img

‘অনৈতিক কার্যকলাপ’: সিলেটে আরেকটি হোটেল সিলগালা

প্রকাশিত :  ০৬:৪৩, ১৬ জানুয়ারী ২০২৬

 ‘অনৈতিক কার্যকলাপ’: সিলেটে আরেকটি হোটেল সিলগালা

সিলেট মহানগর পুলিশ অনৈতিক কার্যক্রম চালানোর অভিযোগে সিলেট নগরের আরেকটি হোটেল সিলগালা করেছে।

গতকাল বৃহস্পতিবার রাতে মহানগর গোয়েন্দা পুলিশের অভিযানে ওই হোটেল সিলগালা করা হয়।

সিলেট সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (দক্ষিণ) মো. শাহরিয়ার আলম জানান, রাতে সিলেট নগরের বন্দরবাজার এলাকার আবাসিক হোটেল ‘তালহা রেস্ট হাউস’-এ অভিযান পরিচালনা করা হয়। ওই রেস্ট হাউস থেকে অসামাজিক কার্যকলাপের অভিযোগে তিন জনকে আটক করা হয়। তাদের মধ্যে দুজন পুরুষ ও একজন নারী।

এসময় অসামাজিক কার্যকলাপের অভিযোগে হোটেলটি সিলগালা করা হয়েছে বলে পুলিশ জানায়।

এরআগে একই অভিযোগে গত নভেম্বরে একটি ও অক্টোবর মাসে নগরের ৬টি হোটেল সিলগালা করেছে সিলেট মহানগর পুলিশ (এসএমপি)।


সিলেটের খবর এর আরও খবর

img

খোয়াই নদীতে গোসল করতে গিয়ে বৃদ্ধ নিখোঁজ

প্রকাশিত :  ১১:৪৮, ১৫ জুন ২০২৬

হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলায় খোয়াই নদী গোসল করতে গিয়ে মোঃ আব্দুল্লাহ (৫৫) নামে এক ব্যক্তি নিখোঁজ হয়েছেন।

গত শনিবার (১৩ জুন) বিকাল ৩ টার দিকে উপজেলার পূর্ব ছনখলা এলাকায় খোয়াই নদীতে গোসল করার সময় তিনি নিখোঁজ হন। নিখোঁজ মোঃ আব্দুল্লাহ উপজেলার গাজিপুর ইউনিয়নের খেতামারা গ্রামের বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা যায়, নদীতে গোসলে নামার পর তীব্র স্রোতে তিনি ভেসে যান। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ শুরু করেছে।

চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গালিব চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিখোঁজ ব্যক্তির সন্ধানে ফায়ার সার্ভিসের ডুবুরি ও উপজেলা প্রশাসন যৌথভাবে কাজ করছে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত উদ্ধার কাজ চলমান ছিল।


সিলেটের খবর এর আরও খবর