সমাজবিরোধী আচরণজনিত কার্যকলাপ সম্পর্কে টাওয়ার হ্যামলেটসে জনসচেতনতা সপ্তাহ আয়োজন
টাওয়ার হ্যামলেটসে পালিত হবে সমাজবিরোধী আচরণজনিত কার্যকলাপ সম্পর্কে জনসচেতনতা সপ্তাহ। আগামী ২৯ জুন সোমবার থেকে ৫ জুলাই রবিবার পর্যন্ত এ কর্মসূচি চলবে। এই প্রচারণা সপ্তাহের মূল লক্ষ্য হলো, অসামাজিক আচরণ সম্পর্কে সচেতনতা বাড়ানো, স্থানীয় প্রতিক্রিয়া জোরদার করা এবং ভুক্তভোগীদের অধিকার তুলে ধরা।
টাওয়ার হ্যামলেটস কাউন্সিল মেট পুলিশের সাথে যৌথভাবে পুরো বারাজুড়ে বিভিন্ন ইভেন্ট আয়োজন করেছে। যেখানে বাসিন্দারা কীভাবে অভিযোগ করতে হয় তা জানতে পারবেন, পরামর্শ ও সহায়তা পাবেন এবং সপ্তাহজুড়ে পুলিশি টহল পরিচালিত হবে। কোন প্রকার আগাম বুকিং ছাড়াই এসব ইভেন্টে অংশগ্রহন করতে পারবেন বারার বাসিন্দারা। সমাজবিরোধী আচরণজনিত কার্যকলাপ সর্ম্পকে রিপোর্ট করার বিষয়ে আরও জানতে কাউন্সিলের ওয়েবসাইট ভিজিট করুন।
সমাজবিরোধী আচরণজনিত কার্যকলাপ সম্পর্কে জনসচেতনতা সপ্তাহের কর্মসূচিগুলো হলো:
২৯ জুন, সোমবার
কমিউনিটি এনগেজমেন্ট ইনফরমেশন স্টল
সময়: সকাল ১০টা থেকে দুপুর ১টা
স্থান: সেন্ট পলস ওয়ে, মাইল এন্ড, ই-থ্রি
অংশগ্রহনকারী: টাওয়ার হ্যামলেটস এনফোর্সমেন্ট অফিসার (থিও), পপলার হারকা, এসএনটি, সেইফটি সার্জারী অফিসার।
সেফার সার্জারি, কমিউনিটি এনগেজমেন্ট
সময়: সকাল ১০টা থেকে দুপুর ১টা
স্থান: ল্যান্সবারি, ক্রিপস স্ট্রিট মার্কেট
অংশগ্রহনকারী: এসএনটি,পপলার হারকা, টেলফোর্ড হোমস ও থিও
৩০ জুন, মঙ্গলবার, ২০২৬
ইনফরমেশন স্টল
সময়: সকাল ১০টা থেকে দুপুর ১টা
স্থান: শ্যাডওয়েল: বার্নাডো গার্ডেনস
অংশগ্রহনকারী: হাইড এইচএ, শ্যাডওয়েল এসএনটি এবং থিওস
কমিউনিটি সেফটি ওয়াকঅ্যাবাউট
সময়: সকাল ১০টা থেকে দুপুর ১টা
স্থান: ব্রোমলি সাউথ, কোরসিকান স্কয়ার।
অংশগ্রহনকারী: এসএনটি, কাউন্সিলার, পপলার হারকা এবং থিও
পার্টনারশিপ পেট্রোল
সময়: দুপুর ২টা থেকে বিকাল ৫টা
স্থান: সিডনী স্কয়ার, স্টেপনি গ্রিন।
অংশগ্রহনকারী: এসএনটি, সেইফটি অফিসার, থিওস, পুলিশ কুকুর।
অ্যাকশন ডে
সময়: দুপুর ১টা থেকে বিকাল ৩টা
স্থান: বেথনাল গ্রিন ওয়েস্ট
অংশগ্রহনকারী: এসএনটি, বর্জ্য ব্যবস্থাপনা ও হাইওয়ে এনফোর্সমেন্ট ও পার্কিং এনফোর্সমেন্ট।
