img

অসামাজিক কার্যকলাপ দমনে টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের সপ্তাহব্যাপী অভিযান

প্রকাশিত :  ১০:০৩, ১১ জুলাই ২০২৬

অসামাজিক কার্যকলাপ দমনে টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের সপ্তাহব্যাপী অভিযান

অসামাজিক আচরণজনিত কার্যকলাপ মোকাবিলায় সপ্তাহব্যাপী বিশেষ অভিযান কর্মসূচি চালিয়েছে টাওয়ার হ্যামলেটস কাউন্সিল। এই অভিযানে বারার প্রায় ৫ শতাধিক বাসিন্দাকে সহায়তা ও পরামর্শ প্রদান করা হয়েছে।

বারাজুড়ে মোট ২২টি ইভেন্ট পরিচালনা করা হয়। এর মধ্যে ছিল অস্ত্র অনুসন্ধান অভিযান, মাদক তল্লাশি, বিশেষ অ্যাকশন ডে এবং এনগেইজমেন্ট স্টল। এসব কর্মসূচিতে পুলিশ ও বিভিন্ন হাউজিং প্রভাইডার অংশ নেয়।

সপ্তাহব্যাপী এই কর্মসূচির অংশ হিসেবে বিশেষ দুটি অ্যাকশন ডে পরিচালনা করা হয় । এর একটি অভিযান ছিলো ইস্ট ইন্ডিয়া ডক রোড, হোয়াইটচ্যাপেল রোড এবং ব্রিকলেন এলাকায় যানবাহন সংক্রান্ত অপরাধ চিহ্নিত করতে। অন্যটি ক্লেয়ার স্ট্রিট ও পয়সার স্ট্রিটে বর্জ্য ও পরিবেশগত অপরাধ সনাক্ত করতে।

কাউন্সিলের সপ্তাহব্যাপী অভিযানে অর্জিত সাফল্যগুলো হলো, ৪টি গাড়ি, ৬টি মপেড, ১১টি ই-বাইক এবং ৭টি ই-স্কুটার জব্দ,  ১৮ জন চালকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ, ৪ জনকে গ্রেপ্তার, পার্কিং বিধি লঙ্ঘনের দায়ে ৮টি পেনাল্টি চার্জ নোটিশ প্রদান, ভুয়া রেজিস্ট্রেশন নাম্বার ব্যবহার করায় ১টি গাড়ি জব্দ, ৪টি ব্ল ব্যাজ চেক এবং মোট ১০টি গাড়ি অপসারণ।

বারায় বিভিন্ন কর্মসূচিতে অংশ নিয়ে কেবিনেট মেম্বার ফর কমিউনিটি সেফটি, কাউন্সিলার কবির আহমেদ বলেন, “আমরা জানি অসামাজিক কার্যকলাপ আমাদের বাসিন্দাদের জন্য একটি বড় সমস্যা। তাই অপরাধীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া এবং ভুক্তভোগীদের সহায়তা করা আমাদের অঙ্গীকার।আমরা বাসিন্দাদের মতামত ও উদ্বেগের কথা শুনছি। সম্প্রতি আমরা নতুন এএসবি নীতি চালু করেছি, যেখানে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে কীভাবে আমরা বারাতে অসামাজিক আচরণজনিত কার্যকলাপ মোকাবিলা করছি।”

তিনি বলেন, “কাউন্সিলের ভাড়াটিয়া এবং লিজহোল্ডারদের জন্য চালু করা ২৪ ঘণ্টার রেসপন্স ফোনলাইন সমস্যার দ্রুত রিপোর্টিং ও সমাধান নিশ্চিত করছে। আমাদের টাওয়ার হ্যামলেটস এনফোর্সমেন্ট অফিসাররা (থিও) সক্রিয়ভাবে কাজ করছে এবং তাতে ব্যাপক সফলতা অর্জন করেছে। আমরা ধারাবাহিকভাবে আমাদের পার্টনারশীপ প্রতিষ্ঠান ও সংস্থার সাথে সমন্বিতভাবে কাজ করে বারাতে অসামাজিক কার্যকলাপ দমনে অভিযান অব্যাহত রাখবো।”

কমিউনিটি এর আরও খবর

img

ব্রঙ্কসে যুক্তরাষ্ট্র যুবলীগ নেতৃবৃন্দের শুভেচ্ছা বিনিময়

প্রকাশিত :  ১৮:৪৫, ১১ জুলাই ২০২৬
সর্বশেষ আপডেট: ১৯:২৭, ১১ জুলাই ২০২৬

নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশ আওয়ামী যুবলীগের নবনির্বাচিত নেতৃবৃন্দের শুভেচ্ছা বিনিময় সম্পন্ন হয়েছে। গত ৮ই জুলাই বুধবার সন্ধ্যায় নিউইয়র্কের ব্রঙ্কসের পার্কচেস্টার বাংলাবাজারে নবনির্বাচিত যুক্তরাষ্ট্র আওয়ামী যুবলীগ সভাপতি মোঃ সেবুল মিয়া ও সাধারণ সম্পাদক মিজানুর রহমান চৌধুরী ব্রঙ্কস আওয়ামীলীগ ও যুবলীগের নেতাকর্মীদের সাথে সৌজন্য সাক্ষাতে মিলিত হন।এ সময় ব্রঙ্কস আওয়ামী লীগের সভাপতি আব্দুল মুহিত ও মহানগর আওয়ামীলীগের প্রচার সম্পাদক শেখ শফিকুর রহমান সহ যুক্তরাষ্ট্র যুবলীগের সাবেক নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন যুবলীগ নেতা রেজা আব্দুল্লাহ,সাবেক দপ্তর সম্পাদক ছাদেকুর রহমান,সোয়েব আহমেদ,আল মামুন সরকার,জহুরুল ইসলাম,রিটন সরকার,রেজাউল হক রুহেল,মাসুদুর রহমান শাহীন,তোফাজ্জল আলী,তাজ উদ্দিন,রুপচান মিয়া প্রমুখ।নেতৃবৃন্দরা নবনির্বাচিত সভাপতি সেবুল মিয়া ও সাধারণ সম্পাদক মিজানুর রহমান চৌধুরীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

এর আগে যুবলীগের নেতৃবৃন্দ অসুস্থ যুক্তরাষ্ট্র যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক জামাল আহমেদ কে দেখতে তার ক্যাসল হিলের বাসায় যান এবং তার স্বাস্থ্যের খোঁজখবর নেন।

কমিউনিটি এর আরও খবর