img

মনোয়ারা আলী এমবিই-কে শমশেরনগর হাসপাতালের সংবর্ধনা

প্রকাশিত :  ১৬:২৬, ১১ মে ২০২৬

মনোয়ারা আলী এমবিই-কে শমশেরনগর হাসপাতালের সংবর্ধনা

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর হাসপাতালের অন্যতম দাতা সদস্য, হাসপাতাল নির্বাহী কমিটির মিডিয়া ও প্রচার বিষয়ক সম্পাদক (আন্তর্জাতিক) বৃটেন প্রবাসী নারী উদ্যোক্তা মনোয়ারা আলী অতিসম্প্রতি বৃটিশ রাজ পরিবার কর্তৃক এমবিই (মেম্বার অব দ্যা ব্রিটিশ এম্পায়ার) খেতাবে ভূষিত হওয়ায় শমশেরনগর হাসপাতাল তাঁকে আনুষ্ঠানিকভাবে সংবর্ধনা প্রদান করেছে।

রবিবার (১০ মে) সকাল সাড়ে ১১টায় শমশেরনগর হাসপাতালে সংবর্ধনা অনুষ্ঠানে হাসপাতাল কমিটির নির্বাহী সহ-সভাপতি মুজিবুর রহমান রঞ্জুর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কমলগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিয়াদ মাহমুদ।

শমশেরনগর হাসপাতাল কমিটির সিনিয়র সহ-সভাপতি আব্দুস সহিদের পরিচালনায় ও যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা হেলাল উদ্দিনের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন বৃটেন প্রবাসী দাতা সদস্য রমিজ আলী, দাতা সদস্য সুলেমান আলী, চ্যানেল এস মৌলভীবাজার প্রতিনিধি খালেদ চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা নির্মল কুমার দাস। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন হাসপাতাল কমিটির সদস্য সচিব অধ্যাপক আব্দুস সালাম।

এ সময় শমশেরনগর হাসপাতাল কমিটির দায়িত্বশীল নেতৃবৃন্দ সহ কর্মরত চিকিৎসকবৃন্দ, কর্মকর্তা-কর্মচারী ও চিকিৎসা সেবা গ্রহণকারী আগতরা উপস্থিত ছিলেন এবং বিভিন্ন দেশে অবস্থানরত হাসপাতাল কমিটির দায়িত্বশীল নেতৃবৃন্দরা ভার্চুয়ালি সংযুক্ত ছিলেন।

বৃটেনে কমলগঞ্জ উপজেলাবাসীর মধ্যে প্রথম এমবিই (মেম্বার অব দ্যা ব্রিটিশ এম্পায়ার) খেতাবপ্রাপ্ত সংবর্ধিত অতিথি মনোয়ারা আলী বলেন, শমশেরনগর হাসপাতালের ধারাবাহিক অগ্রগতি দেখে শুধু আমি নয়; যে কেউই মুগ্ধ হবেন। অতি অল্প সময়ে আমাদের সকলের প্রচেষ্টা ও আন্তরিকতায় হাসপাতাল আজ এ অবস্থানে এসে  দাড়িয়েছে। তিনি বলেন, আমি সমাজের দুর্বল আর অবহেলিত শ্রেণীর পক্ষে কাজ করা আর তাঁদের জন্য সামাজিক ও আইনি সুবিধা প্রদান নিশ্চিত করার জন্য কাজ করে যাচ্ছি। এরই ধারাবাহিকতায় বৃটেনে একজন নারী উদ্যোক্তা হিসেবে অতি সম্প্রতি ব্রিটিশ রাজ পরিবারের এমবিই খেতাব পেয়েছি।

প্রধান অতিথি কমলগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিয়াদ মাহমুদ বলেন, শমশেরনগর হাসপাতালে বড় দাতাদের পাশাপাশি খেটে খাওয়া মানুষজনও বিকাশের মাধ্যমে ১০/২০ টাকা করে তহবিলে জমা দিতে পারেন। এলাকার সর্বস্তরের মানুষজন এটাকে নিজেদের দাবী করে কাজ করেন বলে এ হাসপাতাল ধারাবাহিকভাবে এগিয়ে যাচ্ছে।

