যুক্তরাজ্যের পোর্টসমাউথ শহরে চ্যারিটি ডিনার ইভেন্টস অনুষ্ঠিত
PEOPLE FOR PEOPLE চ্যারিটি সংগঠন হ্যাম্পশায়ার এন্ড আইল অফ ওয়াইট এবং লর্ড মেয়র অফ পোর্টসমাউথ’স চ্যারিটি ফান্ড এর যৌথ উদ্যোগে চ্যারিটি ডিনার ইভেন্টস মঙ্গলবার (১২ই মে ২০২৬) লর্ড মেয়র’স ব্যাংকুয়েটিং রুম গিল্ডহল স্কয়ার পোর্টসমাউথ এ সফল ভাবে সম্পন্ন হয়েছে।
পিপল ফর পিপল এর চেয়ারপার্সন মুহাম্মদ দেলোয়ার হুসেন বেগ এর সভাপতিত্বে এবং জীলন মিয়া ইয়াসিনী ও পিপল ফর পিপল এর সাংগঠনিক সম্পাদক আশরাফ হোসাইন এর সঞ্চালনায় অনুষ্ঠিত চ্যারিটি ডিনারে বক্তব্য রাখেন,জেরাল্ড ভার্নন জ্যাকসন লর্ড মেয়র অফ পোর্টসমাউথ।
আরো বক্তব্য রাখেন সাউথাম্পটন কমিউনিটি ব্যক্তিত্ব জগলুল করিম কোরেশী, আব্দুস সাত্তার চৌধুরী,পিপল ফর পিপল এর সহ সভাপতি সসানার মিয়া মাহমুদ,মুহাম্মদ আব্দুল বাশির(বাচ্চু), পিপল ফর পিপল এর সাধারণ সম্পাদক জাহিদ ইসলাম, পিপল ফর পিপল এর যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ দেলোয়ার হোসেন সুমন, পিপল ফর পিপল এর ট্রেজারার হাসান আহমেদ, নায়েম খান, সালমান কবির, পোর্টসমাউথ কমিউনিটি ব্যক্তিত্ব বশির মিয়া (নর্থএন্ড ইসলামিক সেন্টারের প্রতিষ্ঠাতা),
ইকবাল মিয়া (সভাপতি মৌলভীবাজার সমিতি), ফজলুল মিয়া (ব্যবসায়ী), রুমেল খান (সোশ্যাল একটিভিটিস), রাজা আলী (সভাপতি পিবিবি সমিতি), মাহবুব চৌধুরী (সাধারণ সম্পাদক হবিগঞ্জ সমিতি), রওশানারা রেজা(Liaison officer Portsmouth), আব্দুস সামাদ (ব্যবসায়ী), আরুক (ব্যবসায়ী), শামিম আহমেদ (ব্যবসায়ী), মামুন আহমেদ (সোশ্যাল একটিভিটিস), আলতাফুর রহমান (সোশ্যাল একটিভিটিস), সৈয়দ এলাহী (সাধারণ সম্পাদক মৌলভীবাজার সমিতি), এ কে এম তারেক (ট্রাস্টি ইসলামিক প্রভিশন), মোহাম্মদ জানে আলম ভূঁইয়া (সভাপতি বাংলা সোসাইটি), মোহাম্মদ ছালে উদ্দিন (সাধারণ সম্পাদক বাংলা সোসাইটি), কাজী খোরশেদ (উপদেষ্টা বাংলা সোসাইটি), মম হোসেন মজুমদার (সহ-সাধারণ সম্পাদক মো বাংলা সোসাইটি), সরোয়ার শিকদার (উপদেষ্টা বাংলা সোসাইটি),এম. জি. ফারুক (ব্যবসায়ী, আবদুস সামাদ
(ব্যবসায়ী), ভলান্টিয়ার অফ ইসলামিক প্রভিশন: টিপু রহমান, আলমগীর হোসেন, নুরুল এইচ ফরহাদ, আব্দুল কাইয়ুম, মোহাম্মদ সাইফ, নূর হোসেন মুন্না, জাহাঙ্গীর চৌধুরী, এ কে এম তারেক, people for people এর যুগ্ম সাধারণ সম্পাদক হাসনাত তারেক (গস্পর্ট)।
উক্ত চ্যারিটি ডিনার ইভেন্টস বাংলাদেশ এবং যুক্তরাজ্যের দরিদ্র, অসহায় ও অভাবগ্রস্ত মানুষের চিকিৎসার জন্য। চ্যারিটি ডিনার ইভেন্টস আরো উপস্থিত ছিলেন
বাঙালি কমিউনিটির সাউদাম্পটন, পোর্টসমাউথ এবং হ্যাম্পশায়ার এর কমিউনিটি নেতৃত্ববৃন্দ এবং বাঙালি কমিউনিটির বিভিন্ন সামাজিক সংগঠনের সভাপতি সাধারণ সম্পাদক এবং বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ।


















