img

টাওয়ার হ্যামলেটসের এক্সিকিউটিভ মেয়র হিসেবে পুনর্নির্বাচিত হলেন লুৎফুর রহমান

প্রকাশিত :  ১৫:৩২, ১১ মে ২০২৬
সর্বশেষ আপডেট: ১৬:০৩, ১১ মে ২০২৬

টাওয়ার হ্যামলেটসের এক্সিকিউটিভ মেয়র হিসেবে পুনর্নির্বাচিত হলেন লুৎফুর রহমান
রিটার্নিং অফিসার কর্তৃক মেয়রাল ইলেকশনের রেজাল্ট ঘোষনা শেষে বক্তব্য রাখছেন পুণরায় নির্বাচিত নির্বাহী মেয়র লুৎফুর রহমান।
রিটার্নিং অফিসার কর্তৃক মেয়রাল ইলেকশনের রেজাল্ট ঘোষনা শেষে বক্তব্য রাখছেন পুণরায় নির্বাচিত নি

৭ মে বৃহস্পতিবার অনুষ্ঠিত নির্বাচনে এস্পায়ার পার্টির প্রার্থী লুৎফুর রহমান পুনরায় টাওয়ার হ্যামলেটসের এক্সিকিউটিভ মেয়র হিসেবে নির্বাচিত হয়েছেন। তিনি মোট ৩৫,৬৭৯ ভোট পেয়েছেন।

এই নির্বাচনে মোট ভোটার সংখ্যা ছিল ২,১৯,০৩০, যার মধ্যে ৪২.১ শতাংশ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

নির্বাচনের ভোট গণনা অনুষ্ঠিত হয় ৮ মে শুক্রবার লন্ডনের এক্সেল সেন্টারে।

মেয়র পদে নির্বাচনের বিস্তারিত ফলাফল

জামি আলী, টাওয়ার হ্যামলেটস ইন্ডিপেনডেন্টস - ৩,১৫৬ ভোট,

জন জেরাল্ড বুলার্ড, রিফর্ম ইউকে - ৭,১৫৩ ভোট,

মোহাম্মদ আবদুল হান্নান, লিবারেল ডেমোক্র্যাটস - ২,৪২১ ভোট,

সিরাজুল ইসলাম, লেবার পার্টি - ১৯,৪৫৪ ভোট,

হিরা খান আদেওগুন, গ্রিন পার্টি - ১৯,২২৩ ভোট,

টেরেন্স ম্যাকগ্রেনেরা, স্বতন্ত্র – ৫২৪ ভোট,

ডমিনিক আইদান নোলান, কনজারভেটিভ - ৩,৮১৮ ভোট,

হুগো পিয়ের, ট্রেড ইউনিয়নিস্ট অ্যান্ড সোশ্যালিস্ট কোয়ালিশন - ৬৩৮ ভোট,

লুৎফুর রহমান, এস্পায়ার পার্টি - ৩৫,৬৭৯ ভোট।

টাওয়ার হ্যামলেটসের রিটার্নিং অফিসার স্টিফেন হ্যালসি নির্বাচনে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ ও অভিনন্দন জানান। তিনি বলেন, “একটি শক্তিশালী ও সুষ্ঠু গণতান্ত্রিক প্রক্রিয়া সফলভাবে সম্পন্ন করার জন্য যারা এই নির্বাচনে কাজ করেছেন, তাদের সবাইকে ধন্যবাদ ও অভিনন্দন।

টাওয়ার হ্যামলেটসে দেশের অন্যতম সেরা নির্বাচন প্রক্রিয়া পরিচালিত হয়। ভোটকেন্দ্র ও গণনাকেন্দ্রে কাজ করা প্রায় ৮০০ জন কর্মী থেকে শুরু করে টাওয়ার হ্যামলেটস পুলিশ এবং ইলেক্টোরাল কমিশনের মতো অংশীদার—সবাই একসঙ্গে কাজ করে বাসিন্দাদের তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগে সহায়তা করেছেন।”

এক্সিকিউটিভ মেয়র নির্বাচনের পর, শনিবার ৯ মে আবারও এক্সেল লন্ডন-এ  টাওয়ার হ্যামলেটসের ২০টি ওয়ার্ডের ৪৫ জন কাউন্সিলর নির্বাচনের ভোট গণনা অনুষ্ঠিত হবে।

গণনা শুরু হওয়ার সম্ভাব্য সময় সকাল ৮:৩০টা, এবং প্রতিটি ওয়ার্ডের ফলাফল কাউন্সিলের ওয়েবসাইট ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করা হবে।


