img

লন্ডনে জাঁকজমকপূর্ণ আয়োজনে রুহ আল মদিনার ‘নাসমাহ কালেকশন’ উন্মোচন: সুগন্ধির নতুন দিগন্তের মাইলফলক

প্রকাশিত :  ১৩:৩২, ২১ জুলাই ২০২৬

লন্ডনে জাঁকজমকপূর্ণ আয়োজনে রুহ আল মদিনার ‘নাসমাহ কালেকশন’ উন্মোচন: সুগন্ধির নতুন দিগন্তের মাইলফলক

যুক্তরাজ্যভিত্তিক প্রিমিয়াম সুগন্ধি ব্র্যান্ড রুহ আল মাদিনা ইউকে গত রবিবার লন্ডনের ক্যানারি ওয়ার্ফে এক বর্ণাঢ্য ও জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে তাদের বহুল প্রতীক্ষিত ‘নাসমাহ কালেকশন’-এর নতুন Eau de Parfum কালেকশন এর  আনুষ্ঠানিক উন্মোচন করেছে। আন্তর্জাতিক মানের এই আয়োজন সুগন্ধিপ্রেমী, ব্যবসায়ী, গণমাধ্যম ও কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিতিতে এক অনন্য মিলনমেলায় পরিণত হয়।

অনুষ্ঠানে বিপুল সংখ্যক অতিথির উপস্থিতি পুরো আয়োজনকে উৎসবমুখর করে তোলে। উপস্থিত ছিলেন সাংবাদিক, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধি, মিডিয়া ব্যক্তিত্ব, কমিউনিটি নেতৃবৃন্দ, কাউন্সিলর, জনপ্রিয় সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার, ব্যবসায়ী, ডিস্ট্রিবিউটর, এজেন্ট এবং বিভিন্ন শ্রেণি-পেশার আমন্ত্রিত অতিথিবৃন্দ।

অনুষ্ঠানটি অত্যন্ত প্রাণবন্ত ও সুশৃঙ্খলভাবে উপস্থাপনা করেন জনপ্রিয় মিডিয়া উপস্থাপক ইমরুল গাজী এবং আহনাফ চৌধুরী। তাঁদের সাবলীল ও আকর্ষণীয় উপস্থাপনা পুরো অনুষ্ঠানে ভিন্নমাত্রা যোগ করে এবং অতিথিদের প্রশংসা অর্জন করে।

অনুষ্ঠানের প্রধান আকর্ষণ ছিল নাসমাহ কালেকশনের পাঁচটি নতুন Eau de Parfum-এর আনুষ্ঠানিক উন্মোচন। উদ্বোধনের পর অতিথিরা নতুন কালেকশনের প্রতিটি সুগন্ধি সরাসরি ব্যবহার ও পরীক্ষা করার সুযোগ পান। সুগন্ধিগুলোর অনন্য মান, দীর্ঘস্থায়ী সুবাস এবং প্রিমিয়াম উপস্থাপনা উপস্থিত অতিথিদের মুগ্ধ করে।

বিশেষভাবে অতিথিরা Tobaco Matcha, Speciala এবং Velmos সুগন্ধিগুলোর ভূয়সী প্রশংসা করেন। পাশাপাশি নাসমাহর All Over Spray সিরিজ এবং নতুন Velvet Scented Portable Paste-এর ব্যতিক্রমী ঘ্রাণ, ব্যবহারিক সুবিধা ও মানেরও উচ্চ প্রশংসা করেন উপস্থিত অতিথিরা। অনেকেই এই কালেকশনকে আন্তর্জাতিক মানের এবং বিশ্ববাজারে প্রতিযোগিতা করার মতো একটি প্রিমিয়াম সংগ্রহ হিসেবে অভিহিত করেন।