কমিউনিটি সেফটি এনগেইজমেন্ট ইভেন্ট ও অস্ত্র অনুসন্ধান
সময়: বিকাল ৩টা থেকে সন্ধ্যা ৬টা
স্থান: রিভেনক্রফট পার্ক, ওয়েভারস
অংশগ্রহনকারী: পুলিশ এবং থিওস
সেইফটি সার্জারি
সময়: সন্ধ্যা ৬টা থেকে রাত ৮টা
স্থান: বাজলী স্ট্রিট ও কট্টন স্ট্রীটের মধ্যবর্তী এলাকা, পপলার।
অংশগ্রহনকারী: সিএস ও এএসবি অফিসার এবং থিওস।
১ জুলাই বুধবার, ২০২৬
ইনফরমেশন স্টল ও অস্ত্র অনুসন্ধান
সময়: সকাল ১০টা থেকে দুপুর ১টা
স্থান: বিউমন্ট স্কয়ার, সেন্ট ডানস্টন
অংশগ্রহনকারী : পুলিশ, থিওস ও কে নাইন ইউনিট।
অপরাধ প্রতিরোধ ও ASB সচেতনতা
সময়: দুপুর ২টা থেকে বিকাল ৫টা
স্থান: টাউন হল, হোয়াইটচ্যাপল
অংশগ্রহনকারী: এসএনটি
২ জুলাই বৃহস্পতিবার, ২০২৬
ইনফরমেশন স্টল ও বাইক মার্কিং
সময়: সকাল ১০টা থেকে দুপুর ১টা
স্থান: আইডিয়া স্টোর, রোমান রোড, বো।
অংশগ্রহনকারী: পুলিশ ও থিওস
কমিউনিটি এনগেজমেন্ট ইভেন্ট
সময়: সকাল ১০টা থেকে দুপুর ১টা
স্থান: কোর্টার ডেক, ক্যানারি ওয়ার্ফ
অংশগ্রহনকারী: পুলিশ ও থিওস
বাইক মার্কিং / ইনফরমেশন স্টল
সময়: দুপুর ২টা থেকে বিকাল ৫টা
স্থান: লাইম হাউজ
অংশগ্রহনকারী: পুলিশ ও থিও
নেইবারহুড অ্যাকশন ডে
সময়: বিকাল ৩টা – সন্ধ্যা ৭টা
স্থান: উইল ক্রকস এস্টেট, (উগ্রাম হাউজ এলাকা)
অংশগ্রহনকারী: পুলিশ, থিওস
ড্রাগস ও অস্ত্র অনুসন্ধানসহ সেফার সার্জারি
সময়: সন্ধ্যা ৬টা থেকে রাত ৮টা
স্থান: আইল অব গার্ডেন
অংশগ্রহনকারী: পুলিশ, ড্রাগস স্কোয়াড ও থিওস
৩ জুলাই শুক্রবার, ২০২৬
সেফার সার্জারি / ইনফরমেশন সেশন
সময়: সকাল ১০টা – দুপুর ১টা
স্থান: ব্রমলি বাই বো সেন্টার
অংশগ্রহনকারী: পুলিশ, পপলার হারকা ও থিওস
ইনফরমেশন স্টল
সময়: দুপুর ২টা – সন্ধ্যা ৬টা
স্থান: হোইটরোজ, সেন্ট কেথরিন
অংশগ্রহনকারী: পুলিশ, ওয়ার্ড প্যানেল
এএসবি সচেতনতা ও তরুণদের সম্পৃক্ততা
সময়: বিকাল ৩টা থেকে সন্ধ্যা ৭টা
স্থান: বেথনাল গ্রীন গার্ডেনস
অংশগ্রহনকারী: পুলিশ, থিওস এবং ইয়াং টাওয়ার হ্যামলেটস
ইয়ুথ এনগেইজমেন্ট
সময়: সন্ধ্যা ৬টা থেকে রাত ৮টা
স্থান: হোয়াইটচ্যাপল
৪ জুলাই শনিবার ২০২৬
সেফার সার্জারি / কমিউনিটি এনগেজমেন্ট
সময়: সকাল ১০টা – দুপুর ১টা
স্থান: ব্লাকওয়েল এন্ড কিউবিট টাউন
অংশগ্রহনকারী: থিওস



















