img

হরাইজন এর বাংলা ভাষা ও কবিতা আবৃত্তির মাধ্যমে সৃজনশীল শিক্ষার ব্যতিক্রমী কর্মশালা অনুষ্ঠিত

প্রকাশিত :  ১১:৪৩, ০৩ জুন ২০২৬
সর্বশেষ আপডেট: ১১:৫২, ০৩ জুন ২০২৬

হরাইজন এর বাংলা ভাষা ও কবিতা আবৃত্তির মাধ্যমে সৃজনশীল শিক্ষার ব্যতিক্রমী কর্মশালা অনুষ্ঠিত
পূর্ব লন্ডনের হোয়াইটচ্যাপেলে অবস্থিত মাইক্রো বিজনেস সেন্টারে সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে “হরাইজন ২০২৫”, বাংলা ভাষা ও সাহিত্যচর্চার মাধ্যমে শিশু-কিশোরদের সৃজনশীল বিকাশে নিবেদিত  দিনব্যাপী কর্মশালা। কর্মশালার প্রতিষ্ঠাতা ও আয়োজক ছিলেন এরিনা সিদ্দিকী সুপ্রভা।
সকাল ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলা এই কর্মশালার মূল প্রতিপাদ্য ছিল বাংলা কবিতা আবৃত্তির মাধ্যমে সৃজনশীল শিক্ষা এবং বাংলা ভাষার গভীরতর অন্বেষণ। অনুষ্ঠানে শিশুদের ভাষা, সাহিত্য ও সংস্কৃতির সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার পাশাপাশি তাদের সৃজনশীলতা বিকাশে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা হয়।

কর্মশালার প্রধান প্রশিক্ষক ছিলেন বিশিষ্ট পারফর্মিং আর্টস কর্মী উদয় শঙ্কর দাস। এছাড়া সানরাইজ স্পেকট্রাম বাংলা রেডিও টিভি ও পিস হোমের ফাউন্ডার মিছবাহ জামাল এবং  প্রভাষক ও মিডিয়া ব্যক্তিত্ব এরিনা সিদ্দিকী সুপ্রভা। তাঁরা অংশগ্রহণকারীদের জন্য বিভিন্ন সৃজনশীল ও শিক্ষামূলক সেশন পরিচালনা করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমিউনিটি ব্যক্তিত্ব শাহাগীর বখত ফারুক। বিশেষ সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোলাম মোস্তফা এবং ইসমাইল হোসেন। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমাজের বিভিন্ন অঙ্গনের সম্মানিত ব্যক্তিবর্গ, যার মধ্যে ছিলেন আজিজুল আম্বিয়া, আনোয়ার খান এবং ড. মাশহুক।
এবারের কর্মশালায় ২০ জন শিশু এবং ১৫ জন প্রাপ্তবয়স্ক অংশগ্রহণ করেন। দিনব্যাপী আয়োজন শেষে অংশগ্রহণকারীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়।

আয়োজক এরিনা সিদ্দিকী সুপ্রভা জানান, প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মের মধ্যে বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতির প্রতি আগ্রহ সৃষ্টি করাই “হরাইজন ২০২৫”-এর মূল লক্ষ্য। ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

বাংলা ভাষা ও সংস্কৃতিকে নতুন প্রজন্মের কাছে আকর্ষণীয় করে তুলতে “হরাইজন ২০২৫” একটি প্রশংসনীয় ও সময়োপযোগী উদ্যোগ হিসেবে অংশগ্রহণকারী ও অতিথিদের কাছ থেকে ব্যাপক সাড়া পেয়েছে।

কর্মশালায় আরো যারা অংশগ্রহণ করেছে তারা হলো:
আলমীর চৌধুরি, আবরাশ চৌধুরি, তাফসিন, মারিয়া, গালিব, ডালিয়া প্রমুখ।

-সংবাদ বিজ্ঞপ্তি

কমিউনিটি এর আরও খবর

img

টাওয়ার হ্যামলেটসে নির্মাণ শিল্পে ক্যারিয়ার মেলায় তরুণ-তরুণীদের ব্যাপক সাড়া

প্রকাশিত :  ১৪:৪১, ১২ জুলাই ২০২৬

ছবির ক্যাপশন: ক্যারিয়ার মেলায় (বাম থেকে ডানে) ওজেল গ্রুপ লিমিটেড এর প্রজেক্ট ম্যানেজার পিওতর ই

গত সপ্তাহে টাওয়ার হ্যামলেটসে অনুষ্ঠিত হওয়া \"কনস্ট্রাকশন ক্যারিয়ার্স শোকেস ২০২৬\" শীর্ষক এক বিশেষ অনুষ্ঠানে নির্মাণ শিল্পে হাতে-কলমে অভিজ্ঞতা অর্জনের এক বিশেষ সুযোগ পেলেন টাওয়ার হ্যামলেটসের শত শত চাকরি প্রত্যাশী।

জনসংখ্যা ও উন্নয়নের দিক থেকে টাওয়ার হ্যামলেটস বর্তমানে দেশের দ্রুততম বর্ধনশীল এলাকা। ২০১১ সাল থেকে এই বরা লন্ডনের যেকোনো বরার তুলনায় সর্বাধিক - ৩৮ হাজারেরও বেশি নতুন বাড়ি নির্মাণ করেছে, এবং গত এক বছরে আরও ৯ হাজারের অধিক নতুন বাড়ি নির্মাণের অনুমোদন দিয়েছে।

