img

টাওয়ার হ্যামলেটসে সাঁতারের মহোৎসব: ৬০ বছরের ঐতিহ্যে মেতে উঠল ২২০ তরুণ সাঁতারু!

প্রকাশিত :  ১৭:০২, ১২ জুন ২০২৬

টাওয়ার হ্যামলেটসে সাঁতারের মহোৎসব: ৬০ বছরের ঐতিহ্যে মেতে উঠল ২২০ তরুণ সাঁতারু!

টাওয়ার হ্যামলেটস স্কুল সুইমিং গালা ১০ জুন মাইল এন্ড পার্ক লেজার সেন্টারে অনুষ্ঠিত হয়, যেখানে বরোর বিভিন্ন প্রান্ত থেকে আসা তরুণ সাঁতারুরা সাঁতার, প্রতিযোগিতা ও সাফল্যের একটি অসাধারণ দিন উপভোগ করে। ৬০ বছরেরও বেশি সময় ধরে চলে আসা এই বার্ষিক আয়োজনে ১৩টি স্থানীয় প্রাইমারী স্কুলের ২২০ জন শিক্ষার্থী ব্যাকস্ট্রোক, ফ্রন্ট ক্রল, ব্রেস্টস্ট্রোক, বাটারফ্লাই এবং রিলে ইভেন্টসহ ১৬টি রেসে প্রতিযোগিতা করেছে।

এ বছরের সাঁতার প্রতিযোগিতার সামগ্রিক বিজয়ী হিসেবে ওলগা প্রাইমারি স্কুলকে মুকুট পরানো হয়েছে, তাদের প্রতি আন্তরিক অভিনন্দন। অংশগ্রহণকারী স্কুলগুলির মধ্যে ছিল বনার প্রাইমারি স্কুল, ফ্যারাডে প্রেপ স্কুল, সেন্ট মেরি অ্যান্ড সেন্ট মাইকেল ক্যাথলিক প্রাইমারি স্কুল, ওলগা প্রাইমারি স্কুল, কুলোডেন প্রাইমারি একাডেমি, ম্যানরফিল্ড প্রাইমারি স্কুল, ক্যানারি ওয়ার্ফ ইস্ট ফেরি, ক্যানারি ওয়ার্ফ গ্লেনওয়ার্থ, গ্লোব প্রাইমারি স্কুল, সেন্ট সেভিয়ার্স প্রাইমারি স্কুল, সেন্ট পলস উইথ সেন্ট লুক চার্চ অব ইংল্যান্ড প্রাইমারি স্কুল, চিজেনহেল প্রাইমারি স্কুল এবং দ্য অ্যালডগেট স্কুল।

কাউন্সিল আয়োজিত এবং বেথনাল গ্রিন শার্কস সুইমিং ক্লাব ও সুইম ইংল্যান্ডের সহায়তায় পরিচালিত এই গালা সাঁতারকে একটি প্রতিযোগিতামূলক খেলা এবং একটি অপরিহার্য জীবন দক্ষতা হিসেবে উদযাপন করে। এটি স্থানীয় উদীয়মান প্রতিভা চিহ্নিত ও সহায়তায়ও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, কারণ বিশেষ প্রতিভাবান সাঁতারুদের বেথনাল গ্রিন শার্কস সুইমিং ক্লাবে অনুশীলনের সুযোগ দেওয়া হয়।

জাতীয়ভাবে খোলা পানিতে একাধিক দুর্ঘটনার পর পানি নিরাপত্তার বিষয়ে মনোযোগ বৃদ্ধির এই সময়ে অনুষ্ঠানটি তরুণদের আত্মবিশ্বাসী ও দক্ষ সাঁতারু হিসেবে গড়ে তোলার গুরুত্বকে আরও সামনে নিয়ে এসেছে।

কাউন্সিল শারীরিক কার্যকলাপের পথে বাধা দূর করতে, সাঁতারের সুযোগ বাড়াতে প্রয়োজনীয় সহায়তায় এবং স্বাস্থ্য বৈষম্য মোকাবেলায় প্রতিশ্রুতিবদ্ধ। এর অংশ হিসেবে মহিলা ও মেয়েদের এবং বয়স্কদের জন্য বিনামূল্যে সাঁতারের কর্মসূচি চালু করেছে কাউন্সিল, যা সম্প্রতি ৩৫ বছর ও তার বেশি বয়সী পুরুষদের এবং একটি নতুন পারিবারিক সাঁতার অফার প্রদান করা হয়েছে, যার মাধ্যমে বাবা-মা বিনামূল্যে সর্বোচ্চ দুটি শিশু নিয়ে সাঁতার কাটতে পারবেন।

