img

বৈচিত্র্যের মাঝে ঐক্য - জুলাই মাস জুড়ে টাওয়ার হ্যামলেটসে পালিত হবে সাউথ এশিয়ান হেরিটেজ মান্থ ২০২৬

প্রকাশিত :  ১৫:০৪, ২৩ জুন ২০২৬

বৈচিত্র্যের মাঝে ঐক্য - জুলাই মাস জুড়ে টাওয়ার হ্যামলেটসে পালিত হবে সাউথ এশিয়ান হেরিটেজ মান্থ ২০২৬

টাওয়ার হ্যামলেটসে এই জুলাই মাসজুড়ে পালিত হবে সাউথ এশিয়ান হেরিটেজ মান্থ ২০২৬। দক্ষিণ এশীয় কমিউনিটির ইতিহাস, সংস্কৃতি ও ব্রিটিশ জীবনে তাদের অবদানকে সম্মান জানাতে প্রতি বছর এই মাসটি পালন করা হয়। এবারের প্রতিপাদ্য হলো \"ইউনিটি ইন ডাইভারসিটি” অর্থাৎ \"বৈচিত্র্যের মাঝে ঐক্য\", যা দক্ষিণ এশিয়া ও প্রবাসী কমিউনিটির ভাগ করা সংস্কৃতি, ইতিহাস এবং সম্প্রীতিকে তুলে ধরে।

আফগানিস্তান, বাংলাদেশ, ভুটান, ভারত, মালদ্বীপ, নেপাল, পাকিস্তান এবং শ্রীলঙ্কা – এই আটটি দেশ নিয়ে দক্ষিণ এশিয়া গঠিত। টাওয়ার হ্যামলেটসে দক্ষিণ এশীয় জনগোষ্ঠী একটি বড় অংশজুড়ে রয়েছে, যেখানে সর্বশেষ জনগণনা অনুযায়ী, বাংলাদেশের জন্মগ্রহণকারী বাসিন্দাদের সংখ্যা ইংল্যান্ড ও ওয়েলসে সর্বাধিক - সংখ্যা ও অনুপাত উভয় ক্ষেত্রেই।

সংগীত, নাটক, কমেডি, চলচ্চিত্র প্রদর্শনী, হেরিটেজ ওয়াক, আলোচনা ও কমিউনিটি কার্যক্রমসহ বিচিত্র আয়োজনে সাজানো হয়েছে এবারের হেরিটেজ মান্থ এর অনুষ্ঠানমালা। টাওয়ার হ্যামলেটস কাউন্সিল স্থানীয় শিল্পী, ইতিহাসবিদ ও কমিউনিটি সংগঠনগুলির সাথে মিলে এই বর্ণাঢ্য কার্যক্রম পরিচালনা করছে।

টাওয়ার হ্যামলেটসের এক্সিকিউটিভ মেয়র লুৎফুর রহমান বলেন: “টাওয়ার হ্যামলেটস অসাধারণ বৈচিত্র্যের এক মিলনস্থল এবং আমরা গর্ববোধ করি সেই সব কমিউনিটিকে উদ্‌যাপন করতে যারা আমাদের বরোকে সমৃদ্ধ করে।

সাউথ এশিয়ান হেরিটেজ মান্থ সবাইকে একত্রিত হওয়ার, আমাদের সম্মিলিত জীবনের গল্প ও ঐতিহ্য জানার এবং যুক্তরাজ্যে দক্ষিণ এশীয় কমিউনিটির স্থায়ী অবদানকে সম্মান জানানোর একটি সুযোগ করে দেয়।”

লেইজার, কালচার ও ট্যুরিজম বিষয়ক ক্যাবিনেট সদস্য কাউন্সিলর মিনারা খাতুন বলেন: “আমি আনন্দিত যে টাওয়ার হ্যামলেটস কাউন্সিল বরো জুড়ে বিভিন্ন ইভেন্টের মাধ্যমে দক্ষিণ এশীয় সংস্কৃতির শক্তিশালী প্রভাবকে তুলে ধরছে। এবারের ‘ইউনিটি ইন ডাইভারসিটি’ থিমটি পুরো অনুষ্ঠানমালার মধ্যেই প্রতিফলিত হয়েছে। সৃজনশীলতা, শিক্ষা, খাদ্য, ফ্যাশন, সংগীত, ভাষা ও উদ্যোগ - সব ক্ষেত্রেই এই অবদানগুলো আমাদের কমিউনিটিকে আরও সমৃদ্ধ ও প্রাণবন্ত করে তুলছে।”