অনুষ্ঠানস্থলে দাতা সদস্য সুলেমান আলী জাকাত তহবিলে নগদ ৫ হাজার টাকা, প্রবাসী মতিউর রহামন লালন উন্নয়ন তহবিলে ৫০ হাজার টাকা ও প্রবাসী হাজী রাসেল চৌধুরী স্থায়ী তহবিলে বার্ষিক ১০ হাজার টাকা প্রদান করেন। এসময় শমশেরনগর মা লার্নিং ইনস্টিটিউট এর পক্ষ থেকে ৩জন অসহায় সামর্থ্হীনকে তিনটি সেলাই মেশিন উপহার দেওয়া হয়।

পরে অতিথিদেরকে সাথে নিয়ে কমলগঞ্জ প্রশাসনের পক্ষে থেকে শমশেরনগর হাসপাতাল পরিদর্শন এবং ফটোসেশানে অংশগ্রহণ করেন কমলগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিয়াদ মাহমুদ। পরিদর্শন শেষে তিনি দিকনির্দেশনামূলক পরামর্শ প্রদানের মাধ্যমে সন্তুষ প্রকাশ করেন।

উল্লেখ্য, সমাজের দুর্বল আর অবহেলিত শ্রেণীর পক্ষে কাজ করা আর তাঁদের জন্য সামাজিক ও আইনি সুবিধা প্রদান নিশ্চিত করার জন্য অক্লান্তভাবে কাজ করে যাওয়া মনোয়ারা আলী অসহায় শিশু ও মহিলাদের জন্য বাড়ি নির্মাণেও কাজ করছেন। তিনি দীর্ঘদিন উইলিয়াম মরিস বিগ লোকাল পার্টনারশিপের চেয়ারপার্সনের দায়িত্ব পালন করেন। শমশেরনগর হাসপাতালের সাথে তিনি শুরু থেকেই সম্পৃক্ত আছেন। মনোয়ারা আলী বর্তমানে চার্টার্ড ইনস্টিটিউট অফ ফান্ডরাইজিং এর ইডিআই কমিটির চেয়ার এবং ওয়ালথাম ফরেস্ট কমিউনিটি হাব-এর প্রধান নির্বাহী। ওয়ালথাম ফরেস্ট কমিউনিটি হাব বৃটেনের একটি শীর্ষস্থানীয় দাতব্য সংস্থা। মনোহতো য়ারা একই সাথে স্টো ইন্সপায়ার সিআইসি-এর প্রতিষ্ঠাতা ও পরিচালক।

বৃটেনে বসবাসরত রমিজ আলীর সহধর্মিনী কমলগঞ্জ উপজেলাবাসীর মধ্যে প্রথম এমবিই (মেম্বার অব দ্যা ব্রিটিশ এম্পায়ার) খেতাবপ্রাপ্ত মনোয়ারা আলী কমলগঞ্জ উপজেলার শমশেরনগরের স্থায়ী বাসিন্দা। মনোয়ারা আলী দীর্ঘদিন ধরে চ্যারেটি তথা দাতব্য কাজের সাথে সম্পৃক্ত। তিনি ৩০ বছরের বেশি সময় ধরে সরকারি ও বেসরকারি পর্যায়ে নানাবিধ সামাজিক কাজ করে আসছেন। ১৮ বছর বয়স থেকে দেশে ও বিদেশে সমান্তরালভাবে তিনি সেবামূলক কাজ করে যাচ্ছেন। দীর্ঘদিন ধরে তিনি বিভিন্ন দাতব্য সংস্থায় ট্রাস্টি ও চেয়ারপার্সনের দায়িত্ব পালন করছেন। ২০ বছর বয়সে মার্কিন যুক্তরাষ্ট্রের সাউথ ক্যারোলিনায় মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামিদের সাথে থেকে একটি ইন্টার্নশিপ করারও অভিজ্ঞতা তাঁর রয়েছে।




