img

আনজুমানে আল ইসলাহ ম্যানচেষ্টার শাখার বার্ষিক সাধারণ সভা ও কাউন্সিল অনুষ্ঠিত

প্রকাশিত :  ০৬:৫৪, ১৩ জুন ২০২৬
সর্বশেষ আপডেট: ০৭:০৮, ১৩ জুন ২০২৬

আনজুমানে আল ইসলাহ ম্যানচেষ্টার শাখার বার্ষিক সাধারণ সভা ও কাউন্সিল অনুষ্ঠিত

আহলে সুন্নাত ওয়াল জামাতের পতাকাবাহী সংগঠন আনজুমানে আল ইসলাহ ইউকের ম্যানচেষ্টার শাখার বার্ষিক সাধারণ সভা ও কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। এতে সর্বসম্মতিক্রমে মাওলানা আব্দুল কুদ্দুসকে সভাপতি এবং মাওলানা আব্দুস সালামকে সাধারণ সম্পাদক করে নতুন কমিটি ঘোষণা করা হয়।

সংগঠনের কার্যকরী কমিটির নানা সদস্যসহ কমিউনিটির নানা শীর্ষজনের উপস্থিতিতে গত ৯ জুন গ্রেটার ম্যানচেষ্টার বাংলাদেশ এসোসিয়েশনের কনফারেন্স হলে এই বার্ষিক সাধারণ সভা ও কাউন্সিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আনজুমানে আল-ইসলাহ ইউকের অর্গেনাইজিং সেক্রেটারি ও দারুল হাদিস লতিফিয়া নর্থওয়েস্টের প্রিন্সিপাল হযরত মাওলানা সালমান আহমদ চৌধুরী ফুলতলী। বিশেষ অতিথি ছিলেন সংগঠনের ভাইস প্রেসিডেন্ট মাওলানা ফখরুল হাসান রুতবাহ, গ্রেটার ম্যানচেস্টার ডিভিশনের সভাপতি মাওলানা আব্দুল মতিন ও সম্পাদক মাওলানা খায়রুল হুদা খান।

আনজুমানে আল ইসলাহ ইউকের ম্যানচেষ্টার শাখার সভাপতি মাওলানা আবদুল কুদ্দুসের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন শাহজালাল মসজিদ ম্যানষ্টোরের চেয়ারম্যান আলহাজ আনসার উদ্দিন, সাবেক চেয়ারম্যান আলহাজ সুরাবুর রহমান, গ্রেটার ম্যানচেষ্টার বাংলাদেশ অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান আলহাজ মান্নান খান, হাইড ওয়েলফেয়ার এসোসিয়েশনের চেয়ারম্যান আলহাজ আব্দুল মুসাব্বির এমবিই, বাংলা কাগজের ডাইরেক্টর রুহুল আমীন চৌধুরী মামুন, আল ইসলাহ সেন্ট্রাল কাউন্সিলের সদস্য মাওলানা আবুল কালাম, হাইড শাখার সভাপতি মাওলানা আবদুল হামিদ, রচডেল শাখার সভাপতি হাজী আব্দুল বাসিত, ব্রাডফোর্ড শাখার সেক্রেটারি হাজী আব্দুর রব, রটেনস্টল শাখার সেক্রেটারি মাওলানা মিজানুর রহমান, ওল্ডহ্যাম শাখার সেক্রেটারি হাফিজ সুহেল আহমদ, ম্যানচেস্টার শাখার ভাইস প্রেসিডেন্ট হাজী আব্দুল হান্নান, হাজী আনসার খান, দারুল হাদীস লাতিফিয়া নর্থওয়েস্টের এসিস্ট্যান্ট হেড টিচার মাওলানা বেলালুর রহমান প্রমূখ।

