছে। সূত্র : আলজাজিরা 

জাতীয় এর আরও খবর

img

আবারও ফ্যাসিবাদ কায়েমের ইঙ্গিত দিচ্ছে সরকার: জামায়াত আমির

প্রকাশিত :  ১২:৪৭, ১২ এপ্রিল ২০২৬

ডা. শফিকুর রহমান বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে তীব্র সমালোচনা করেছেন । তিনি অভিযোগ করেছেন, সরকার আবারও ফ্যাসিবাদ কায়েমের ইঙ্গিত দিচ্ছে, তবে জনগণকে সঙ্গে নিয়ে তা প্রতিহত করা হবে।

আজ রোববার (১২ এপ্রিল) রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশে জুলাই শহীদ পরিবার ও আন্দোলনে অংশগ্রহণকারীদের সঙ্গে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।

জামায়াতের আমির দাবি করেন, জুলাই জাদুঘর জনগণের সম্পদ হলেও সেটিকে দলীয়করণের পথে নেওয়া হচ্ছে। তিনি আরও অভিযোগ করেন, বিএনপি সংস্কার পরিষদের শপথ না নিয়ে জাতির সঙ্গে প্রতারণা করেছে এবং বিভিন্ন প্রতিষ্ঠান যেমন ক্রিকেট বোর্ড, বিশ্ববিদ্যালয় ও জেলা পরিষদে প্রভাব বিস্তার করছে।

তিনি বলেন, “গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোতে অবৈধ হস্তক্ষেপের মাধ্যমে রাজনৈতিক পরিবেশ সংকুচিত করা হচ্ছে। এই পরিস্থিতি মেনে নেওয়া হবে না, জনগণকে সঙ্গে নিয়ে এর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা হবে।”

রাজনৈতিক অবস্থান স্পষ্ট করে শফিকুর রহমান বলেন, সংসদের ভেতরে যতদিন সংগ্রাম সম্ভব ততদিন থাকবেন, তবে মূল লড়াই হবে রাজপথে।

একই অনুষ্ঠানে বক্তব্য দেন নাহিদ ইসলাম। তিনি বলেন, জুলাই আন্দোলনের শহীদদের আত্মত্যাগ বৃথা যেতে দেওয়া হবে না। আসন্ন আন্দোলনে ১১ দলের শীর্ষ নেতারা সামনে থেকে নেতৃত্ব দেবেন বলেও জানান তিনি।

নাহিদ ইসলাম বলেন, “এবার আমরা আংশিক নয়, পূর্ণ সফলতার লক্ষ্য নিয়ে রাজপথে নামবো। প্রয়োজনে নেতারাই সামনে থেকে ঝুঁকি নেবেন।”