টাওয়ার হ্যামলেটসের ফ্ল্যাগশিপ রিজেনারেশন স্কীমে বড় ধরনের অগ্রগতি অর্জন

img

স্টেপনীতে ৪০৭টি নতুন ঘর, মসজিদ ও কমিউনিটি সেন্টার নির্মাণ করা হবে

প্রকাশিত :  ১৬:৪৪, ২১ মে ২০২৬

স্টেপনীতে ৪০৭টি নতুন ঘর, মসজিদ ও কমিউনিটি সেন্টার নির্মাণ করা হবে

ব্রিটেনের অন্যতম শীর্ষ হাউজিং ডেভেলপার ভিস্ট্রির সঙ্গে ডেভেলপমেন্ট এগ্রিমেন্ট এবং ফেইজ ১ এর নির্মাণ চুক্তি স্বাক্ষর করেছে টাওয়ার হ্যামলেটস কাউন্সিল। এই চুক্তির অংশ হিসেবে হারিয়টঅ্যাপসলে ও প্যাটিসন হাউজ পূনির্মান করবে ভিস্ট্রি।

এটি কাউন্সিলের সবচেয়ে বৃহৎ রিজেনারেশন প্রকল্প। যেখানে পর্যায়ক্রমে মোট ৪০৭টি নতুন ঘর নির্মাণ করা হবে। পাশাপাশি একটি নতুন কমিউনিটি সেন্টার এবং বর্তমানে সাইটে থাকা মসজিদের পরিবর্তে একটি নতুন মসজিদ নির্মাণ করা হবে। চুক্তিটি গত ৭ এপ্রিল সম্পন্ন হয়। এর মাধ্যমে উন্নয়ন অংশিদার এবং বাহ্যিক বিনিয়োগ নিশ্চিত করার পাশাপাশিএস্টেটকে রূপান্তরিত করা এবং বাসিন্দাদের দীর্ঘমেয়াদি উন্নয়ন নিশ্চিত করা হবে।

প্রকল্পটির প্রথম ধাপে ১০৯টি নতুন কাউন্সিল হাউজ নির্মাণ করা হবে। এর মধ্যে রয়েছে ৫৯টি রিপ্লেসমেন্ট হাউজ৪টি হুইলচেয়ার-সুবিধাসম্পন্ন ঘর এবং এস্টেটের ওভারক্রাউডেড পরিবারগুলোর জন্য ২২টি ঘর।

দ্বিতীয় ধাপে আরও ২৯৮টি নতুন ঘর নির্মাণ করা হবেযার মধ্যে ৬৬টি কাউন্সিল ঘর এবং ৩০টি হুইলচেয়ার-সুবিধাসম্পন্ন ঘর থাকবে। এছাড়া দুটি নতুন ল্যান্ডস্কেপড কোর্টইয়ার্ড বাসিন্দাদের জন্য নিরাপদ পরিবেশ প্রদান করবে এবং একটি নতুন পায়ে চলার রাস্তা এস্টেটকে স্টেপনি গ্রিন পার্কের সঙ্গে সংযুক্ত করবে। এই প্রকল্পের মাধ্যমে স্থানীয় বাসিন্দাদের জন্য চাকরিপ্রশিক্ষণ ও কর্মসংস্থানের সুযোগ তৈরি করা হবে।

টাওয়ার হ্যামলেটসের নির্বাহী মেয়র লুৎফুর রহমান বলেন, “এই প্রকল্পটি আমাদের প্রতিশ্রুতির একটি বড় মাইলস্টোন। যেখানে আমরা স্থানীয় মানুষের জন্য নতুন ও সাশ্রয়ী ঘর নির্মাণ করছি এবং স্টেপনীতে অবস্থিত হারিয়টঅ্যাপসলে ও প্যাটিসন হাউজ এস্টেটের বাসিন্দাদের জীবনমান উন্নত করছি।”

প্রকল্পটি নির্মাণ পর্যায়ে প্রবেশের মাধ্যমে আমরা আমাদের পরিকল্পনাকে বাস্তবে রূপ দিচ্ছি। আধুনিকনিরাপদ ও সহজলভ্য বাড়িঘর নির্মাণ করছিএকই সঙ্গে ওভারক্রাউডিং সমস্যা সমাধান করে স্থানীয় মানুষের জন্য নতুন সুযোগ তৈরি করছি।”

