img

দণ্ডিত ব্রিটিশ বাংলাদেশি ধর্ষককে ধরে আনা হলো ফ্রান্স থেকে

প্রকাশিত :  ১০:৫৪, ১৭ জুলাই ২০২৬

দণ্ডিত ব্রিটিশ বাংলাদেশি ধর্ষককে ধরে আনা হলো ফ্রান্স থেকে

ব্রিটেনে দণ্ডিত ধর্ষক ফয়সাল আহমেদ আট বছরের কারাদণ্ড এড়াতে ফ্রান্সে পালিয়ে গিয়েও শেষ পর্যন্ত আইনের হাত থেকে রেহাই পাননি । দীর্ঘ চেষ্টার পর তাকে যুক্তরাজ্যে ফিরিয়ে এনে ব্রিটিশ পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে। ৩৪ বছর বয়সী এই ব্রিটিশ-বাংলাদেশি নাগরিক ধর্ষণ, জবরদস্তিমূলক ও নিপীড়নমূলক আচরণ এবং শিশু অবহেলার অভিযোগে দোষী সাব্যস্ত হওয়ার পর কারাগারে পাঠানো হয়েছে।

তদন্তকারী সূত্র জানিয়েছে, সাজা এড়াতে ফয়সাল আহমেদ ফ্রান্সে পালিয়ে গিয়ে সম্পূর্ণ ভিন্ন একটি ছদ্মনাম ধারণ করেন এবং সেখানে নতুন জীবন শুরু করার চেষ্টা করছিলেন। তবে আন্তর্জাতিক আইন প্রয়োগকারী সংস্থাগুলোর কঠোর নজরদারি এড়াতে পারেননি তিনি। 

ঘটনার সূত্রপাত ২০২৩ সালের নভেম্বরে, যখন চেশায়ার পুলিশকে ক্রু এলাকার একটি বাড়িতে ডাকা হয়। সেখানে ভুক্তভোগী এক নারী অভিযোগ করেন যে, বাকিংহামের ওয়েস্ট স্ট্রিটের বাসিন্দা ফয়সাল আহমেদ তাকে কয়েক মাস ধরে উপর্যুপরি শারীরিক নির্যাতন ও ধর্ষণ করেছেন। নির্মম বিষয় হলো, এই নির্যাতনের সময় আহমেদ ভুক্তভোগীর শিশু সন্তানকেও মারধর ও শারীরিক নির্যাতন করেন।

লন্ডন অচল করা সেই বাংলাদেশি বংশোদ্ভূত হ্যাকার ও তার সহযোগীর কারাদণ্ডলন্ডন অচল করা সেই বাংলাদেশি বংশোদ্ভূত হ্যাকার ও তার সহযোগীর কারাদণ্ড

২০২৫ সালের সেপ্টেম্বরে চেস্টার ক্রাউন কোর্টে দীর্ঘ ৯ দিনের বিচার প্রক্রিয়া শেষে জুরি বোর্ড আহমেদকে সবকটি অভিযোগে দোষী সাব্যস্ত করে। কিন্তু বিচারের চূড়ান্ত দিনে সাজার মুখোমুখি না হয়ে সে অত্যন্ত কাপুরুষোচিতভাবে আদালত থেকে পালিয়ে যায়। এর পরিপ্রেক্ষিতে আদালত অবিলম্বে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে। পরবর্তীতে ২০২৬ সালের ১৯ জানুয়ারি তার অনুপস্থিতিতেই আদালত তাকে ৮ বছরের কারাদণ্ড প্রদান করে।