লেজার, সংস্কৃতি ও পর্যটন বিষয়ক ক্যাবিনেট মেম্বার, কাউন্সিলর মিনারা খাতুন, যিনি অনুষ্ঠানে বিজয়ীদের ট্রফি প্রদান করেছেন, বলেছেনঃ \"এত সংখ্যক তরুণকে এই বছরের সুইম গালায় একত্রিত হতে দেখা অত্যন্ত আনন্দের।\" 

তিনি আরও বলেন, \"এ ধরনের অনুষ্ঠান শুধু প্রতিযোগিতাই নয়, সাঁতার যে প্রচেষ্টা, দলগত কাজ ও আত্মবিশ্বাস গড়ে তুলতে সাহায্য করে তা-ও উদযাপন করে। সাঁতার একটি গুরুত্বপূর্ণ খেলা এবং একটি অপরিহার্য জীবন দক্ষতা। সুইম গালা দশকের পর দশক ধরে টাওয়ার হ্যামলেটসের কর্মসূচির একটি মূল অংশ হয়ে আছে এবং এটি একটি চমৎকার উদাহরণ যে কীভাবে আমরা শিশুদের সক্রিয় থাকতে, পানিতে আত্মবিশ্বাস তৈরি করতে এবং তাদের নিরাপত্তা সহায়ক দক্ষতা বিকাশে উৎসাহিত করতে পারি, বিশেষত এমন একটি সময়ে যখন এই বছর পানি-সম্পর্কিত ঘটনায় দুঃখজনকভাবে ১৭ জন মানুষ প্রাণ হারিয়েছেন।\"

কমিউনিটি এর আরও খবর

img

টাওয়ার হ্যামলেটসে নির্মাণ শিল্পে ক্যারিয়ার মেলায় তরুণ-তরুণীদের ব্যাপক সাড়া

প্রকাশিত :  ১৪:৪১, ১২ জুলাই ২০২৬

ছবির ক্যাপশন: ক্যারিয়ার মেলায় (বাম থেকে ডানে) ওজেল গ্রুপ লিমিটেড এর প্রজেক্ট ম্যানেজার পিওতর ই

গত সপ্তাহে টাওয়ার হ্যামলেটসে অনুষ্ঠিত হওয়া \"কনস্ট্রাকশন ক্যারিয়ার্স শোকেস ২০২৬\" শীর্ষক এক বিশেষ অনুষ্ঠানে নির্মাণ শিল্পে হাতে-কলমে অভিজ্ঞতা অর্জনের এক বিশেষ সুযোগ পেলেন টাওয়ার হ্যামলেটসের শত শত চাকরি প্রত্যাশী।

জনসংখ্যা ও উন্নয়নের দিক থেকে টাওয়ার হ্যামলেটস বর্তমানে দেশের দ্রুততম বর্ধনশীল এলাকা। ২০১১ সাল থেকে এই বরা লন্ডনের যেকোনো বরার তুলনায় সর্বাধিক - ৩৮ হাজারেরও বেশি নতুন বাড়ি নির্মাণ করেছে, এবং গত এক বছরে আরও ৯ হাজারের অধিক নতুন বাড়ি নির্মাণের অনুমোদন দিয়েছে।

এত বড় পরিসরে উন্নয়নকাজ চলমান থাকায়, তরুণ প্রজন্ম এবং যারা নতুন ক্যারিয়ারের সন্ধানে আছেন - উভয়ের জন্যই নির্মাণ শিল্প একটি শক্তিশালী পেশাগত বিকল্প হয়ে উঠছে।