তিনি বলেন, “ভিস্ট্রি গ্রুপের সঙ্গে এই পার্টনারশীপ প্রমাণ করেকীভাবে আমরা একসঙ্গে কাজ করে দ্রুতগতিতে উচ্চমানের ঘরবাড়ি সরবরাহ করতে পারি এবং আমাদের কমিউনিটির জন্য প্রকৃত সামাজিক মূল্যবোধ তৈরি করতে পারি।”


ভিস্ট্রি ইস্ট লন্ডন-এর ম্যানেজিং ডিরেক্টর কেভিন ডেলভে বলেন: “এই চুক্তি এইচএপি এস্টেট প্রকল্পের জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলস্টোন এবং পরিকল্পনা থেকে বাস্তবায়নের দিকে একটি বড় পদক্ষেপ। এই প্রকল্পটি টাওয়ার হ্যামলেটস কাউন্সিল এবং বাসিন্দাদের সঙ্গে দীর্ঘদিনের ঘনিষ্ঠ সহযোগিতার প্রতিফলন। এটি আমাদের ফেজ ১-এর কাজ এগিয়ে নেওয়ার ব্যাপারে আত্মবিশ্বাস যোগায়।  আমরা উচ্চমানেরপ্রকৃত অর্থে সাশ্রয়ী নতুন বাড়িঘর সরবরাহ করবযার মধ্যে রিপ্লেসমেন্ট এন্ড অ্যাক্সেসিবল হাউজিং থাকবে।

আমরা কাউন্সিলের সঙ্গে দীর্ঘমেয়াদি অংশীদারিত্ব অব্যাহত রাখতে পেরে গর্বিতযাতে করে আমরা উন্নতমানের ঘরবাড়িউন্নত জনপরিসর এবং স্থানীয় কমিউনিটির জন্য দীর্ঘস্থায়ী সুবিধা নিশ্চিত করতে পারি।”

বর্তমানে প্রকল্পটিতে সাইট প্রস্তুতির কাজ চূড়ান্ত হচ্ছে। প্রয়োজনীয় অনুমোদন প্রক্রিয়া এগিয়ে নিচ্ছে। বিল্ডিং সেফটি রেগুলেটরের ‘গেটওয়ে ২’ অনুমোদন পাওয়ার সঙ্গে সঙ্গে পূর্ণাঙ্গ নির্মাণ কাজ শুরু হবেযা ২০২৬ সালের আগস্ট মাসের মাঝামাঝি সময়ে পাওয়া যাবে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।

নতুনভাবে স্বাক্ষরিত ডেভেলপমেন্ট এগ্রিমেন্ট অনুযায়ী ফেজ-২ পরবর্তী সময়ে শুরু হবেযা প্রকল্পটির ধারাবাহিক বাস্তবায়ন এবং এস্টেটের দীর্ঘমেয়াদি পুনর্গঠন নিশ্চিত করবে।

কমিউনিটি এর আরও খবর

img

যুক্তরাজ্যের পোর্টসমাউথ শহরে চ্যারিটি ডিনার ইভেন্টস অনুষ্ঠিত

প্রকাশিত :  ১২:৪৯, ২০ মে ২০২৬
সর্বশেষ আপডেট: ১৩:৩০, ২০ মে ২০২৬

PEOPLE FOR PEOPLE চ্যারিটি সংগঠন হ্যাম্পশায়ার এন্ড আইল অফ ওয়াইট এবং লর্ড মেয়র অফ পোর্টসমাউথ’স চ্যারিটি ফান্ড এর যৌথ উদ্যোগে চ্যারিটি ডিনার ইভেন্টস মঙ্গলবার (১২ই মে ২০২৬) লর্ড মেয়র’স ব্যাংকুয়েটিং রুম গিল্ডহল স্কয়ার পোর্টসমাউথ এ সফল ভাবে সম্পন্ন হয়েছে।

