img

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের মধ্যে সংঘর্ষ, আহত ২৫

প্রকাশিত :  ০৯:১৯, ০৪ জুন ২০২৬

 হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের মধ্যে সংঘর্ষ, আহত ২৫

ব্রাজিল ও আর্জেন্টিনা সমর্থকদের মধ্যে ফুটবল ম্যাচ কেন্দ্র করে সংঘর্ষে হবিগঞ্জে অন্তত ২৫ জন আহত হয়েছেন।

গতকাল বুধবার দুপুরে সদর উপজেলার লোকড়া ইউনিয়নের কাশিপুর গ্রামে সংঘর্ষের ঘটনা ঘটে। ঘণ্টাব্যাপী এ সংঘর্ষে প্রায় ২৫ জন আহত হয়েছেন। সংঘর্ষকালে পুরো এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

পুলিশ জানায়, মঙ্গলবার বিকেলে কাশিপুর খেলার মাঠে ব্রাজিল ও আজেন্টিনা সমর্থকদের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। এতে আর্জেন্টিনা সমর্থিত দল ৩-২ গোলে জয় পায়। ম্যাচ শেষে আর্জেন্টিনা সমর্থকেরা বিজয় উদযাপন করলে ব্রাজিল সমর্থকদের সঙ্গে তাদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরে এলাকার প্রবীণ ব্যক্তিরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। তবে ম্যাচের ফল নিয়ে উভয়পক্ষের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়।

এরই জেরে বুধবার দুপুরে দু’পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় উভয়পক্ষ একে অপরকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। খবর পেয়ে হবিগঞ্জ সদর মডেল থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

পুলিশ আরও জানায়, সংঘর্ষে ব্রাজিল সমর্থকদের পক্ষে কাশিপুর গ্রামের ওলি মিয়া এবং আর্জেন্টিনা সমর্থকদের পক্ষে তার চাচাতো ভাই ফারুক মিয়া নেতৃত্ব দেন। আহতদের হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় পরিবেশ নিয়ন্ত্রণে আছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।



কমিউনিটি এর আরও খবর

img

লন্ডনে বর্ণাঢ্য ‘ক্যামডেন পিঠা মেলা-২০২৬’ সম্পন্ন

প্রকাশিত :  ১০:০৭, ০৪ জুন ২০২৬

বাংলা সংস্কৃতি ও ঐতিহ্যকে প্রবাসে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে বেঙ্গলি আর্টস অ্যান্ড কালচারাল সোসাইটি-এর উদ্যোগে লন্ডনের ক্যামডেন বরোর হার্ভাট স্ট্রিটে অবস্থিত থ্যানেট হলে ৩১ জুন রোববার প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়েছে বর্ণাঢ্য ‘ক্যামডেন পিঠা মেলা ২০২৬’। বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশির অংশগ্রহণে দিনব্যাপী এই আয়োজন উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্যামডেনের মেয়র কাউন্সিলর প্যাট্রিসিয়া লেম্যান, কাউন্সিলর কেমি অ্যাটোলাগবে, অনুপম নিউজ সম্পাদক মুহিব উদ্দিন চৌধুরী এবং টেলিভিশন উপস্থাপক হেনা বেগম। অতিথিরা প্রবাসে বাংলা সংস্কৃতি ও ঐতিহ্য সংরক্ষণে এ ধরনের উদ্যোগের প্রশংসা করেন।

দুপুর ১২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত চলা এই মেলায় বিভিন্ন ধরনের ঐতিহ্যবাহী পিঠা, সন্দেশ ও অন্যান্য মুখরোচক খাবারের স্টল ছিল দর্শনার্থীদের অন্যতম আকর্ষণ। পাশাপাশি কাপড় ও বিভিন্ন সামগ্রীর স্টলেও ছিল দর্শনার্থীদের ভিড়।

মেলার সাংস্কৃতিক পর্বে যুক্তরাজ্যপ্রবাসী স্থানীয় শিল্পীরা সঙ্গীত পরিবেশন করেন। এছাড়া শিশু-কিশোরদের জন্য ছিল ফেস পেইন্টিং ও হেনা পেইন্টিংয়ের বিশেষ আয়োজন। দিনব্যাপী অনুষ্ঠান শেষে অনুষ্ঠিত হয় আকর্ষণীয় র‍্যাফেল ড্র।

মেলার অন্যতম উদ্যোক্তা ছিলেন হুমায়ূন কবির, আহবাব হোসেন এবং বশির আহমদ। তারা জানান, প্রবাসে বাংলা সংস্কৃতি, ঐতিহ্য ও খাবারের বৈচিত্র্য নতুন প্রজন্মের কাছে তুলে ধরার পাশাপাশি কমিউনিটির মধ্যে পারস্পরিক সম্প্রীতি ও সৌহার্দ্যক্যামডেনে প্রথমবারের মতো বর্ণাঢ্য পিঠা মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত বৃদ্ধির লক্ষ্যেই এই আয়োজন করা হয়েছে।

আয়োজকরা আশা প্রকাশ করেন, আগামীতে আরও বৃহৎ পরিসরে এবং অধিক সংখ্যক মানুষের অংশগ্রহণে ক্যামডেন পিঠা মেলার আয়োজন করা হবে।

কমিউনিটি এর আরও খবর