img

শ্রীমঙ্গলে স্বামী–স্ত্রীর ছদ্মবেশে কুখ্যাত মাদক কারবারি গ্রেপ্তার

প্রকাশিত :  ০৭:১২, ১০ নভেম্বর ২০২৫

শ্রীমঙ্গলে স্বামী–স্ত্রীর ছদ্মবেশে কুখ্যাত মাদক কারবারি গ্রেপ্তার
সংগ্রাম দত্ত: মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলায় স্বামী–স্ত্রীর ছদ্মবেশে অভিযান চালিয়ে পুলিশের হাতে ধরা পড়েছেন কুখ্যাত মাদক ব্যবসায়ী মো. স্বপন মিয়া (৩৫)। তিনি উপজেলার কুঞ্জবন এলাকার মো. আরজু মিয়ার ছেলে।

পুলিশ জানায়, স্বপন মিয়া ২০১৫ সালের শ্রীমঙ্গল থানার মামলা নং–০৭(০৪)২০১৫ খ্রিষ্টাব্দ, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ১৯৯০–এর ১৯(১) এর ৩(ক)/১৯(১) এর ৭(ক) ধারায় ওয়ারেন্টভুক্ত আসামি ছিলেন। দীর্ঘদিন ধরে তিনি পলাতক ছিলেন। আদালত থেকে তাঁর নামে গ্রেপ্তারি পরোয়ানা জারি হওয়ার পর পুলিশ একাধিকবার তাঁর বাড়িতে অভিযান চালালেও স্বপন মিয়া প্রতিবারই কৌশলে পালিয়ে যান।

অবশেষে শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলামের পরিকল্পনা ও দিকনির্দেশনায় এক অভিনব কৌশল নেওয়া হয়। 
গত ৮ নভেম্বর বিকেল সাড়ে চারটার দিকে এএসআই মো. শরাফত আলী বোরকা পরে স্ত্রী সেজে এবং কনস্টেবল মো. রোকন উদ্দিন স্বামী সেজে মোটরসাইকেলে কুঞ্জবন এলাকায় আসামির বাড়িতে যান।
ওই সময় আসামি তাঁদের প্রকৃত পরিচয় বুঝে ওঠার আগেই এএসআই শরাফত আলী বোরকা পরা অবস্থায় ঝাঁপিয়ে পড়ে স্বপন মিয়াকে আটক করেন। পরে সহকর্মীদের সহযোগিতায় তাঁকে গ্রেপ্তার করা হয়।

ওসি মো. আমিনুল ইসলাম বলেন, ‘আসামি স্বপন মিয়া সীমান্তবর্তী এলাকায় চোরাচালান ও মাদক ব্যবসার সঙ্গে দীর্ঘদিন ধরে জড়িত ছিলেন। তাঁর নামে একাধিক মামলা রয়েছে।’
গ্রেপ্তার আসামিকে গ্রেপ্তারি পরোয়ানামূলে মামলা সংশ্লিষ্ট নথিপত্রসহ শনিবার (৮ নভেম্বর) আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানায় পুলিশ।

সিলেটের খবর এর আরও খবর

img

কারা আছেন হযরত শাহজালালের মাজারের আর্থিক স্বচ্ছতা কমিটিতে?

প্রকাশিত :  ১৭:০০, ২৬ জুন ২০২৬

সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানের অর্থের ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের নেতৃত্বে ১২ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। এক মাসের মধ্যে মাজারের আর্থিক ব্যবস্থাপনার জন্য একটি যৌক্তিক কাঠামো নির্ধারণ করবে কমিটি।

আজ শুক্রবার সকালে সিলেট সার্কিট হাউসে হযরত শাহজালাল (রহ.) মাজারের ব্যবস্থাপনা ও উন্নয়ন-সংক্রান্ত এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

সম্প্রতি শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সে তালা দেওয়াকে কেন্দ্র করে আলোচনা-সমালোচনার মধ্যে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে দরগাহর উন্নয়ন এবং দানের অর্থের ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিশ্চিত করতে সমন্বিত উদ্যোগ নেওয়ার বিষয়ে আলোচনা হয়।

বাণিজ্যমন্ত্রীকে প্রধান করে গঠিত কমিটির সদস্যরা হলেন সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী, সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী, সিলেটের বিভাগীয় কমিশনার মশিউর রহমান, সিলেট জেলা পরিষদের প্রশাসক আবুল কাহের শামীম, সিলেট রেঞ্জের ডিআইজি ড. মো: জিল্‌লুর রহমান, সিলেট মহানগর পুলিশের কমিশনার আব্দুল কুদ্দুস চৌধুরী, মাজারের মোতোয়াল্লি পরিবারের দুজন সদস্য এবং মাজার মাদ্রাসা ও মসজিদের দুজন প্রতিনিধি। কমিটির সচিবের দায়িত্ব পালন করবেন সিলেটের জেলা প্রশাসক (ভারপ্রাপ্ত) পিংকি সাহা।

সিলেটের খবর এর আরও খবর