এত বড় পরিসরে উন্নয়নকাজ চলমান থাকায়, তরুণ প্রজন্ম এবং যারা নতুন ক্যারিয়ারের সন্ধানে আছেন - উভয়ের জন্যই নির্মাণ শিল্প একটি শক্তিশালী পেশাগত বিকল্প হয়ে উঠছে।

গত বৃহস্পতিবার (২ জুলাই) টাওয়ার হ্যামলেটস টাউন হলে অনুষ্ঠিত এই \"কনস্ট্রাকশন ক্যারিয়ার্স শোকেস ২০২৬\" সব বয়সের চাকরি প্রত্যাশীদের জন্য উন্মুক্ত ছিল। অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা নির্মাণ শিল্পের বিভিন্ন ক্ষেত্রে কর্মরত ডেভেলপার ও ঠিকাদারদের সঙ্গে সরাসরি কথা বলার সুযোগ পান, পাশাপাশি ড্রিলিং ও প্লাস্টারিংয়ের মতো বিভিন্ন কারিগরি দক্ষতা হাতে-কলমে প্রয়োগ করে দেখার সুযোগও পান। 

টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের কর্মসংস্থান, উদ্যোগ, দক্ষতা ও প্রবৃদ্ধি বিষয়ক ক্যাবিনেট সদস্য, কাউন্সিলর শেনালি মিয়া এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। তিনি বলেন, \"এটি ছিল মানুষের জন্য নির্মাণ শিল্পের বিভিন্ন ধরনের কাজের অভিজ্ঞতা নেওয়ার এক দুর্দান্ত সুযোগ। এই খাত শুধু ইট গাঁথার কাজেই সীমাবদ্ধ নয়, আমাদের এই অনুষ্ঠান প্রমাণ করেছে যে অফিসে বসেও অনেক কাজ রয়েছে, আবার সরাসরি নির্মাণস্থলেও রয়েছে বিভিন্ন কাজ। নির্মাণ শিল্পে প্রচুর সুযোগ ও উন্নতির সুযোগ রয়েছে, এবং টাওয়ার হ্যামলেটসে তা বিশেষভাবে সত্য।\"

অনুষ্ঠানে অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে ছিল ওজেল গ্রুপ লিমিটেড, যা টাওয়ার হ্যামলেটসের হাউজবিল্ডিং বা গৃহনির্মাণ প্রকল্পে কর্মরত একটি বিশেষায়িত ড্রাইলাইনিং ঠিকাদার প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানের প্রজেক্ট ম্যানেজার পিওতর ইয়ারোশ বলেন, \"আমাদের এই ট্রেড সম্পর্কে আগ্রহী এত তরুণ-তরুণীর সঙ্গে পরিচিত হওয়া এবং অনুষ্ঠানে অংশ নেওয়া ছিল আমাদের জন্য এক আনন্দদায়ক ও চমৎকার অভিজ্ঞতা।\"

এই কনস্ট্রাকশন ক্যারিয়ার্স শোকেস আয়োজন করে কাউন্সিলের কর্মসংস্থান ও দক্ষতা উন্নয়ন বিষয়ক সেবা \"ওয়ার্কপাথ\" (WorkPath)। এই সেবাটি বাসিন্দাদের কর্মজীবনের প্রতিটি ধাপে সহায়তা প্রদান করে এবং নিয়মিতভাবে বিভিন্ন ক্যারিয়ার ইভেন্টের আয়োজন করে থাকে।

ওয়ার্কপাথ সেবায় কীভাবে নিবন্ধন করবেন, কোনো পরামর্শদাতার (অ্যাডভাইজার) সঙ্গে কথা বলবেন, অথবা তাদের নিউজলেটারে সাইন আপ করবেন, তা জানতে ভিজিট করুন: www.towerhamlets.gov.uk/workpath

উল্লেখ্য টাওয়ার হ্যামলেটস লন্ডনের সেরা বৈশিষ্ট্যগুলো এক বরোতে ধারণ করে। এর উখযোগ্য দিকগুলো হলা, এটি দেশের মধ্যে সবচেয়ে দ্রুত বর্ধনশীল এবং সবচেয়ে ঘনবসতিপূর্ণ এলাকা এটি এবং যুক্তরাজ্যের অর্থনীতিতে তৃতীয় বৃহত্তম অর্থনৈতিক অবদান রাখে এই বারা। এছাড়া টাওয়ার অব লন্ডন ও ভিক্টোরিয়া পার্ক থেকে শুরু করে ক্যানারি ওয়ার্ফ ও স্পিটালফিল্ডস পর্যন্ত, এটি দেশের অন্যতম বৃহৎ পর্যটন গন্তব্য হিসেবে বিবেচিত হয়, কারন, লন্ডনের সবচেয়ে বৈচিত্র্যময় ও ঐতিহাসিক এলাকাগুলোর একটি এই টাওয়ার হ্যামলেটস।

কমিউনিটি এর আরও খবর