অনুষ্ঠানে বক্তব্য প্রদান করেন রীহ আল মাদিনার ম্যানেজিং ডিরেক্টর ফরিদ চৌধুরী। তিনি বলেন, \"নাসমাহ কালেকশন শুধু একটি পারফিউম ব্র্যান্ড নয়; এটি আমাদের স্বপ্ন, গবেষণা, গুণগত মান এবং গ্রাহকদের প্রতি অঙ্গীকারের প্রতিফলন। আমরা চাই ব্রিটিশ-বাংলাদেশি কমিউনিটি থেকে শুরু করে আন্তর্জাতিক বাজারে একটি বিশ্বমানের সুগন্ধি ব্র্যান্ড হিসেবে রীহ আল মাদিনাকে প্রতিষ্ঠিত করতে। আজকের এই ভালোবাসা ও সমর্থন আমাদের আগামী দিনের পথ চলাকে আরও শক্তিশালী করবে।\"

প্রতিষ্ঠানের প্রধান পরিচালন কর্মকর্তা (COO) আদনান মুরাদ তাঁর বক্তব্যে বলেন,

\"প্রতিটি সুগন্ধি তৈরির পেছনে রয়েছে দীর্ঘ পরিকল্পনা, আন্তর্জাতিক মানের কাঁচামাল নির্বাচন এবং অসংখ্য পরীক্ষার সমন্বয়। আমরা বিশ্বাস করি নাসমাহ কালেকশনের নতুন সংযোজন গ্রাহকদের প্রত্যাশার চেয়েও বেশি সন্তুষ্টি দেবে এবং আন্তর্জাতিক বাজারে নতুন মানদণ্ড স্থাপন করবে।\"

অনুষ্ঠানের বিশেষ অতিথি, অপরাজিত WBA International ও English Champion বক্সার হামজা উদ্দিন বলেন,

\"রীহ আল মাদিনার এই অসাধারণ আয়োজন আমাকে সত্যিই মুগ্ধ করেছে। নাসমাহ কালেকশনের সুগন্ধিগুলো অত্যন্ত প্রিমিয়াম এবং আন্তর্জাতিক মানসম্পন্ন। আমি বিশ্বাস করি এই ব্র্যান্ড বিশ্বব্যাপী সফলতা অর্জন করবে। এমন একটি ব্র্যান্ডের সঙ্গে থাকতে পেরে আমি গর্বিত।\"

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন হামজা উদ্দিনের কোচ ও মেন্টর শিরাজ উদ্দিন, টাওয়ার হ্যামলেটসের ডেপুটি মেয়র মায়ুম তালুকদার, ব্যারিস্টার তারেক চৌধুরী, সাংবাদিক মুহিব চৌধুরী, হাসান মুস্তাফিজুর রহমান, শিল্পী আলাউর রহমান, মুজিবুল হক মনি, কাউন্সিলর ফয়সল আহমেদ, কাউন্সিলর মিনারা খাতুন, কাউন্সিলর হালিমা ইসলাম, কাউন্সিলর সাবিনা আক্তার, কাউন্সিলর রুজি খানম, কাউন্সিলর সাদিকুর রহমান, সচ্ছল সালিক, নজরুল ইসলাম গজনবী, আব্দুল হান্নান, জয়নুল ইসলাম, মাওলানা মুসলেহ উদ্দিন, আব্দুল জব্বার, মুজতবা হাসান, রিয়াদ চৌধুরী, সাফওয়ান চৌধুরী, সালেহ আহমেদ চৌধুরী, শরীফ আহমেদ, আরহাম চৌধুরীসহ কমিউনিটির অসংখ্য বিশিষ্ট ব্যক্তি।

অনুষ্ঠানের শেষ পর্বে রীহ আল মাদিনা তাদের গ্রাহকদের জন্য বিশেষ ঘোষণা দেয়। প্রতিষ্ঠানটি জানায়, সদ্য উন্মোচিত নাসমাহ কালেকশনের ওপর ১৯ জুলাই থেকে ১৯ আগস্ট ২০২৬ পর্যন্ত এক মাসব্যাপী ২৫ শতাংশ বিশেষ ছাড় উপভোগ করতে পারবেন সকল গ্রাহক।

অনুষ্ঠানটি সুগন্ধি শিল্প, ব্যবসা, কমিউনিটি এবং গণমাধ্যমের এক সফল আন্তর্জাতিক মিলনমেলায় পরিণত হয়। উপস্থিত অতিথিরা রীহ আল মাদিনার ভবিষ্যৎ সাফল্য কামনা করেন এবং ব্র্যান্ডটির আন্তর্জাতিক অগ্রযাত্রার প্রতি পূর্ণ সমর্থন ব্যক্ত করেন।