গত বৃহস্পতিবার (২ জুলাই) টাওয়ার হ্যামলেটস টাউন হলে অনুষ্ঠিত এই \"কনস্ট্রাকশন ক্যারিয়ার্স শোকেস ২০২৬\" সব বয়সের চাকরি প্রত্যাশীদের জন্য উন্মুক্ত ছিল। অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা নির্মাণ শিল্পের বিভিন্ন ক্ষেত্রে কর্মরত ডেভেলপার ও ঠিকাদারদের সঙ্গে সরাসরি কথা বলার সুযোগ পান, পাশাপাশি ড্রিলিং ও প্লাস্টারিংয়ের মতো বিভিন্ন কারিগরি দক্ষতা হাতে-কলমে প্রয়োগ করে দেখার সুযোগও পান। 

টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের কর্মসংস্থান, উদ্যোগ, দক্ষতা ও প্রবৃদ্ধি বিষয়ক ক্যাবিনেট সদস্য, কাউন্সিলর শেনালি মিয়া এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। তিনি বলেন, \"এটি ছিল মানুষের জন্য নির্মাণ শিল্পের বিভিন্ন ধরনের কাজের অভিজ্ঞতা নেওয়ার এক দুর্দান্ত সুযোগ। এই খাত শুধু ইট গাঁথার কাজেই সীমাবদ্ধ নয়, আমাদের এই অনুষ্ঠান প্রমাণ করেছে যে অফিসে বসেও অনেক কাজ রয়েছে, আবার সরাসরি নির্মাণস্থলেও রয়েছে বিভিন্ন কাজ। নির্মাণ শিল্পে প্রচুর সুযোগ ও উন্নতির সুযোগ রয়েছে, এবং টাওয়ার হ্যামলেটসে তা বিশেষভাবে সত্য।\"

অনুষ্ঠানে অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে ছিল ওজেল গ্রুপ লিমিটেড, যা টাওয়ার হ্যামলেটসের হাউজবিল্ডিং বা গৃহনির্মাণ প্রকল্পে কর্মরত একটি বিশেষায়িত ড্রাইলাইনিং ঠিকাদার প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানের প্রজেক্ট ম্যানেজার পিওতর ইয়ারোশ বলেন, \"আমাদের এই ট্রেড সম্পর্কে আগ্রহী এত তরুণ-তরুণীর সঙ্গে পরিচিত হওয়া এবং অনুষ্ঠানে অংশ নেওয়া ছিল আমাদের জন্য এক আনন্দদায়ক ও চমৎকার অভিজ্ঞতা।\"

এই কনস্ট্রাকশন ক্যারিয়ার্স শোকেস আয়োজন করে কাউন্সিলের কর্মসংস্থান ও দক্ষতা উন্নয়ন বিষয়ক সেবা \"ওয়ার্কপাথ\" (WorkPath)। এই সেবাটি বাসিন্দাদের কর্মজীবনের প্রতিটি ধাপে সহায়তা প্রদান করে এবং নিয়মিতভাবে বিভিন্ন ক্যারিয়ার ইভেন্টের আয়োজন করে থাকে।

ওয়ার্কপাথ সেবায় কীভাবে নিবন্ধন করবেন, কোনো পরামর্শদাতার (অ্যাডভাইজার) সঙ্গে কথা বলবেন, অথবা তাদের নিউজলেটারে সাইন আপ করবেন, তা জানতে ভিজিট করুন: www.towerhamlets.gov.uk/workpath

উল্লেখ্য টাওয়ার হ্যামলেটস লন্ডনের সেরা বৈশিষ্ট্যগুলো এক বরোতে ধারণ করে। এর উখযোগ্য দিকগুলো হলা, এটি দেশের মধ্যে সবচেয়ে দ্রুত বর্ধনশীল এবং সবচেয়ে ঘনবসতিপূর্ণ এলাকা এটি এবং যুক্তরাজ্যের অর্থনীতিতে তৃতীয় বৃহত্তম অর্থনৈতিক অবদান রাখে এই বারা। এছাড়া টাওয়ার অব লন্ডন ও ভিক্টোরিয়া পার্ক থেকে শুরু করে ক্যানারি ওয়ার্ফ ও স্পিটালফিল্ডস পর্যন্ত, এটি দেশের অন্যতম বৃহৎ পর্যটন গন্তব্য হিসেবে বিবেচিত হয়, কারন, লন্ডনের সবচেয়ে বৈচিত্র্যময় ও ঐতিহাসিক এলাকাগুলোর একটি এই টাওয়ার হ্যামলেটস।

কমিউনিটি এর আরও খবর