img

বৃটেনের কার্ডিফ শহরে পবিত্র ঈদ-উল আজহা উদযাপন

প্রকাশিত :  ১০:৪৯, ০১ জুন ২০২৬

বৃটেনের কার্ডিফ শহরে পবিত্র ঈদ-উল আজহা উদযাপন

আত্মত্যাগ ও বিসর্জন,  ভালোবাসা আর শান্তির বার্তা নিয়ে আবার এলো পবিত্র ঈদ। যথাযোগ্য মর্যাদায় ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের সাথে  বৃটেনের ওয়েলস রাজধানী কার্ডিফ শহরে ২৭ শে মে কয়েক  হাজার লোকের উপস্থিতিতে পবিত্র ঈদুল আজহার উদযাপন  করেছে মুসলিম কমিউনিটি।

বৃটেনের কার্ডিফ শাহজালাল মস্ক এন্ড ইসলামিক কালচারাল সেন্টারে সকাল ৮ টায় অনুষ্ঠিত প্রথম জামাত পরিচালনা করেন মসজিদের খতীব মাওলানা শাহ হালিম উদ্দিন নূরী, ২য় জামাতে নামাজ আদায় করান হাফিজ মাওলানা তৌহিদুল হক, কার্ডিফ  জালালিয়া মসজিদ এন্ড ইসলামিক শিক্ষা প্রতিষ্ঠানে  সকাল ৮ টায় প্রথম জামাত ঈমামতি করেন মসজিদের খতীব মাওলানা আব্দুল মোক্তাদির ও ২য় জামাতে  ইমামতি করেন হাফিজ জালাল উদ্দিন, এদিকে লানেড্রিন কমিউনিটি সেন্টারে ঈমামতি করেন হাফিজ খায়রুল আলম। 

খোতবা পূর্ব আলোচনায় ইমামগণ বলেন ঈদ উল আযহা আত্মত্যাগের মহিমায় ভাস্বর, মূলত আল্লাহতায়ালার নৈকট্য ও সন্তুষ্টি হাসিলের উদ্দেশ্যে আত্মকুরবান করার চেতনা জাগ্রত করে।

কার্ডিফের প্রতিটি মসজিদে ধর্মপ্রাণ  মুসলমানদের  পদচারণায় মুখর হয়ে ওঠে। জামাত শেষে আগত মুসল্লিরা একে অপরের সঙ্গে কোলাকুলি করে ঈদের অনাবিল আনন্দে মেতে উঠেন।এ যেনো এক প্রাণের বন্ধন।

কার্ডিফ শাহজালাল মস্ক এন্ড ইসলামিক কালচারাল সেন্টার এর ট্রাষ্টি মোহাম্মদ মকিস মনসুর, শাহজালাল মসজিদ কমিটির চেয়ারম্যান শাহ আতাউর রহমান মধু, সেক্রেটারি কাওসার হোসেন, ট্রেজারার রকিবুর রহমান, কার্ডিফ জালালিয়া মসজিদ এর  আলহাজ্ব লিলু মিয়া ও সেক্রেটারি মহিবুল ইসলাম মায়া সহ অন্যান্য নেতৃবৃন্দ এবং আগত আগত মুসল্লীরা বিশ্বের সকলকে ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়ে  ঈদুল আজহার আত্মত্যাগের মহিমায় সকলের জীবন মহিমান্বিত হয়ে উঠুক,  বিশ্ব হোক শান্তিময়। বিশ্ব-বিবেক জাগ্রত হওয়ার পাশাপাশি গড়ে উঠুক এক মানবিক পৃথিবী বলে অভিমত ব্যাক্ত করেছেন। পরিশেষে প্রতিটি ঈদের জামাতে  দোয়ার মাধ্যমে মুসলিম উম্মাহর সুখ শান্তি, সমৃদ্ধি কল্যাণ কামনা  করা হয়েছে।

বিভিন্ন জায়গায় ঈদ জামায়াতে মুসল্লিদের জন্য নানা পদের বিনা মূল্যের খাবার ও বাচ্চাদের জন্য বিনোদনের ব্যবস্থা ছিল।  প্রবাসের শত ব্যাস্ততার মাঝে ও ঈদ উপলক্ষে প্রতিটি  বাসাবাড়িতে ছিলো পিঠা, সন্দেশ, মিষ্টি, সেমাই, লাচ্ছি,বিরিয়ানি, সহ নানান খাবারের  আয়োজন। এদিকে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বাংলাদেশ ও যুক্তরাজ্য সহ বিশ্বময় বসবাসকারী সকল  মুসলমানদের আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে\'র কেন্দ্রীয় কনভেনর ও ইউকে বিডি টিভির চেয়ারম্যান কমিউনিটি লিডার ও সিনিয়র সাংবাদিক মোহাম্মদ মকিস মনসুর এক শুভেচ্ছা বার্তায় তিনি মুসলিম উম্মাহর সুখ, শান্তি, সমৃদ্ধি ও ভ্রাতৃত্ববোধ কামনা করেন।

 বাংলাদেশ ওয়েলফেয়ার এসোসিয়েশন কাডিফ ইউকে\'র  সেক্রেটারি মোহাম্মদ মকিস মনসুর , বলেন “ত্যাগের মহিমায় উজ্জ্বল পবিত্র ঈদুল আজহা আমাদের মাঝে আত্মত্যাগ, মানবতা ও সৌহার্দ্যের শিক্ষা নিয়ে আসে। এই ঈদ হোক সকলের জীবনে শান্তি, সম্প্রীতি ও কল্যাণের বার্তা।”

