img

অবশেষে মুক্তি পেলো 'ছায়াদের সংখ্যা' হরর মুভির ট্রেইলার!

প্রকাশিত :  ১৬:৩২, ১১ মে ২০২৬

অবশেষে মুক্তি পেলো 'ছায়াদের সংখ্যা' হরর মুভির ট্রেইলার!

হরর গল্পকার নাফে মোহাম্মদ এনামের গল্প এবং প্রযোজনায় বাংলা ভাষায়, বাংলাদেশে একদল নবাগত তরুণদের নিয়ে নির্মিত একটি সাইকোলোজিক্যাল হরর মুভি \'The Number of Shadows\' (বাংলায় \'ছায়াদের সংখ্যা\'), যা লন্ডনে বের হতে যাচ্ছে এটির একটি  অফিসিয়াল ট্রেইলার উপভোগ করা যাচ্ছে ইউটিউবে। ইউটিউবে \'Uncle Nafee\' লিখে সার্চ করলেই চলচ্চিত্রটির একটি এক মিনিট ঊনচল্লিশ সেকেন্ডের ট্রেইলার পাওয়া যাচ্ছে। 

ছবিতে দেখা যাবে নায়লা নামের প্রসূতি এক নারী তার একাকিত্ব কাটাতে সে তার পেটের বাচ্চার সাথে খেলার জন্য এক অদ্ভুত খেলা আবিষ্কার করে!

ছবিটি ইংরেজি সাবটাইটেলসহ ইউটিউবে রিলিজ হবে শিগ্রই। আমাজন প্রাইমেও প্রচারের অপেক্ষায় আছে ছবিটি। নাফে মোহাম্মদ এনামের (Uncle Nafee) গল্প অবলম্বনে মুভিটি  নির্মাণ করেছেন এমডি শাহাজাহান এনি এবং অঙ্কন দে অনিমেষ। অভিনয়ে জুলিয়েট কুইয়া। প্রচারে আছে হররপত্রিকা টীম ড. তামান্না, মনীষা, তন্ময়, মাহতাব, জাবেদ, শারমিন, সাখাওয়াত, দুর্জয় এবং আরো অনেকে। ওয়ার্ল্ডওয়াইড পরিবেশনায় লন্ডনের কাপ অফ টী ষ্টুডিও। উল্লেখযোগ্য যে, কাপ অফ টী ষ্টুডিও কর্তৃক নাফে মোহাম্মদ এনামের একক একটি হরর গল্প সংকলন ইংরিজিতে বিশ্বব্যাপি প্রকাশিত হয়েছে যা ব্রিটেনের সরকারি লাইব্রেরি এবং কিছু মাধ্যমিক স্কুল লাইব্রেরিতে পাওয়া যাচ্ছে। এমনকি ব্রিটেনের অক্সফোর্ড য়ুনিভার্সিটি, কেমব্রিজ য়ুনিভার্সিটি, ন্যাশনাল লাইব্রেরি অফ ওয়েলস বইটি তাদের পাঠকদের জন্য তালিকাবদ্ধ করেছে।  

ছবিটি কিংবা হররপত্রিকা, হররপত্রিকা কর্তৃক প্রকাশিত কোনো বই নিয়ে প্রশ্ন বা জানার আগ্রহ থাকলে অনুগ্রহ করে যোগাযোগ করুন আমাদের সাথে। হররপত্রিকা বাংলাদেশের বাইরে যুক্তরাজ্য থেকে প্রকাশিত প্রথম বাংলা ভাষার ভৌতিক পত্রিকা। অথবা নিচে আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যমের লিংক থেকেও জানা যাবে অনেক চমৎকার আপডেট!

কমিউনিটি এর আরও খবর

img

যুক্তরাজ্যে ফটিকছড়ি কমিউনিটি ইউকের নতুন কার্যকরী কমিটি গঠন

প্রকাশিত :  ০৫:২২, ১৭ জুন ২০২৬
সর্বশেষ আপডেট: ০৬:৫০, ১৮ জুন ২০২৬

যুক্তরাজ্যে বসবাসরত ফটিকছড়ি উপজেলাবাসীদের সংগঠন ফটিকছড়ি কমিউনিটি ইউকে-এর নতুন কার্যকরী কমিটি গঠন করা হয়েছে।

গত ১৫ জুন পূর্ব লন্ডনের একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত সংগঠনের সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে নতুন কমিটি নির্বাচন করা হয়।

সভায় উপস্থিত সদস্যদের মতামত ও সমর্থনের ভিত্তিতে আকতারুল আলম প্রেসিডেন্ট, শেখ মোহাম্মদ নাছের জেনারেল সেক্রেটারি এবং এমদাদ হোসেন ট্রেজারার নির্বাচিত হন।

সংগঠনের উপদেষ্টা সলিসিটর জাগির আলমের সভাপতিত্বে এবং উপদেষ্টা মোহাম্মদ ইসহাক চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠিত সভায় যুক্তরাজ্যের বিভিন্ন অঞ্চল থেকে বিপুল সংখ্যক ফটিকছড়িবাসী অংশগ্রহণ করেন। সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন আজমল করিম জুয়েল। শুভেচ্ছা বক্তব্য রাখেন আহবায়ক কাজী ফয়েজুল আলম।

সভায় অন‍্যান‍্যদের মধ‍্যে বক্তব্য রাখেন আলী রেজা, অনুপম সাহা, ইব্রাহিম জাহান, সরওয়ার হোসেন, আজমল করিম জুয়েল, জাহেদুল আলম মাসুদ, মোহাম্মদ আলম, সৈয়দ রাসেল, মীরা বড়ুয়া, জয়নাল আবেদীন, আনোয়ার হোসেন, ওয়াহিদ পারভেজ, ইসা খান, আলতাফ হোসেন, শাহাব উদ্দিন, কামাল উদ্দিন, সৈয়দ সাজ্জাদ ফজল, মোহাম্মদ সিদ্দিক, পেয়ারুল ইসলাম, আবু বক্কর সিদ্দিক, মোহাম্মদ রানাসহ আরো অনেকে।

সভায় সংগঠনের নবনির্বাচিত জেনারেল সেক্রেটারি শেখ মোহাম্মদ নাছেরের বোনের মৃত্যুতে দোয়া পরিচালনা ও শোক প্রস্তাব গ্রহণ করা হয়।

নবনির্বাচিত নেতৃবৃন্দ কমিউনিটির সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, ফটিকছড়িবাসীদের মধ্যে ঐক্য, ভ্রাতৃত্ববোধ ও পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে তারা নিষ্ঠার সঙ্গে কাজ করবেন। একই সঙ্গে ফটিকছড়ির মানুষের কল্যাণে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক উদ্যোগ গ্রহণের প্রত্যয় ব্যক্ত করেন।

সভায় উপস্থিত সদস্যরা নবনির্বাচিত কমিটিকে অভিনন্দন জানান এবং তাদের সফলতা কামনা করেন। তারা আশা প্রকাশ করেন, নতুন নেতৃত্বের অধীনে ফটিকছড়ি কমিউনিটি ইউকে আরও গতিশীল ও শক্তিশালী সংগঠনে পরিণত হবে।

কমিউনিটি এর আরও খবর