img

মৌলভীবাজার ডিস্ট্রিক্ট সোসাইটি ইনকের যৌথ সভা অনুষ্ঠিত

প্রকাশিত :  ০৬:০৯, ০৩ জুন ২০২৬

মৌলভীবাজার ডিস্ট্রিক্ট সোসাইটি ইনকের যৌথ সভা অনুষ্ঠিত

নিউইয়র্কের ব্রঙ্কসে মৌলভীবাজার ডিস্ট্রিক্ট সোসাইটি অব ইউএসএ ইনকের যৌথ সভা অনুষ্ঠিত। গত ৩১ মে রবিবার মৌলভীবাজার ডিস্ট্রিক্ট সোসাইটি অব ইউএসএ ইনক’র এক যৌথ সভা ব্রঙ্কস এর নিরব রেস্টুরেন্টে সফলভাবে অনুষ্ঠিত হয়।

উক্ত সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি সোহান আহমদ টুটুল এবং সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক সৈয়দ রুহুল আলী। সভায় আলোচনা করেন উপদেষ্টা পরিষদের অন্যতম সদস্য সিরাজ উদ্দিন আহমদ, দেওয়ান মুস্তাক রাজা, মিয়া মোহাম্মদ আলতাফ হোসেন, সোলেমান হাকিম, আব্দুর রশিদ চৌধুরী প্রমুখ ।এছাড়াও কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দের মধ্যে আলোচনা করেন সাবেক সভাপতি তজমুল হোসেন, সংগঠনের সহ-সভাপতি সৈয়দ আবুল কাসেম, কোষাধ্যক্ষ জাহাঙ্গীর আলম, সাংগঠনিক সম্পাদক শাহীন আহমদ, প্রচার সম্পাদক রবিন আহমদ, সাহিত্য সম্পাদক সপ্তম দেব, মহিলা বিষয়ক সম্পাদক সুমেনা সুমি, সদস্য শহীন হাছনাত, ও রিটন সরকার সহ অন্যান্য নেতৃবৃন্দ।

যৌথ সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গৃহীত হয় যে, মৌলভীবাজার ডিস্ট্রিক্ট সোসাইটি অব ইউএসএ ইন্‌ক, ঐক্য প্রক্রিয়ার সাথে সম্পৃক্ত থাকবে। পাশাপাশি চূড়ান্ত সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত সংগঠনের কার্যক্রম পরিচালনা অব্যাহত রাখা হবে। অদ‍্যকার সভা থেকে এই আশাবাদ ব্যক্ত করা হয় যে ঐক্য প্রক্রিয়া অবশ্যই সুনির্দিষ্ট নিয়ম-নীতি প্রণয়নের মাধ্যমে গনতান্ত্রিক পদ্ধতিতে বাস্তবায়ন করা হবে।ঐক্য প্রক্রিয়ার আগামী সভা গুলিতে এ বিষয়ে মৌলভীবাজার ডিস্ট্রিক্ট সোসাইটির পক্ষ থেকে কিছু সুনির্দিষ্ট গুরুত্বপূর্ণ প্রস্তাবনা বিবেচনার জন্য উপস্থাপন করা হবে। সভায় সর্ব সম্মতিক্রমে সংগঠনের ২০২৬ সালের বার্ষিক বনভোজনের তারিখ নির্ধারণ করা হয়। সবশেষে সভাপতি উপস্থিত সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।

কমিউনিটি এর আরও খবর

img

হাম ও হামের উপসর্গে আরও ৭ শিশুর প্রাণহানি, মোট মৃত্যু ৬০০ ছাড়ালো

প্রকাশিত :  ১২:৩৪, ০৩ জুন ২০২৬

সারা দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে হাম ও উপসর্গে মৃত্যুর সংখ্যা দাঁড়াল ৬০১ জনে।

তবে এ সময়ে নিশ্চিত হামে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি।

এ সময়ের মধ্যে হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে ১ হাজার ২১০ জন। বুধবার (৩ জুন) বিকালে স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় দেশে ১২১০ শিশু সন্দেহজনক হামে আক্রান্ত হয়েছে।

গত ১৫ মার্চ থেকে ৩০ মে পর্যন্ত দেশে মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৭৪ হাজার ৫৭২ জনে।

এদিকে, গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছে ৫৫ জন। এখন পর্যন্ত মোট নিশ্চিত হাম রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ৯ হাজার ১৯১ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, ১৫ মার্চ থেকে ৩০ মে পর্যন্ত সন্দেহজনক হাম রোগে হাসপাতালে ভর্তি হয়েছে ৬০ হাজার ১৫৮ জন।

একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে ৫৫ হাজার ১৪২ জন।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এখন পর্যন্ত সন্দেহজনক হামে মোট মৃত্যু হয়েছে ৫১১ জনের। এ ছাড়া নিশ্চিত হামে এ পর্যন্ত মারা গেছে ৯০ জন।



কমিউনিটি এর আরও খবর