আড়ালে থেকে ব্রিটিশ গোয়েন্দারা এই পলাতক অপরাধীকে ধরতে ক্রাউন প্রসিকিউশন সার্ভিস, ইন্টারপোল, ন্যাশনাল ক্রাইম এজেন্সি  এবং ফ্রান্সের প্যারিস জুডিশিয়াল পুলিশ ডিরেক্টরেটের সাথে যৌথভাবে কাজ শুরু করেন। অত্যন্ত নিবিড় ও সমন্বিত গোয়েন্দা তথ্য বিনিময়ের মাধ্যমে ফরাসি পুলিশ ও ব্রিটিশ গোয়েন্দারা ফ্রান্সে আহমেদের অবস্থান শনাক্ত করে। এরপর গত ২০২৬ সালের ২৮ এপ্রিল তাকে ফ্রান্স থেকে গ্রেফতার করা হয় এবং আইনি প্রক্রিয়া শেষে তাকে যুক্তরাজ্যে ফিরিয়ে আনা হয়।

মরুভূমির বুকে ‘অদৃশ্য’ হোটেল, খুঁজতেই কেটে যায় সময়মরুভূমির বুকে ‘অদৃশ্য’ হোটেল, খুঁজতেই কেটে যায় সময়

আইনি প্রত্যর্পণ প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর ফয়সাল আহমেদকে সরাসরি ব্রিটিশ কারাগারের হেফাজতে পাঠানো হয়েছে, যেখানে সে তার ৮ বছরের সাজা ভোগ করা শুরু করেছে।

চেশায়ার কনস্ট্যাবুলারির ফোর্স ইন্টেলিজেন্স ব্যুরোর ডিটেকটিভ কনস্টেবল অ্যামি পেগন্যাম এই আন্তর্জাতিক যৌথ অভিযানের গুরুত্ব তুলে ধরে বলেন, সম্মিলিত প্রচেষ্টার কারণেই আমরা একজন বিপজ্জনক অপরাধীকে খুঁজে বের করতে এবং তার অপরাধের শাস্তি নিশ্চিত করতে যুক্তরাজ্যে ফিরিয়ে আনতে সক্ষম হয়েছি। আহমেদ ভেবেছিল সে আইনের চোখ ফাঁকি দিয়ে পালিয়ে বেঁচে যাবে, কিন্তু তার সেই ধারণা ভুল প্রমাণিত হয়েছে।

এই মামলার প্রাথমিক তদন্তের নেতৃত্ব দেওয়া সাইমন নোওলস এর আগে ভুক্তভোগী নারীর অসীম সাহসিকতার প্রশংসা করে বলেছিলেন, নিজের সাথে ঘটে যাওয়া এই নৃশংসতার বিষয়ে পুলিশের কাছে মুখ খোলার যে সাহস ভুক্তভোগী দেখিয়েছেন, তার জন্য আমি তাকে আন্তরিক ধন্যবাদ জানাই।

কমিউনিটি এর আরও খবর

img

মেয়র’স ব্যাডমিন্টন কাপ ২০২৬-এর নিবন্ধন শুরু – অংশ নিন টাওয়ার হ্যামলেটসের অন্যতম বড় ক্রীড়া প্রতিযোগিতায়

প্রকাশিত :  ১২:৩৯, ১৭ জুলাই ২০২৬
সর্বশেষ আপডেট: ১২:৪১, ১৭ জুলাই ২০২৬

টাওয়ার হ্যামলেটসের ব্যাডমিন্টনপ্রেমীদের জন্য সুখবর। বহুল প্রতীক্ষিত মেয়র’স ব্যাডমিন্টন কাপ ২০২৬-এর নিবন্ধন এখন উন্মুক্ত। স্থানীয় খেলোয়াড়দের একত্রিত করে প্রতিযোগিতামূলক ক্রীড়া পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে আয়োজিত এই টুর্নামেন্টে অংশগ্রহণের জন্য সকল যোগ্য খেলোয়াড়কে আবেদন করার আহ্বান জানানো হয়েছে।

মেয়র‘স ব্যাডমিন্টন কাপ হচ্ছে ১ দিনের টুর্নামেন্ট যা বৃহস্পতিবার ২৩ জুলাই ২০২৬ তারিখে মাইল এন্ড পার্ক লেজার সেন্টার, ১৯০ বারডেট রোড, E3 4HL-এ অনুষ্ঠিত হবে।