৪ জুলাই শনিবার বিকেল ২টা ৩০ মিনিটে কবি নজরুল সেন্টারে মিতালি আর্টসের পরিবেশনায় \"মিলে মিশে করি গান\" শিরোনামের একটি গানের আসর দিয়ে মাসের অনুষ্ঠান শুরু হবে। এটি একটি ফ্রি অনুষ্ঠান এবং মাসজুড়ে আরও তিনটি সেশনে অনুষ্ঠিত হবে।

৫ জুলাই রবিবার বিকেল ৪টায় ব্র্যাডি আর্টস অ্যান্ড কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হবে \"গ্লুউইমেন ফেয়ার এন্ড কনসার্ট\"। নারীদের ক্ষমতায়ন ও সৃজনশীলতাকে উদযাপন করা এই বিনামূল্যের অনুষ্ঠানে থাকবে মেলা ও কনসার্ট।

৯ জুলাই বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে কুইন মেরি ইউনিভার্সিটি লন্ডনের আর্টসওয়ান ব্লকে প্রদর্শিত হবে রাহেমুর রহমান ও লিলি ভেচের চলচ্চিত্র \"বডি অব আওয়ার ওউন\"। একই স্থানে রাত ৭টা ১৫ মিনিটে দেখানো হবে \"জুলাই উইমেন\" চলচ্চিত্র, সাথে থাকবে প্যানেল আলোচনা। উভয় অনুষ্ঠানের টিকিটের মূল্য ৬.১৩ পাউন্ড থেকে শুরু।

১০ জুলাই শুক্রবার রাত ৭টায় ব্র্যাডি আর্টস অ্যান্ড কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হবে আব্দুল হোয়াইটের কমেডি নাইট, সাউথ এশিয়ান হেরিটেজ মান্থ স্পেশাল। টিকিটের মূল্য ১১.৫৫ পাউন্ড থেকে শুরু।

১১ জুলাই শনিবার বিকেল ২টায় ডিউক অব ওয়েলিংটনের অশ্বারোহী মূর্তির সামনে থেকে শুরু হবে ব্রিটবাংলা আয়োজিত \"লন্ডন বেঙ্গল ওয়াক\"। এই হেরিটেজ ওয়াকে পূর্ব লন্ডনে বাঙালি কমিউনিটির ইতিহাস ও ঐতিহ্যের পথ ধরে হাঁটা যাবে। টিকিটের মূল্য ১১.৫৫ পাউন্ড। একই দিন সন্ধ্যা ৬টায় ব্র্যাডি আর্টস সেন্টারে রাধারমণ সোসাইটির পরিবেশনায় বিনামূল্যে উপভোগ করা যাবে \"ধামাইল, বাংলা লোকসংগীত ও অ্যালেন গিন্সবার্গ\" শিরোনামের অনুষ্ঠান।

১২ জুলাই রবিবার বিকেল ২টায় লন্ডন এন্টারপ্রাইজ একাডেমিতে অনুষ্ঠিত হবে \"এক্সপ্লোরিং দ্যা লেগ্যাসিস্ অব লস্কর এক্টিভিজম ইন ইস্ট লন্ডন (১৯৩০ - ১৯৪০)\" শীর্ষক একটি ঐতিহাসিক আলোচনা অনুষ্ঠান, যেখানে পূর্ব লন্ডনে লস্কর নাবিকদের সক্রিয়তার ইতিহাস তুলে ধরা হবে। টিকিটের মূল্য ৬.১৩ পাউন্ড থেকে শুরু।

১৭ জুলাই শুক্রবার সন্ধ্যা ৬টায় কুইন মেরি ইউনিভার্সিটি লন্ডনের আর্টসওয়ান ব্লকে প্রদর্শিত হবে লিসা গাজী পরিচালিত চলচ্চিত্র \"বাড়ির নাম শাহানা\"। টিকিটের মূল্য ১১.৫৫ পাউন্ড থেকে শুরু।

১৮ জুলাই শনিবার বিকেল ২টায় ইস্ট ইন্ডিয়া থেকে শুরু হবে ড. জর্জি ওয়েমিস পরিচালিত \"ইনভিজিবল ইস্ট ইন্ডিয়া ডক ওয়াক\"। এই বিনামূল্যের হেরিটেজ ওয়াকে ইস্ট ইন্ডিয়া ডকের অদৃশ্য ইতিহাস অনুসন্ধান করা হবে।

