img

আলতাব আলী দিবস উপলক্ষে ব্রাডি সেন্টারে চলছে ঐতিহাসিক আলোকচিত্র প্রদর্শনী

প্রকাশিত :  ১৮:০৩, ১৪ মে ২০২৬
সর্বশেষ আপডেট: ১৯:৩৫, ১৪ মে ২০২৬

আলতাব আলী দিবস উপলক্ষে ব্রাডি সেন্টারে চলছে ঐতিহাসিক আলোকচিত্র প্রদর্শনী

বর্ণবাদীদের হাতে নৃশংসভাবে নিহত আলতাব আলী স্মরণে আয়োজিত আলতাব আলী দিবস উপলক্ষে পূর্ব লন্ডনের ব্রাডি আর্টস এন্ড কমিউনিটি সেন্টার - এ আয়োজিত বিশেষ আলোকচিত্র প্রদর্শনী “ফাইটিং ফ্যাসিজম: কমিউনিটি রেসিসটেন্স ১৯৭৮” এখনো দর্শনার্থীদের জন্য উন্মুক্ত রয়েছে। গত ৫ মে শুরু হওয়া এই প্রদর্শনী চলবে আগামী ৩০ মে পর্যন্ত।

হ্যানবারি স্ট্রিটের ১৯২-১৯৬ নম্বরে অবস্থিত এই কমিউনিটি সেন্টারে আয়োজিত প্রদর্শনীটি প্রতিদিনই দর্শনার্থীদের আকর্ষণ করছে। সোমবার থেকে শুক্রবার সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত এবং শনিবার সকাল ১০টা ৩০ মিনিট থেকে বিকেল ৪টা পর্যন্ত এটি খোলা থাকে। প্রদর্শনীতে প্রবেশের জন্য কোনো টিকিট বা প্রবেশমূল্য লাগবে না।
এই বিশেষ আয়োজনের মূল উদ্দেশ্য হলো ১৯৭৮ সালের ঐতিহাসিক প্রেক্ষাপট তুলে ধরা - যে সময় পূর্ব লন্ডনে বর্ণবাদবিরোধী আন্দোলন জোরালো রূপ নেয়। আলোকচিত্র, পোস্টার শিল্প এবং গ্রাফিক ডিজাইনের মাধ্যমে সেই সময়কার সামাজিক-রাজনৈতিক বাস্তবতা, প্রতিরোধ আন্দোলনের চেতনা এবং ইস্ট এন্ডের কমিউনিটির সংগ্রামের ইতিহাস জীবন্তভাবে তুলে ধরা হয়েছে।
বিশেষ করে আলতাব আলীর হত্যাকাণ্ড-পরবর্তী সময়ে ব্রিটেনে বর্ণবাদের বিরুদ্ধে যে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে ওঠে, তার গুরুত্বপূর্ণ মুহূর্তগুলো এই প্রদর্শনীর মাধ্যমে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে। ইতিহাস, শিল্প ও সামাজিক ন্যায়ের এই মেলবন্ধন প্রদর্শনীটিকে দিয়েছে ভিন্নমাত্রা।
হাফটার্ম উপলক্ষে পরিবারসহ শিশু-কিশোরদের নিয়ে এই প্রদর্শনী ঘুরে দেখার জন্য আয়োজকরা বিশেষভাবে আহ্বান জানিয়েছেন।


কমিউনিটি এর আরও খবর

img

যুক্তরাজ্যে ফটিকছড়ি কমিউনিটি ইউকের নতুন কার্যকরী কমিটি গঠন

প্রকাশিত :  ০৫:২২, ১৭ জুন ২০২৬
সর্বশেষ আপডেট: ০৬:৫০, ১৮ জুন ২০২৬

যুক্তরাজ্যে বসবাসরত ফটিকছড়ি উপজেলাবাসীদের সংগঠন ফটিকছড়ি কমিউনিটি ইউকে-এর নতুন কার্যকরী কমিটি গঠন করা হয়েছে।

গত ১৫ জুন পূর্ব লন্ডনের একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত সংগঠনের সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে নতুন কমিটি নির্বাচন করা হয়।

সভায় উপস্থিত সদস্যদের মতামত ও সমর্থনের ভিত্তিতে আকতারুল আলম প্রেসিডেন্ট, শেখ মোহাম্মদ নাছের জেনারেল সেক্রেটারি এবং এমদাদ হোসেন ট্রেজারার নির্বাচিত হন।

সংগঠনের উপদেষ্টা সলিসিটর জাগির আলমের সভাপতিত্বে এবং উপদেষ্টা মোহাম্মদ ইসহাক চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠিত সভায় যুক্তরাজ্যের বিভিন্ন অঞ্চল থেকে বিপুল সংখ্যক ফটিকছড়িবাসী অংশগ্রহণ করেন। সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন আজমল করিম জুয়েল। শুভেচ্ছা বক্তব্য রাখেন আহবায়ক কাজী ফয়েজুল আলম।

সভায় অন‍্যান‍্যদের মধ‍্যে বক্তব্য রাখেন আলী রেজা, অনুপম সাহা, ইব্রাহিম জাহান, সরওয়ার হোসেন, আজমল করিম জুয়েল, জাহেদুল আলম মাসুদ, মোহাম্মদ আলম, সৈয়দ রাসেল, মীরা বড়ুয়া, জয়নাল আবেদীন, আনোয়ার হোসেন, ওয়াহিদ পারভেজ, ইসা খান, আলতাফ হোসেন, শাহাব উদ্দিন, কামাল উদ্দিন, সৈয়দ সাজ্জাদ ফজল, মোহাম্মদ সিদ্দিক, পেয়ারুল ইসলাম, আবু বক্কর সিদ্দিক, মোহাম্মদ রানাসহ আরো অনেকে।

সভায় সংগঠনের নবনির্বাচিত জেনারেল সেক্রেটারি শেখ মোহাম্মদ নাছেরের বোনের মৃত্যুতে দোয়া পরিচালনা ও শোক প্রস্তাব গ্রহণ করা হয়।

নবনির্বাচিত নেতৃবৃন্দ কমিউনিটির সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, ফটিকছড়িবাসীদের মধ্যে ঐক্য, ভ্রাতৃত্ববোধ ও পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে তারা নিষ্ঠার সঙ্গে কাজ করবেন। একই সঙ্গে ফটিকছড়ির মানুষের কল্যাণে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক উদ্যোগ গ্রহণের প্রত্যয় ব্যক্ত করেন।

সভায় উপস্থিত সদস্যরা নবনির্বাচিত কমিটিকে অভিনন্দন জানান এবং তাদের সফলতা কামনা করেন। তারা আশা প্রকাশ করেন, নতুন নেতৃত্বের অধীনে ফটিকছড়ি কমিউনিটি ইউকে আরও গতিশীল ও শক্তিশালী সংগঠনে পরিণত হবে।

কমিউনিটি এর আরও খবর