এ সময় বক্তারা বৃটেনে বসবাসরত বাংলাদেশী মুসলিম কমিউনিটির ঈমান-আকীদা, আমল ও আধ্যাত্মিকতা সুরক্ষায় ১৯৭৮ সালে শামসুল উলামা হযরত আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ (রহঃ) প্রতিষ্ঠা করা আনজুমানে আল ইসলাহ ইউকে প্রতিষ্ঠালগ্ন থেকে ইসলামী তাহজীব-তামাদ্দুন রক্ষার পাশাপাশি মানবতার খেদমতে কার্যক্রম চালিয়ে যাচ্ছে বলে এই সংগঠনের ভূয়সী প্রশংসা করেন।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন হাফিজ নুরুজ্জামান সাব্বির এবং নাশিদ পরিবেশন করেন হাফিজ আব্দুল হামিদ শাহান। আর পুরো আয়োজন যৌথভাবে পরিচালনা করেন ম্যানচেস্টার শাখার সেক্রেটারি মাওলানা আব্দুস সালাম ও কারী মহিবুল হাসান তালহা। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন আনজুমানে আল-ইসলাহ ম্যানচেস্টার শাখার জয়েন্ট সেক্রেটারি মোঃ কামরু মিয়া, রচডেল শাখার ভাইস প্রেসিডেন্ট হাজী আবদুল আহাদ, সেক্রেটারি হাফিয দেলওয়ার হাসান সুমন, হাইড শাখার সাবেক সভাপতি হাজী সানা মিয়া, হাজী সালিক বখত, মুরতাহিন বিল্লাহ চৌধুরী জুয়েল, জসিম উদ্দীন, সৈয়দ রুহুল আলম জাহাঙ্গীর, সৈয়দ আলী আসকর, এনটিভির ম্যানচেস্টার প্রতিনিধি তৈয়বুর রহমান শ্যামল, এটিএন বাংলার ম্যানচেস্টার প্রতিনিধি আমিনুল হক ওয়েছ, সাব্বির আহমদ চৌধুরী, মুয়াজ্জেম খান, কারী সাবিকুর রহমান, ফেরদৌস চৌধুরী,আবদুল খালিক, কারী হাফিজুর রহমান, জয়নাল আবেদীন কাওসার, শাহাদত আলী খান, সেলিম আহমদ প্রমুখ।

কমিউনিটি এর আরও খবর

img

টাওয়ার হ্যামলেটসে নির্মাণ শিল্পে ক্যারিয়ার মেলায় তরুণ-তরুণীদের ব্যাপক সাড়া

প্রকাশিত :  ১৪:৪১, ১২ জুলাই ২০২৬

ছবির ক্যাপশন: ক্যারিয়ার মেলায় (বাম থেকে ডানে) ওজেল গ্রুপ লিমিটেড এর প্রজেক্ট ম্যানেজার পিওতর ই

গত সপ্তাহে টাওয়ার হ্যামলেটসে অনুষ্ঠিত হওয়া \"কনস্ট্রাকশন ক্যারিয়ার্স শোকেস ২০২৬\" শীর্ষক এক বিশেষ অনুষ্ঠানে নির্মাণ শিল্পে হাতে-কলমে অভিজ্ঞতা অর্জনের এক বিশেষ সুযোগ পেলেন টাওয়ার হ্যামলেটসের শত শত চাকরি প্রত্যাশী।

জনসংখ্যা ও উন্নয়নের দিক থেকে টাওয়ার হ্যামলেটস বর্তমানে দেশের দ্রুততম বর্ধনশীল এলাকা। ২০১১ সাল থেকে এই বরা লন্ডনের যেকোনো বরার তুলনায় সর্বাধিক - ৩৮ হাজারেরও বেশি নতুন বাড়ি নির্মাণ করেছে, এবং গত এক বছরে আরও ৯ হাজারের অধিক নতুন বাড়ি নির্মাণের অনুমোদন দিয়েছে।

এত বড় পরিসরে উন্নয়নকাজ চলমান থাকায়, তরুণ প্রজন্ম এবং যারা নতুন ক্যারিয়ারের সন্ধানে আছেন - উভয়ের জন্যই নির্মাণ শিল্প একটি শক্তিশালী পেশাগত বিকল্প হয়ে উঠছে।

গত বৃহস্পতিবার (২ জুলাই) টাওয়ার হ্যামলেটস টাউন হলে অনুষ্ঠিত এই \"কনস্ট্রাকশন ক্যারিয়ার্স শোকেস ২০২৬\" সব বয়সের চাকরি প্রত্যাশীদের জন্য উন্মুক্ত ছিল। অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা নির্মাণ শিল্পের বিভিন্ন ক্ষেত্রে কর্মরত ডেভেলপার ও ঠিকাদারদের সঙ্গে সরাসরি কথা বলার সুযোগ পান, পাশাপাশি ড্রিলিং ও প্লাস্টারিংয়ের মতো বিভিন্ন কারিগরি দক্ষতা হাতে-কলমে প্রয়োগ করে দেখার সুযোগও পান। 

টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের কর্মসংস্থান, উদ্যোগ, দক্ষতা ও প্রবৃদ্ধি বিষয়ক ক্যাবিনেট সদস্য, কাউন্সিলর শেনালি মিয়া এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। তিনি বলেন, \"এটি ছিল মানুষের জন্য নির্মাণ শিল্পের বিভিন্ন ধরনের কাজের অভিজ্ঞতা নেওয়ার এক দুর্দান্ত সুযোগ। এই খাত শুধু ইট গাঁথার কাজেই সীমাবদ্ধ নয়, আমাদের এই অনুষ্ঠান প্রমাণ করেছে যে অফিসে বসেও অনেক কাজ রয়েছে, আবার সরাসরি নির্মাণস্থলেও রয়েছে বিভিন্ন কাজ। নির্মাণ শিল্পে প্রচুর সুযোগ ও উন্নতির সুযোগ রয়েছে, এবং টাওয়ার হ্যামলেটসে তা বিশেষভাবে সত্য।\"

অনুষ্ঠানে অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে ছিল ওজেল গ্রুপ লিমিটেড, যা টাওয়ার হ্যামলেটসের হাউজবিল্ডিং বা গৃহনির্মাণ প্রকল্পে কর্মরত একটি বিশেষায়িত ড্রাইলাইনিং ঠিকাদার প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানের প্রজেক্ট ম্যানেজার পিওতর ইয়ারোশ বলেন, \"আমাদের এই ট্রেড সম্পর্কে আগ্রহী এত তরুণ-তরুণীর সঙ্গে পরিচিত হওয়া এবং অনুষ্ঠানে অংশ নেওয়া ছিল আমাদের জন্য এক আনন্দদায়ক ও চমৎকার অভিজ্ঞতা।\"

এই কনস্ট্রাকশন ক্যারিয়ার্স শোকেস আয়োজন করে কাউন্সিলের কর্মসংস্থান ও দক্ষতা উন্নয়ন বিষয়ক সেবা \"ওয়ার্কপাথ\" (WorkPath)। এই সেবাটি বাসিন্দাদের কর্মজীবনের প্রতিটি ধাপে সহায়তা প্রদান করে এবং নিয়মিতভাবে বিভিন্ন ক্যারিয়ার ইভেন্টের আয়োজন করে থাকে।

ওয়ার্কপাথ সেবায় কীভাবে নিবন্ধন করবেন, কোনো পরামর্শদাতার (অ্যাডভাইজার) সঙ্গে কথা বলবেন, অথবা তাদের নিউজলেটারে সাইন আপ করবেন, তা জানতে ভিজিট করুন: www.towerhamlets.gov.uk/workpath

উল্লেখ্য টাওয়ার হ্যামলেটস লন্ডনের সেরা বৈশিষ্ট্যগুলো এক বরোতে ধারণ করে। এর উখযোগ্য দিকগুলো হলা, এটি দেশের মধ্যে সবচেয়ে দ্রুত বর্ধনশীল এবং সবচেয়ে ঘনবসতিপূর্ণ এলাকা এটি এবং যুক্তরাজ্যের অর্থনীতিতে তৃতীয় বৃহত্তম অর্থনৈতিক অবদান রাখে এই বারা। এছাড়া টাওয়ার অব লন্ডন ও ভিক্টোরিয়া পার্ক থেকে শুরু করে ক্যানারি ওয়ার্ফ ও স্পিটালফিল্ডস পর্যন্ত, এটি দেশের অন্যতম বৃহৎ পর্যটন গন্তব্য হিসেবে বিবেচিত হয়, কারন, লন্ডনের সবচেয়ে বৈচিত্র্যময় ও ঐতিহাসিক এলাকাগুলোর একটি এই টাওয়ার হ্যামলেটস।

কমিউনিটি এর আরও খবর