img

মায়ের মরদেহে পচন: যুগ্ম-সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে, বললেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী

প্রকাশিত :  ০৯:৪০, ০৩ জুন ২০২৬

মায়ের মরদেহে পচন: যুগ্ম-সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে, বললেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী

রাজধানীর মিরপুরে নিজ বাসা থেকে বৃদ্ধা নুরজাহান বেগমের অর্ধগলিত মরদেহ উদ্ধারের ঘটনায় তাঁর ছেলে যুগ্ম সচিব এ কে এম আনিসুর রহমানের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী।

আজ বুধবার (৩ জুন) সকালে এক বেসরকারি গণমাধ্যমকে এ কথা জানান তিনি। 

জনপ্রশাসন প্রতিমন্ত্রী বলেন, বিষয়টি নিবিড়ভাবে যাচাই-বাছাই করা হচ্ছে এবং পিতা-মাতার ভরণ-পোষণ সংক্রান্ত প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। একজন উচ্চপদস্থ সরকারি কর্মকর্তার নৈতিক দায়বদ্ধতার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে এরই মধ্যে সংশ্লিষ্ট কর্মকর্তাদের পুরো ঘটনাটি খতিয়ে দেখার নির্দেশ দেওয়া হয়েছে। অভিযুক্ত এ কে এম আনিসুর রহমান বর্তমানে মোংলা বন্দর কর্তৃপক্ষের সদস্য (প্রকৌশল ও উন্নয়ন) হিসেবে দায়িত্ব পালন করছেন।

আনিসুর রহমানের সঙ্গে কথা বলতে তার ফোনে গত রাত থেকে অসংখ্য বার ফোন দেওয়া হলেও তিনি ফোন ধরেননি।

উল্লেখ্য, গত রোববার (৩১ মে) রাজধানীর মিরপুর-১১ এলাকার একটি ফ্ল্যাট থেকে ৯৯৯-এ ফোন পাওয়ার পর বৃদ্ধা নুরজাহান বেগমের পচা-গলা-পোকা ধরা মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে ঘটনাটি দেশজুড়ে ব্যাপক আলোচনার জন্ম দেয়।

স্থানীয় সূত্র ও প্রতিবেশীদের অভিযোগ, তিনি দীর্ঘদিন একা বসবাস করতেন। নুরজাহান বেগমের অন্য আরেক ছেলে এ কে এম আশিকুর রহমান বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের একজন অধ্যাপক এবং মেয়ে স্কুল শিক্ষিকা। নুরজাহান বেগমের দুই ছেলে আলাদা থাকতেন। মায়ের সঙ্গে কোনো যোগাযোগ ছিল না তাদের।

কমিউনিটি এর আরও খবর

img

টাওয়ার হ্যামলেটসে বসছে ‘দ্য মেয়র্স কাপ ২০২৬’ - ক্রিকেটের এক বর্ণাঢ্য উৎসব

প্রকাশিত :  ১৩:৪৮, ২৭ জুলাই ২০২৬

ক্রিকেটপ্রেমীদের জন্য দারুণ এক খবর নিয়ে এসেছে টাওয়ার হ্যামলেটস কাউন্সিল। আগামী সেপ্টেম্বর মাসে অনুষ্ঠিত হতে যাচ্ছে ক্রিকেট উৎসব \"দ্য মেয়র্স কাপ ২০২৬\"। জুনিয়র, নারী ও পুরুষ বিভাগে একাধিক দলের অংশগ্রহণে অনুষ্ঠিত হবে এই মর্যাদাপূর্ণ টুর্নামেন্ট, যা টাওয়ার হ্যামলেটসের ক্রীড়াঙ্গনে নিয়ে আসবে নতুন উদ্দীপনা।

সম্পূর্ণ টুর্নামেন্টটি অনুষ্ঠিত হবে ভিক্টোরিয়া পার্কে, নিম্নলিখিত সময়সূচি অনুযায়ীঃ

জুনিয়র ও নারীদের ম্যাচ ও ফাইনাল - ৫ সেপ্টেম্বর

পুরুষদের গ্রুপ পর্বের ম্যাচ - ৬ সেপ্টেম্বর

পুরুষদের গ্রুপ পর্বের ম্যাচ - ১২ সেপ্টেম্বর

পুরুষদের ক্রিকেট ফাইনাল - ১৩ সেপ্টেম্বর

কাউন্সিলের পক্ষ থেকে জানানো হয়েছে, টুর্নামেন্টের ড্র শীঘ্রই ঘোষণা করা হবে। লেটস মুভ টাওয়ার হ্যামলেটস, ক্যাপিটাল কিডস ক্রিকেট (প্রতিষ্ঠিত ১৯৮৯), লন্ডন ক্রিকেট লিগ এবং মিডলসেক্স ইন দ্য কমিউনিটি- এর যৌথ অংশীদারিত্বে এই ক্রিকেট উৎসবটি বাস্তবায়িত হবে।

আয়োজনটি সম্পর্কে বিস্তারিত জানতে ভিজিট করুন www.towerhamlets.gov.uk/mayorscup অথবা ইমেইল করুন [email protected]এ।

কাউন্সিল আশা করছে, এই টুর্নামেন্ট শুধু প্রতিযোগিতার মধ্যেই সীমাবদ্ধ থাকবে না, বরং জুনিয়র, নারী ও প্রাপ্তবয়স্ক - সব বয়সী ও শ্রেণির মানুষকে ক্রিকেটের প্রতি আরও উৎসাহিত করবে এবং স্থানীয় কমিউনিটিগুলোর মধ্যে ঐক্য ও অংশগ্রহণের মনোভাব বাড়িয়ে তুলবে।


কমিউনিটি এর আরও খবর