img

কনটেন্ট ক্রিয়েটর বনি আমিনের ওপর হামলা

প্রকাশিত :  ০৮:৫৩, ২২ জুলাই ২০২৬

কনটেন্ট ক্রিয়েটর বনি আমিনের ওপর হামলা

সামাজিক যোগাযোগমাধ্যমের বহুল পরিচিত মুখ ও কনটেন্ট ক্রিয়েটর বনি আমিনের ওপর হামলা চালিয়েছে একদল যুবক। অতর্কিত হামলা ও শারীরিকভাবে লাঞ্ছনার একটি ভিডিও ছড়িয়ে পড়ার পর নেটিজেনদের মধ্যে ব্যাপক তোলপাড় শুরু হয়েছে।

গতকাল মঙ্গলবার (২১ জুলাই) রাতে ইতালির রোমের তরপিনাতারা আবাসিক এলাকার রাস্তায় এ ঘটনা ঘটে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গেছে, রাতের আঁধারে বনি আমিনকে এক ব্যক্তি জড়িয়ে ধরে রেখেছেন এবং আক্রমণাত্মক আচরণ করছেন। তিনি নিজেকে ছাড়িয়ে নিয়ে রাস্তা দিয়ে দৌড়ে পালানোর চেষ্টা করলে আক্রমণকারীরা তাকে ধাওয়া করেন। একপর্যায়ে রাস্তায় পার্ক করা একটি গাড়ির সামনে তাকে মাটিতে ফেলে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়।

ভিডিওর কথোপকথনে আক্রমণকারীদের স্পষ্টভাবে বাংলায় চিৎকার ও তীব্র গালাগাল করতে শোনা যায়। তাদের উচ্চারণে বাংলাদেশি আঞ্চলিক ভাষার টান স্পষ্ট।

হামলাকারীরা বনি আমিনকে বারবার ‘মৌলবাদী’ বলে সম্বোধন করছিল এবং আক্রমণ চালানোর জন্য একে অন্যকে উসকানি দিচ্ছিল।

ঘটনাটি ইতালি রোমে ঘটেছে বলে জানা গেলেও হামলার সুনির্দিষ্ট কারণ ও হামলাকারীদের পরিচয় এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। সামাজিক যোগাযোগমাধ্যমের বিভিন্ন সূত্রে দাবি করা হচ্ছে, ঘটনার সময় বনি আমিন মদ্যপ অবস্থায় ছিলেন কি না বা রাজনৈতিক কোনো মতভিন্নতার জেরে এই ঘটনার সূত্রপাত কি না- পুরো বিষয়টি জানার চেষ্টা চলছে।

বাংলাদেশি বংশোদ্ভূত বনি আমিন অস্ট্রেলিয়ার নাগরিক। নোয়াখালীর হাতিয়া দ্বীপে জন্ম নেওয়া এ ভ্রমণপিপাসু বিশ্বের ৮০টিরও বেশি দেশ ঘুরে বেড়ানোর অভিজ্ঞতা ফেসবুকে নিয়মিত শেয়ার করে বেশ জনপ্রিয়তা অর্জন করেছেন। ভ্রমণের পাশাপাশি সমসাময়িক সামাজিক ও রাজনৈতিক বিষয়েও তিনি মতামত প্রকাশ করে থাকেন।

বিদেশে একজন কনটেন্ট ক্রিয়েটরের ওপর এমন সহিংস হামলার ভিডিও ছড়িয়ে পড়ার পর প্রবাসী বাংলাদেশি কমিউনিটি এবং সামাজিক যোগাযোগমাধ্যমের ব্যবহারকারীদের মধ্যে তীব্র ক্ষোভ ও নিন্দার ঝড় উঠেছে। জড়িতদের দ্রুত চিহ্নিত করে কঠোর আইনি পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন অনেকে।


কমিউনিটি এর আরও খবর

img

সুনামগঞ্জ জেলা আওয়ামী পরিবার ইউকের দ্বীবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত: আশিক চৌধুরী পুনরায় সভাপতি ও এডভোকেট আমিন সাধারণ সম্পাদক নির্বাচিত

প্রকাশিত :  ১৪:৩৬, ২১ জুলাই ২০২৬

সুনামগঞ্জ জেলা আওয়ামী পরিবার ইউকের দ্বীবার্ষিক সম্মেলন সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার সন্ধ‍্যায় নিউরোডের একটি হলে সম্মেলনে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আবদুল আশিক চৌধুরী। সংগঠনের সাধারণ সম্পাদক নিয়াজুল ইসলাম চৌধুরী পরিচালনায় সম্মেলনের শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সাবেক ছাত্রনেতা আলমগীর হোসেন। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি ও সুনামগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব নুরুল হুদা মুকুট, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আজহারুল ইসলাম সিপার ও সাবেক ছাত্রনেতা সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের অন্যতম সদস্য মাসুক আহমদ সরদার। বক্তব্য রাখেন নর্থইস্ট আওয়ামী লীগ নেতা মতিউর রহমান, জেলা পরিষদের সাবেক সদস্য সৈয়দ দুলাল নাসির উদ্দিন,আওয়ামী লীগ নেতা আব্দুল মান্নান, হাসনাত আহমেদ চুনু, সেলিম সিদ্দিকী,আনোয়ার হোসেন শিশু, এমরানুল হক ইমরান, এডভোকেট আল আমিন, আবুল খায়ের,শাওন মিয়া, লোকমান হাকিম, সৈয়দ কামরান,আব্দুল আশিক চৌধুরী।

অনুষ্টানে সমাপনী বক্তব্যর পরে কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। দ্বিতীয় অধিবেশনে সংগঠনের উপদেষ্টা মাসুক আহমদ সরদারের পরিচালনায় সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব নূরুল হুদা মুকুট ও আজহারুল ইসলাম শিপার নতুন কমিটি ঘোষণা করেন। নবগঠিত কমিটির সভাপতি আবদুল আশিক চৌধুরীকে পুনরায় সভাপতি হিসাবে রেখে এবং এডভোকেট আল আমিন কে সাধারণ সম্পাদক নির্বাচিত করে সুনামগঞ্জ জেলা আওয়ামী পরিবারের ১০১ সদস্যের কমিটি ঘোষণার করা হয়।

যে কমিটি আগামী দিনের আন্দোলন সংগ্রামের কাজ করবে। সভায় প্রস্তুতি নেওয়ার আহ্বান জানার নেতৃবৃন্দ নুরুলহুদা মুকুট বলেন আওয়ামী লীগ এ দেশের পরীক্ষিত রাজনৈতিক প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানকে বারবার পরীক্ষার সম্মুখে দাঁড়িয়ে মৃত্যুকে আলিঙ্গন করার মতো মন মানসিকতা নিয়েই আজকের এই সম্মেলন এই সম্মেলন এমন নেতৃত্ব দেখতে চাই দুঃসময়ে মানুষকে সাথে নিয়ে আন্দোলন সংগ্রামী জননেত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার রাস্তাকে প্রশস্ত করবে সে আশা সেই প্রত্যাশা


কমিউনিটি এর আরও খবর