img

এসোসিয়েশন অব ইসলামিক টিচার্স ইউকের দ্বিবার্ষিক সম্মেলন ও নির্বাচন অনুষ্ঠিত

প্রকাশিত :  ১৯:০২, ২৬ মে ২০২৬

এসোসিয়েশন অব ইসলামিক টিচার্স ইউকের দ্বিবার্ষিক সম্মেলন ও নির্বাচন অনুষ্ঠিত

বিপুল উৎসাহ উদ্দীপনার মধ‍্য দিয়ে লন্ডনে অনুষ্ঠিত হয়েছে এসোসিয়েশন অব ইসলামিক টিচার্স ইউকের দ্বিবার্ষিক সম্মেলন ও নির্বাচন-২০২৬। গত ২৫ মে সোমবার পূর্ব লন্ডনের ফোর্ড স্কয়ার কনফারেন্স হলে বৃটেনের সর্বদলীয় উলামায়ে কেরামদের অংশগ্রহণে এ নির্বাচন অনুষ্টিত হয়।

সংগঠনের সভাপতি মাওলানা সালেহ আহমেদ ভূইয়ার সভাপতিত্ত্বে ও জেনারেল সেক্রেটারি মাওলানা আব্দুল খালিক শাহেদের পরিচালনায় সকাল ১০:৩০ টায় শুরু হওয়া প্রোগ্রামে কালামে পাক থেকে তেলাওয়াত করেন হাফিজ ছালেহ আহমাদ।

মাওলানা সালেহ আহমদ ভুঁইয়ার স্বাগত বক্তব্যের পর আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন বর্তমান উপদেষ্টা মাওলানা সাদিকুর রহমান, মাওলানা হেলাল উদ্দীন আহমদ। প্রধান নির্বাচন কমিশনার হিসেবে নির্বাচনের কার্যক্রম পরিচালনা করেন মাওলানা আব্দুল কাদির সালেহ, সহকারী নির্বাচন কমিশনার হিসেবে ছিলেন শায়খুল হাদিস মুফতি আব্দুর রহমান ও মাওলানা আবুল হাসানাত চৌধুরী।

দুপুর ১২টা হতে বিকাল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ কার্যক্রম চলে। ভোট গণনা শেষে ফলাফল ঘোষনা করেন নির্বাচন কমিশনারগণ। আগামী দুই বছরের জন্য (২০২৬-২০২৮) সর্বোচ্চ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন সভাপতি মাওলানা আব্দুল খালিক শাহেদ, জেনারেল সেক্রেটারী শেখ মুনাওয়ার হুসাইন ও ট্রেজারার সুহেল আহমদ।

নব নির্বাচিত দ্বায়িত্বশীলদের শপথ পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার মাওলানা আব্দুল কাদির সালেহ।

কমিউনিটি এর আরও খবর

img

ঈদুল আযহা উপলক্ষে নির্বাহী মেয়র লুৎফুর রহমানের শুভেচ্ছা বার্তা

প্রকাশিত :  ১৯:৫৯, ২৬ মে ২০২৬
সর্বশেষ আপডেট: ২০:০৮, ২৬ মে ২০২৬

ঈদুল আযহা উপলক্ষে টাওয়ার হ্যামলেটসের নির্বাহী মেয়র লুৎফুর রহমান বরার সকল কমিউনিটির নাগরিকদের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন।  

এক বিবৃতিতে নির্বাহী মেয়র বলেন, “ঈদুল আযহা ত্যাগ, সহমর্মিতা এবং সম্প্রীতির মহান বার্তা বহন করে। এই পবিত্র উৎসব কেবল মুসলিম কমিউনিটির জন্যই নয়, বরং আমাদের বহুসংস্কৃতির টাওয়ার হ্যামলেটস পরিবারের সবার জন্য শান্তি ও সম্প্রীতির বন্ধন সুদৃঢ় করার সুযোগ এনে দেয়।”

তিনি বিশেষভাবে উল্লেখ করেন যে, “ঈদের এই পবিত্র দিনগুলোতে আমরা যেন ধর্ম-বর্ণ-জাতি নির্বিশেষে সকল প্রতিবেশীর সাথে সুসম্পর্ক বজায় রাখি এবং যাদের পাশে দাঁড়ানো প্রয়োজন, তাদের পাশে দাঁড়াতে যেন পিছপা না হই।”

নির্বাহী মেয়র আরও বলেন, "টাওয়ার হ্যামলেটসের সকল বাসিন্দার সম্মিলিত প্রচেষ্টায় আমরা একটি আরও অন্তর্ভুক্তিমূলক, সহিষ্ণু ও শান্তিপূর্ণ সমাজ গড়ে তুলতে পারব।”

“ঈদের সুমহান চেতনায় উদ্বুদ্ধ হয়ে সকল কমিউনিটির শান্তিপূর্ণ সহাবস্থানের অনন্য জনপদ ‘এক টাওয়ার হ্যামলেটস্’ গড়ার সামগ্রিক প্রচেষ্টায় সামিল হতে” নির্বাহী মেয়র লুৎফুর রহমান বারার প্রতিটি বাসিন্দার প্রতি আহ্বান জানান।

তিনি ঈদ উপলক্ষে সকল ধর্মীয় অনুষ্ঠান শান্তিপূর্ণভাবে উদযাপন করার জন্য সকলের প্রতি আহ্বান জানান এবং টাওয়ার হ্যামলেটসের সকল নাগরিকের জন্য সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন।


কমিউনিটি এর আরও খবর