পিপল ফর পিপল এর চেয়ারপার্সন মুহাম্মদ দেলোয়ার হুসেন বেগ এর সভাপতিত্বে এবং  জীলন মিয়া ইয়াসিনী ও পিপল ফর পিপল এর সাংগঠনিক সম্পাদক আশরাফ হোসাইন এর সঞ্চালনায় অনুষ্ঠিত চ্যারিটি ডিনারে বক্তব্য রাখেন,জেরাল্ড ভার্নন জ্যাকসন লর্ড মেয়র অফ পোর্টসমাউথ।

আরো বক্তব্য রাখেন সাউথাম্পটন কমিউনিটি ব্যক্তিত্ব জগলুল করিম কোরেশী, আব্দুস সাত্তার চৌধুরী,পিপল ফর পিপল এর সহ সভাপতি সসানার মিয়া মাহমুদ,মুহাম্মদ আব্দুল বাশির(বাচ্চু), পিপল ফর পিপল এর সাধারণ সম্পাদক জাহিদ ইসলাম, পিপল ফর পিপল এর যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ দেলোয়ার হোসেন সুমন, পিপল ফর পিপল এর ট্রেজারার হাসান আহমেদ, নায়েম খান, সালমান কবির, পোর্টসমাউথ কমিউনিটি ব্যক্তিত্ব বশির মিয়া (নর্থএন্ড ইসলামিক সেন্টারের প্রতিষ্ঠাতা),

ইকবাল মিয়া (সভাপতি মৌলভীবাজার সমিতি), ফজলুল মিয়া (ব্যবসায়ী), রুমেল খান (সোশ্যাল একটিভিটিস), রাজা আলী (সভাপতি পিবিবি সমিতি), মাহবুব চৌধুরী (সাধারণ সম্পাদক হবিগঞ্জ সমিতি), রওশানারা রেজা(Liaison officer Portsmouth),  আব্দুস সামাদ (ব্যবসায়ী), আরুক (ব্যবসায়ী), শামিম আহমেদ (ব্যবসায়ী), মামুন আহমেদ  (সোশ্যাল একটিভিটিস), আলতাফুর রহমান (সোশ্যাল একটিভিটিস), সৈয়দ এলাহী (সাধারণ সম্পাদক মৌলভীবাজার সমিতি), এ কে এম তারেক (ট্রাস্টি ইসলামিক প্রভিশন), মোহাম্মদ জানে আলম ভূঁইয়া (সভাপতি বাংলা সোসাইটি), মোহাম্মদ ছালে উদ্দিন (সাধারণ সম্পাদক বাংলা সোসাইটি), কাজী খোরশেদ (উপদেষ্টা বাংলা সোসাইটি), মম হোসেন মজুমদার (সহ-সাধারণ সম্পাদক মো বাংলা সোসাইটি), সরোয়ার শিকদার (উপদেষ্টা বাংলা সোসাইটি),এম. জি. ফারুক (ব্যবসায়ী, আবদুস সামাদ

(ব্যবসায়ী),  ভলান্টিয়ার অফ ইসলামিক প্রভিশন: টিপু রহমান, আলমগীর হোসেন, নুরুল এইচ ফরহাদ, আব্দুল কাইয়ুম, মোহাম্মদ সাইফ, নূর হোসেন মুন্না, জাহাঙ্গীর চৌধুরী, এ কে এম তারেক, people for people এর যুগ্ম সাধারণ সম্পাদক হাসনাত তারেক (গস্পর্ট)।

উক্ত চ্যারিটি ডিনার ইভেন্টস বাংলাদেশ এবং যুক্তরাজ্যের দরিদ্র, অসহায় ও অভাবগ্রস্ত মানুষের চিকিৎসার জন্য। চ্যারিটি ডিনার ইভেন্টস আরো উপস্থিত ছিলেন

বাঙালি কমিউনিটির সাউদাম্পটন, পোর্টসমাউথ এবং হ্যাম্পশায়ার এর কমিউনিটি নেতৃত্ববৃন্দ এবং বাঙালি কমিউনিটির বিভিন্ন সামাজিক সংগঠনের সভাপতি সাধারণ সম্পাদক এবং বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ।

কমিউনিটি এর আরও খবর