img

সুনামগঞ্জের পাঁচটি আসনেই বিএনপির প্রার্থীদের জয়

প্রকাশিত :  ০৫:৩২, ১৩ ফেব্রুয়ারী ২০২৬
সর্বশেষ আপডেট: ০৭:২৫, ১৩ ফেব্রুয়ারী ২০২৬

 সুনামগঞ্জের পাঁচটি আসনেই বিএনপির প্রার্থীদের জয়

সুনামগঞ্জের পাঁচটি সংসদীয় আসনেই বিএনপির ধানের শীষের প্রার্থীরা বিজয়ী হয়েছেন। রাতে ভোট গণনা শেষে নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও সুনামগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস মিয়া বেসরকারিভাবে এই ফলাফল ঘোষণা করেন। ৫টি আসনের মধ্যে ৪টিতে তাদের নিকটতম প্রতিদ্বন্দ্বি ছিলেন জামায়াতে ইসলামীর প্রার্থীরা।

সুনামগঞ্জ-১ (ধর্মপাশা, মধ্যনগর, তাহিরপুর ও জামালগঞ্জ) আসনে ১৭৭টি ভোটকেন্দ্রের ফলাফল শেষে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বিএনপির প্রার্থী কামরুজ্জমান কামরুল। তিনি তার নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে ৭১ হাজার ১৫৫ ভোট বেশি পেয়ে বিজয় হওয়ার তথ্য পাওয়া গেছে।

প্রাপ্ত ফলাফল অনুযায়ী, ধানের শীষ প্রতীকে কামরুজ্জমান কামরুল পেয়েছেন ১ লাখ ৬১ হাজার ৫৬১ ভোট। অন্যদিকে, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী তোফায়েল আহমদ পেয়েছেন ৯০ হাজার ৪০৬ ভোট।

সুনামগঞ্জ-২ আসনে (দিরাই -শাল্লা) বিজয়ী হয়েছেন বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী নাছির উদ্দিন চৌধুরী। নিকটতম ছিলেন জামায়াতে ইসলামি মনোনীত দাঁড়িপাল্লার প্রার্থী মোহাম্মদ শিশির মনির।

১১১টি কেন্দ্রে নাছির চৌধুরী ধানের শীষ প্রতীকে ৯৯ হাজার ৫২২ ভোট পেয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী শিশির মনির পেয়েছেন ৬৩ হাজার ২২০ ভোট।

সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর ও শান্তিগঞ্জ) আসনে বেসরকারি ফলাফলে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী মুহাম্মদ কয়ছর আহমদ বিপুল ভোটে বিজয়ী হয়েছেন। মোট ১৪৭ কেন্দ্রে তার প্রাপ্ত ভোট ৯৬ হাজার ৬৬৬। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি স্বতন্ত্র প্রার্থী আনোয়ার হোসেন তালা প্রতিকে পেয়েছেন ৪১ হাজার ৯৮৪ ভোট।

সুনামগঞ্জ-৪ (সুনামগঞ্জ সদর ও বিশ্বম্ভরপুর) আসনে বিজয়ী হয়েছেন বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী নূরুল ইসলাম নূরুল। নিকটতম রয়েছেন জামায়াতে ইসলামি মনোনীত দাঁড়িপাল্লার প্রতিকের নিয়ে মো. সামছ উদ্দিন।

সুনামগঞ্জ–৫ (ছাতক–দোয়ারাবাজার) আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বিএনপির ধানের শীষ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করা কলিম উদ্দিন আহমদ মিলনবিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ–সাংগঠনিক সম্পাদক ও সাবেক তিনবারের সংসদ সদস্য মিলন ১ লক্ষ ৫২ হাজার ৯৯৭ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বি জামায়াতে ইসলামীর প্রার্থী মাওলানা আব্দুস সালাম আল মাদানী দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৯৯ হাজার ৯২৮ ভোট।


সিলেটের খবর এর আরও খবর

img

হবিগঞ্জের মাধবপুরে বিজিবির অভিযানে ২ কোটিরও অধিক টাকা মূল্যের ভারতীয় ওষুধ ও ফুচকা জব্দ

প্রকাশিত :  ১৯:৩৪, ২১ এপ্রিল ২০২৬

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) মাধবপুর উপজেলাধীন মুক্তিযোদ্ধা চত্বর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ২ কোটি ২০ হাজার টাকা মূল্যের বিপুল পরিমাণ ভারতীয় বিভিন্ন প্রকার আমদানি নিষিদ্ধ অবৈধ ওষধ ও ফুচকা জব্দ করেছে।

আজ (২১ এপ্রিল) দুপুরে বিজিবির হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) এর একটি চৌকস আভিযানিকদল গোপন সংবাদের ভিত্তিতে মাধবপুর উপজেলাধীন মুক্তিযোদ্ধা চত্বর এলাকায় কৌশলগত অবস্থান গ্রহণ করে।  আনুমানিক দুপুর ১২টার দিকে একটি সন্দেহভাজন ট্রাক আসতে দেখে বিজিবি সদস্যরা সংকেত দিয়ে ট্রাকটি থামায়। পরবর্তীতে ট্রাকটি তল্লাশি করে দেখা যায় যে, ট্রাকটিতে বহনকৃত ইটের নিচে বস্তার ভেতরে অত্যন্ত সুকৌশলে ভারতীয় বিভিন্ন প্রকার আমদানি নিষিদ্ধ অবৈধ ঔষধ এবং ফুচকা লুকানো রয়েছে। পাচারের উদ্দেশ্যে বহনকৃত এসব অবৈধ পণ্য তাৎক্ষণিকভাবে জব্দ করা হয়। জব্দকৃত মালামালের সিজারমূল্য আনুমানিক ২ কোটি ২০ হাজার টাকা। 

জব্দকৃত ভারতীয় ওষুধ ও ফুচকাগুলো আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমে সংশ্লিষ্ট কাস্টমস অফিসে হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

এ ব্যাপারে হবিগঞ্জ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মোঃ তানজিলুর রহমান জানান, সীমান্ত সুরক্ষা ও চোরাচালান দমনে বিজিবির কঠোর অবস্থানে রয়েছে। একই সঙ্গে সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে। দেশীয় ওষুধ শিল্প রক্ষা এবং  অর্থনীতিকে সুসংহত রাখা এবং চোরাচালান প্রতিরোধে এ ধরনের অভিযান চলমান রয়েছে এবং ভবিষ্যতেও অব্যাহত থাকবে। 

সিলেটের খবর এর আরও খবর