 

কমিউনিটি এর আরও খবর

img

হাউজিং সার্ভিসের উন্নয়নে মতামত জানানোর নতুন সুযোগ টাওয়ার হ্যামলেটসের বাসিন্দাদের

প্রকাশিত :  ১৫:৩০, ২১ সেপ্টেম্বর ২০২৬

রিটার্নিং অফিসার কর্তৃক মেয়রাল ইলেকশনের রেজাল্ট ঘোষনা শেষে বক্তব্য রাখছেন পুণরায় নির্বাচিত নির্বাহী মেয়র লুৎফুর রহমান।

টাওয়ার হ্যামলেটসের কাউন্সিলের ভাড়াটিয়া ও লিজহোল্ডারদের হাউজিং সার্ভিসেস অর্থাত্‌ আবাসন পরিষেবার উন্নয়ন এবং তাঁদের কমিউনিটিকে প্রভাবিত করে এমন সিদ্ধান্ত গ্রহণে আরও সক্রিয়ভাবে অংশ নেওয়ার সুযোগ দিতে নতুন একটি \"হাউজিং ইম্প্রুভমেন্ট ফোরাম\" রেজিস্টার চালু করা হয়েছে।

কীভাবে অংশ নেবেন?

কাউন্সিলের নতুন এই উদ্যোগের মাধ্যমে বাসিন্দারা তাঁদের আগ্রহ ও সময়ের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বিভিন্ন ধরনের কার্যক্রমে অংশ নেওয়ার সুযোগ পাবেন। এর মধ্যে রয়েছে মতামত জরিপ, পরামর্শ গ্রহণ, ফোকাস গ্রুপ, আবাসিক এলাকার পরিদর্শন, রেসিডেন্ট প্যানেল এবং স্থানীয় বিভিন্ন অনুষ্ঠান।

কাউন্সিল জানিয়েছে, কেউ চাইলে মাত্র কয়েক মিনিট সময় নিয়ে একটি জরিপে অংশ নিতে পারেন। আবার কেউ চাইলে আবাসন পরিষেবার উন্নয়ন নিয়ে আরও সক্রিয়ভাবে কাজ করার সুযোগও নিতে পারেন। বাসিন্দাদের প্রতিটি মতামত ও অংশগ্রহণ গুরুত্বপূর্ণ এবং হাউজিং সার্ভিসকে আরও উন্নত করতে তা কাজে লাগানো হবে।

এই উদ্যোগে অংশ নিতে হাউজিং বিষয়ে কোনো পূর্ব অভিজ্ঞতার প্রয়োজন নেই। বাসিন্দাদের প্রয়োজন অনুযায়ী প্রশিক্ষণ ও সহায়তা দেওয়া হবে।

বিশেষভাবে, যারা আগে কখনও কাউন্সিলের আবাসন-সংক্রান্ত পরামর্শ বা অংশগ্রহণমূলক কার্যক্রমে যুক্ত হননি, তাদেরও এই উদ্যোগে যোগ দেওয়ার জন্য উৎসাহিত করা হচ্ছে।

কাউন্সিল জানিয়েছে, টাওয়ার হ্যামলেটসের বৈচিত্র্যময় জনসংখ্যার প্রতিফলন যেন বাসিন্দাদের অংশগ্রহণের মধ্যেও থাকে, তা নিশ্চিত করতে তারা প্রতিশ্রুতিবদ্ধ। তাই বিভিন্ন বয়স, পটভূমি ও কমিউনিটির বাসিন্দাদের এই রেজিস্টারে যোগ দেওয়ার জন্য আহ্বান জানানো হচ্ছে।

হাউজিং সার্ভিস বা আবাসন পরিষেবার উন্নয়নে আপনার মতামত জানাতে এবং ভবিষ্যতের বিভিন্ন কার্যক্রমে অংশ নেওয়ার সুযোগ পেতে \"হাউজিং ইম্প্রুভমেন্ট ফোরাম\" রেজিস্টারে নাম রেজিসে্ট্রশন করতে পারেন।

Housing Improvement Forum-এ নিবন্ধন করুন

আপনার কয়েক মিনিটের সময় বা আরও সক্রিয় অংশগ্রহণ, দুটোই কাউন্সিলের আবাসন পরিষেবাকে ভবিষ্যতে আরও উন্নত করতে ভূমিকা রাখতে পারে।

কমিউনিটি এর আরও খবর