১৯ জুলাই রবিবার বিকেল ২টায় রয়্যাল এক্সচেঞ্জ থেকে শুরু হবে রবি সাভুর ও কবিতা সাভুর পরিচালিত \"টি ব্রেক এট্ ব্রিটিশ এম্পায়ার\" শীর্ষক হেরিটেজ ওয়াক। এই পরিভ্রমণ চা, ঔপনিবেশিক ইতিহাস ও বৈশ্বিক বাণিজ্যের মধ্যকার সম্পর্ক অন্বেষণ করবে। টিকিটের মূল্য ১১.৫৫ পাউন্ড থেকে শুরু।

কমিউনিটি এর আরও খবর

img

টাওয়ার হ্যামলেটসে অল পয়েন্টস ইস্ট ও লিডো লোকাল বিজনেস ফেয়ার

প্রকাশিত :  ১৫:১০, ২৩ জুন ২০২৬

লন্ডনের অন্যতম সেরা কমিউনিটি উৎসবের অংশ হওয়ার এক বিরল সুযোগ এসে গেছে! স্থানীয় ব্যবসায়ী উদ্যোক্তা এবং কমিউনিটি সংগঠনগুলোর জন্য এটি একটি অসাধারণ সম্ভাবনার দরজা।

প্রতি বছর অল পয়েন্টস ইস্ট, টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের সহযোগিতায়, \"ইন দ্য নেইবারহুড\" নামে একটি প্রাণবন্ত কমিউনিটি উৎসব আয়োজন করে থাকে। স্থানীয় ব্যবসা প্রতিষ্ঠানগুলো যাতে এই উৎসবে সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে পারে, সেই লক্ষ্যে উৎসব আয়োজকদের উদ্যোগে আগামী বুধবার, ২৪ জুন নবম বার্ষিক লোকাল বিজনেস ফেয়ার অনুষ্ঠিত হবে। 

লোকাল বিজনেস ফেয়ার কী এবং কেন যোগ দেবেন?

লোকাল বিজনেস ফেয়ার হলো স্থানীয় ব্যবসায়ীদের সরাসরি উৎসব আয়োজকদের সঙ্গে কথা বলার এবং এ বছরের \"ইন দ্য নেইবারহুড\" ইভেন্টে যুক্ত হওয়ার নানান পথ সম্পর্কে জানার একটি উন্মুক্ত সুযোগ। ভিক্টোরিয়া পার্কে আয়োজিত এই বছরের \"ইন দ্য নেইবারহুড\" উৎসব চলবে সোমবার ২৪ আগস্ট থেকে বৃহস্পতিবার ২৭ আগস্ট পর্যন্ত।

এই মেলায় অংশগ্রহণকারীরা সরাসরি জানতে পারবেন:

উৎসবে অংশ নেওয়ার বিভিন্ন উপায় ও সুযোগ,

স্থানীয় ব্যবসার প্রসারে উৎসবকে কাজে লাগানোর কৌশল,

আয়োজকদের সঙ্গে সরাসরি যোগাযোগ ও নেটওয়ার্কিংয়ের সুযোগ।

এ বছর লোকাল বিজনেস ফেয়ারটি সম্পূর্ণরূপে অনলাইন ভিডিও সেশনের মাধ্যমে অনুষ্ঠিত হবে, যা এটিকে আগের যেকোনো বছরের তুলনায় আরও সহজলভ্য করে তুলেছে। আপনি যেখানেই থাকুন না কেন, ঘরে বসেই অংশ নিতে পারবেন।

এই মেলায় অংশগ্রহণ সম্পূর্ণ ফ্রি এবং এটি সকল স্থানীয় ব্যবসায়ী উদ্যোক্তা ও কমিউনিটি সংগঠকদের জন্য উন্মুক্ত। এত বড় একটি উৎসবের সঙ্গে যুক্ত হওয়ার এই বিনামূল্যের সুযোগ কাজে লাগান এবং আপনার ব্যবসাকে নতুন উচ্চতায় নিয়ে যান।

অংশ নিতে আগ্রহীরা পাশের ফরম পূরণ করুনঃ https://via.ls.uk/APE-LIDO-Local-Business-Fair

আরও তথ্যের জন্য অল পয়েন্টস ইস্টের ওয়েবসাইট www.allpointseastfestival.com ভিজিট করুন।

কমিউনিটি এর আরও খবর