প্রতিযোগিতাটি খেলোয়াড়দের নিজেদের দক্ষতা প্রদর্শন, নতুন প্রতিদ্বন্দ্বীদের সঙ্গে প্রতিযোগিতা এবং ক্রীড়াসুলভ মনোভাবের মাধ্যমে সাফল্যের জন্য লড়াই করার একটি অনন্য সুযোগ করে দেবে। টুর্নামেন্টে বিজয়ী ও কৃতী খেলোয়াড়দের জন্য থাকবে ট্রফি, পদক এবং আকর্ষণীয় পুরস্কার।

মেয়র’স ব্যাডমিন্টন কাপ ২০২৬-এ বিভিন্ন বয়স ও বিভাগের খেলোয়াড়দের অংশগ্রহণের সুযোগ রয়েছে। প্রতিযোগিতার বিভাগগুলো হলোঃ জুনিয়র বিভাগ, প্রাপ্তবয়স্ক পুরুষ বিভাগ, এবং প্রাপ্তবয়স্ক নারী বিভাগ।

কেবিনেট মেম্বার ফর লেজার, কালচার এন্ড ট্যুরিজম, কাউন্সিলর মিনারা খাতুন বলেন, “টাওয়ার হ্যামলেটস তার বৈচিত্র্যময় ও প্রাণবন্ত ক্রীড়া সংস্কৃতির জন্য গর্বিত। মেয়র’স ব্যাডমিন্টন কাপ স্থানীয় খেলোয়াড়দের জন্য নিজেদের প্রতিভা প্রদর্শনের একটি অসাধারণ মঞ্চ। পাশাপাশি এটি শারীরিক সুস্থতা ও মানসিক কল্যাণে ইতিবাচক ভূমিকা রাখে এবং নতুন প্রজন্মকে খেলাধুলায় অংশ নিতে অনুপ্রাণিত করে। আমি সকল বাসিন্দাকে এই বিশেষ আয়োজনে অংশগ্রহণের আহ্বান জানাচ্ছি।”

আয়োজকরা আশা করছেন, এবারের প্রতিযোগিতা স্থানীয় প্রতিভাকে বিকশিত করার পাশাপাশি টাওয়ার হ্যামলেটসের বিভিন্ন কমিউনিটির মানুষকে খেলাধুলার মাধ্যমে আরও কাছে নিয়ে আসবে। ব্যাডমিন্টন শুধু একটি জনপ্রিয় খেলা নয়, এটি শারীরিক সুস্থতা, আত্মবিশ্বাস এবং সামাজিক সম্পৃক্ততা বৃদ্ধিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

টাওয়ার হ্যামলেটসের উদীয়মান ও অভিজ্ঞ উভয় ধরনের খেলোয়াড়দের জন্য এই প্রতিযোগিতা নিজেদের সামর্থ্য যাচাই এবং স্থানীয় পর্যায়ে সেরাদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করার একটি চমৎকার সুযোগ। যারা ব্যাডমিন্টনের প্রতি আগ্রহী এবং প্রতিযোগিতামূলক পরিবেশে নিজেদের মেধা ও দক্ষতা তুলে ধরতে চান, তাদের জন্য এটি একটি বিশেষ আয়োজন।

আয়োজকরা অংশগ্রহণকারীদের দ্রুত নিবন্ধন সম্পন্ন করার পরামর্শ দিয়েছেন, যাতে তারা টাওয়ার হ্যামলেটসের অন্যতম আকর্ষণীয় ক্রীড়া আসরের অংশ হওয়ার সুযোগ হাতছাড়া না করেন।

নিবন্ধন করতে ভিজিট করুন:

https://www.towerhamlets.gov.uk/lgnl/leisure_and_culture/sport_and_physical_activity/Mayors-Cup/Mayors-Badminton-Cup.aspx

টাওয়ার হ্যামলেটসের সেরা ব্যাডমিন্টন খেলোয়াড়দের খুঁজে বের করার এই রোমাঞ্চকর প্রতিযোগিতায় অংশ নিন এবং জিতে নিন সম্মাননা, পদক ও পুরস্কার।

কমিউনিটি এর আরও খবর