তিনি বলেন “ঈদের প্রকৃত শিক্ষা হলো ত্যাগ ও মানবতার কল্যাণে একে অপরের পাশে দাঁড়ানো। সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ফোটাতে   সবাইকে এগিয়ে আসতে হবে বলে উল্লেখ করে তিনি আরও বলেন, প্রবাসে থেকেও দেশের মানুষের সঙ্গে আত্মার সম্পর্ক অটুট রয়েছে। ঈদের এই আনন্দ সকলের জীবনে সুখ, শান্তি ও সমৃদ্ধি বয়ে আনুক।

কমিউনিটি এর আরও খবর

img

মাডশুট পার্ক অ্যান্ড ফার্ম পরিদর্শনে টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের প্রতিনিধি দল

প্রকাশিত :  ১৭:০৬, ০১ জুন ২০২৬

টাওয়ার হ্যামলেটসের অন্যতম জনপ্রিয় সবুজ স্থান মাডশুট পার্ক এন্ড ফার্ম পরিদর্শন করেছেন টাওয়ার হ্যামলেটস্ কাউন্সিলের কর্তৃপক্ষের একটি প্রতিনিধি দল। শহরের ব্যস্ততার মাঝেও সবুজের এক শান্তিপূর্ণ আশ্রয়স্থল হিসেবে পরিচিত এই ফার্মটি প্রতি বছর ২ লাখ ৫০ হাজারেরও বেশি দর্শনার্থীকে স্বাগত জানায়।

সম্প্রতি কাউন্সিলের সিদ্ধান্ত অনুযায়ী মাডশুট অ্যাসোসিয়েশনের জন্য নতুন ৩০ বছরের লিজ অনুমোদন দেওয়া হয়েছে। এর ধারাবাহিকতায় ২৯ মে শুক্রবার এই পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন ডেপুটি মেয়র মাইয়ুম তালুকদার, ক্যাবিনেট মেম্বার ফর হোমবিল্ডিং অ্যান্ড এনহ্যান্সিং কাউন্সিল হোমস অ্যান্ড নেবারহুডস কাউন্সিলর সাইদ আহমেদ, ক্যাবিনেট মেম্বার ফর ফাইন্যান্স, অ্যাসেটস অ্যান্ড গভর্নেন্স কাউন্সিলর আবু তালহা চৌধুরী, এবং কাউন্সিলের কর্পোরেট ডিরেক্টর ডেভিড জয়েস সহ কাউন্সিলের শীর্ষ কর্মকর্তাবৃন্দ।

পরিদর্শনকালে, প্রতিনিধিদলটি খামারের বিভিন্ন অংশ ঘুরে দেখেন এবং খামারটি কী কী সুবিধা প্রদান করে সে সম্পর্কে ধারণা নেন; যার মধ্যে রয়েছে অন-সাইট নার্সারি, বিরল প্রজাতির গবাদি পশুর এলাকা এবং বিভিন্ন সম্প্রদায়-নেতৃত্বাধীন কার্যক্রম।

উল্লেখ্য, আগামী ৬ ও ৭ জুন অনুষ্ঠিত হতে যাওয়া অ্যাগ্রিকালচারাল শো নিয়েও আলোচনা হয়, যা স্থানীয় পরিবার ও দর্শনার্থীদের জন্য একটি বড় আকর্ষণ হিসেবে বিবেচিত।

মাডশুট মাডচিউট পার্ক অ্যান্ড ফার্ম প্রতি বছর প্রায় ২,৫০,০০০ দর্শনার্থীকে স্বাগত জানায়। এটি একটি ব্যস্ত শহরের মাঝখানে থেকেও গ্রাম্য পরিবেশের স্বাদ পাওয়ার একটি বিরল সুযোগ দেয়। এখানে রয়েছে পুরস্কারপ্রাপ্ত পরিবেশ সংরক্ষণ কার্যক্রম, একটি স্থানীয় প্রাকৃতিক সংরক্ষণ এলাকা, প্রতি বছর ১০,০০০-এর বেশি শিশুর জন্য আউটডোর শিক্ষার ব্যবস্থা, সারা বছর শিশুদের যত্নের সুবিধা, স্বেচ্ছাসেবী হওয়ার সুযোগ এবং সবার জন্য বিনামূল্যে প্রবেশের ব্যবস্থা।

মাডচুট পার্ক অ্যান্ড ফার্ম দীর্ঘদিন ধরেই স্থানীয় কমিউনিটির জন্য শিক্ষা, বিনোদন এবং প্রকৃতির সাথে সংযোগের একটি গুরুত্বপূর্ণ স্থান হিসেবে কাজ করছে।

কাউন্সিল আশা করছে, নতুন লিজের মাধ্যমে ফার্মটির উন্নয়ন, সংরক্ষণ এবং কমিউনিটি সম্পৃক্ততা আরও শক্তিশালী হবে।

সবুজ পরিবেশ ও প্রাণবৈচিত্র্যে ভরপুর এই স্থানটি তাই পরিবার নিয়ে সময় কাটানোর জন্য এখনো একটি আদর্শ গন্তব্য। চাইলে আপনিও একদিন ঘুরে দেখে আসতে পারেন।


কমিউনিটি এর আরও খবর