কমিউনিটি এর আরও খবর

img

যুক্তরাজ্যে ফটিকছড়ি কমিউনিটি ইউকের নতুন কার্যকরী কমিটি গঠন

প্রকাশিত :  ০৫:২২, ১৭ জুন ২০২৬
সর্বশেষ আপডেট: ০৬:৫০, ১৮ জুন ২০২৬

যুক্তরাজ্যে বসবাসরত ফটিকছড়ি উপজেলাবাসীদের সংগঠন ফটিকছড়ি কমিউনিটি ইউকে-এর নতুন কার্যকরী কমিটি গঠন করা হয়েছে।

গত ১৫ জুন পূর্ব লন্ডনের একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত সংগঠনের সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে নতুন কমিটি নির্বাচন করা হয়।

সভায় উপস্থিত সদস্যদের মতামত ও সমর্থনের ভিত্তিতে আকতারুল আলম প্রেসিডেন্ট, শেখ মোহাম্মদ নাছের জেনারেল সেক্রেটারি এবং এমদাদ হোসেন ট্রেজারার নির্বাচিত হন।

সংগঠনের উপদেষ্টা সলিসিটর জাগির আলমের সভাপতিত্বে এবং উপদেষ্টা মোহাম্মদ ইসহাক চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠিত সভায় যুক্তরাজ্যের বিভিন্ন অঞ্চল থেকে বিপুল সংখ্যক ফটিকছড়িবাসী অংশগ্রহণ করেন। সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন আজমল করিম জুয়েল। শুভেচ্ছা বক্তব্য রাখেন আহবায়ক কাজী ফয়েজুল আলম।

সভায় অন‍্যান‍্যদের মধ‍্যে বক্তব্য রাখেন আলী রেজা, অনুপম সাহা, ইব্রাহিম জাহান, সরওয়ার হোসেন, আজমল করিম জুয়েল, জাহেদুল আলম মাসুদ, মোহাম্মদ আলম, সৈয়দ রাসেল, মীরা বড়ুয়া, জয়নাল আবেদীন, আনোয়ার হোসেন, ওয়াহিদ পারভেজ, ইসা খান, আলতাফ হোসেন, শাহাব উদ্দিন, কামাল উদ্দিন, সৈয়দ সাজ্জাদ ফজল, মোহাম্মদ সিদ্দিক, পেয়ারুল ইসলাম, আবু বক্কর সিদ্দিক, মোহাম্মদ রানাসহ আরো অনেকে।

সভায় সংগঠনের নবনির্বাচিত জেনারেল সেক্রেটারি শেখ মোহাম্মদ নাছেরের বোনের মৃত্যুতে দোয়া পরিচালনা ও শোক প্রস্তাব গ্রহণ করা হয়।

নবনির্বাচিত নেতৃবৃন্দ কমিউনিটির সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, ফটিকছড়িবাসীদের মধ্যে ঐক্য, ভ্রাতৃত্ববোধ ও পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে তারা নিষ্ঠার সঙ্গে কাজ করবেন। একই সঙ্গে ফটিকছড়ির মানুষের কল্যাণে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক উদ্যোগ গ্রহণের প্রত্যয় ব্যক্ত করেন।

সভায় উপস্থিত সদস্যরা নবনির্বাচিত কমিটিকে অভিনন্দন জানান এবং তাদের সফলতা কামনা করেন। তারা আশা প্রকাশ করেন, নতুন নেতৃত্বের অধীনে ফটিকছড়ি কমিউনিটি ইউকে আরও গতিশীল ও শক্তিশালী সংগঠনে পরিণত হবে।

কমিউনিটি এর আরও খবর