জুয়েল চৌধুরীর মাতা জুহেনারা চৌধুরী আর নেই
বিলেতে বাংলাদেশি কমিউনিটির অতি পরিচিত মুখ, ‘জেফোরএস’ সিকিউরিটির কর্ণধার জুয়েল চৌধুরীর মাতা, সিলেট মজুমদারী, চৌধুরী বাড়ী (কমলা বাগান) নিবাসী জনাব ইনামুল হক চৌধুরীর সহধর্মিণী জুহেনারা চৌধুরী (রুনি) ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
নিউ ইয়র্কে বসবাসরত জুহেনারা চৌধুরীর মৃত্যুকালে বয়স হয়েছিল ৭২ বছর। গত ৪ ডিসেম্বর শনিবার দিবাগত রাত ১২টা ৪০ মিনিটে ডিমেনশিয়া, ক্যান্সারের মতো দীর্ঘস্থায়ী অসুস্থতায় তিনি মারা গেছেন। উল্লেখ্য যে, তিন সপ্তাহ আগে তিনি ব্রেন স্ট্রোক করেছিলেন। তাঁর নামাজে জানাজা ৫ ডিসেম্বর শুক্রবার বাদ এশা যুক্তরাস্ট্রের Al-Aman Mosque, 203 Forbell St, Brooklyn, NY 11208 এ অনুষ্ঠিত হয়েছে।
পরিবারের পক্ষ থেকে মরহুমার আত্মার মাগফিরাত কামনা করে সবার কাছে দোয়া প্রার্থনা করেছেন তার প্রাণপ্রিয় সন্তান জুছিয়া চৌধুরী (জুলিয়া) ও জুয়েল চৌধুরী।
এদিকে জুহেনারা চৌধুরীর ইন্তিকালে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের বাংলাদেশি কমিউনিটির বিশিষ্টজনেরা শোক প্রকাশ করেছেন। শোকবার্তায় তারা বলেন, ‘পরম শ্রদ্ধেয়া জুহেনারা চৌধুরীর ইন্তেকালে আমরা গভীরভাবে শোকাহত। আমরা মরহুমার আত্মার মাগফিরাত কামনা করছি। মহান আল্লাহ তাঁর প্রতি বিশেষ অনুগ্রহ করুন এবং তাঁকে জান্নাতুল ফেরদাউস দান করুন—আমিন।’



