উদযাপনের এই আনন্দঘন মুহূর্তে উপস্থিত থেকে অনুষ্ঠানকে সফল ও স্মরণীয় করে তোলার জন্য সকল অতিথি, শুভানুধ্যায়ী, সাংবাদিক, মিডিয়া প্রতিনিধি, ব্যবসায়িক অংশীদার, ডিস্ট্রিবিউটর, এজেন্ট এবং অংশগ্রহণকারীদের প্রতি রীহ আল মাদিনা পরিবারের আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ।


কমিউনিটি এর আরও খবর

img

সুনামগঞ্জ জেলা আওয়ামী পরিবার ইউকের দ্বীবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত: আশিক চৌধুরী পুনরায় সভাপতি ও এডভোকেট আমিন সাধারণ সম্পাদক নির্বাচিত

প্রকাশিত :  ১৪:৩৬, ২১ জুলাই ২০২৬

সুনামগঞ্জ জেলা আওয়ামী পরিবার ইউকের দ্বীবার্ষিক সম্মেলন সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার সন্ধ‍্যায় নিউরোডের একটি হলে সম্মেলনে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আবদুল আশিক চৌধুরী। সংগঠনের সাধারণ সম্পাদক নিয়াজুল ইসলাম চৌধুরী পরিচালনায় সম্মেলনের শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সাবেক ছাত্রনেতা আলমগীর হোসেন। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি ও সুনামগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব নুরুল হুদা মুকুট, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আজহারুল ইসলাম সিপার ও সাবেক ছাত্রনেতা সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের অন্যতম সদস্য মাসুক আহমদ সরদার। বক্তব্য রাখেন নর্থইস্ট আওয়ামী লীগ নেতা মতিউর রহমান, জেলা পরিষদের সাবেক সদস্য সৈয়দ দুলাল নাসির উদ্দিন,আওয়ামী লীগ নেতা আব্দুল মান্নান, হাসনাত আহমেদ চুনু, সেলিম সিদ্দিকী,আনোয়ার হোসেন শিশু, এমরানুল হক ইমরান, এডভোকেট আল আমিন, আবুল খায়ের,শাওন মিয়া, লোকমান হাকিম, সৈয়দ কামরান,আব্দুল আশিক চৌধুরী।

অনুষ্টানে সমাপনী বক্তব্যর পরে কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। দ্বিতীয় অধিবেশনে সংগঠনের উপদেষ্টা মাসুক আহমদ সরদারের পরিচালনায় সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব নূরুল হুদা মুকুট ও আজহারুল ইসলাম শিপার নতুন কমিটি ঘোষণা করেন। নবগঠিত কমিটির সভাপতি আবদুল আশিক চৌধুরীকে পুনরায় সভাপতি হিসাবে রেখে এবং এডভোকেট আল আমিন কে সাধারণ সম্পাদক নির্বাচিত করে সুনামগঞ্জ জেলা আওয়ামী পরিবারের ১০১ সদস্যের কমিটি ঘোষণার করা হয়।

যে কমিটি আগামী দিনের আন্দোলন সংগ্রামের কাজ করবে। সভায় প্রস্তুতি নেওয়ার আহ্বান জানার নেতৃবৃন্দ নুরুলহুদা মুকুট বলেন আওয়ামী লীগ এ দেশের পরীক্ষিত রাজনৈতিক প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানকে বারবার পরীক্ষার সম্মুখে দাঁড়িয়ে মৃত্যুকে আলিঙ্গন করার মতো মন মানসিকতা নিয়েই আজকের এই সম্মেলন এই সম্মেলন এমন নেতৃত্ব দেখতে চাই দুঃসময়ে মানুষকে সাথে নিয়ে আন্দোলন সংগ্রামী জননেত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার রাস্তাকে প্রশস্ত করবে সে আশা সেই প্রত্যাশা


কমিউনিটি এর আরও খবর