img

শিক্ষা মন্ত্রণালয়ে বদলি বাণিজ্য চলবে না: শিক্ষামন্ত্রী

প্রকাশিত :  ০৯:২১, ১৯ ফেব্রুয়ারী ২০২৬
সর্বশেষ আপডেট: ০৯:২৪, ১৯ ফেব্রুয়ারী ২০২৬

শিক্ষা মন্ত্রণালয়ে বদলি বাণিজ্য চলবে না: শিক্ষামন্ত্রী

নতুন শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন জানিয়েছেন, শিক্ষা মন্ত্রণালয়ে কোনো ধরনের বদলি বাণিজ্য চলতে দেওয়া হবে না। তিনি বলেন, মন্ত্রণালয়ের কার্যক্রম ধীরে ধীরে অ্যাপভিত্তিক করা হবে, যাতে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা যায়। পাশাপাশি নির্ধারিত সময়েই শিক্ষার্থীদের হাতে মানসম্মত পাঠ্যবই পৌঁছে দেওয়া হবে। বই বিতরণ বা অন্য কোনো ক্ষেত্রে সিন্ডিকেটের সুযোগ থাকবে না বলেও তিনি স্পষ্ট করেন।

আজ বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সচিবালয়ে দ্বিতীয় কর্মদিবসে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

নকলবিরোধী অভিযানের বিষয়ে শিক্ষামন্ত্রী বলেন, বাংলাদেশে নকলবিরোধী অভিযানের আর দরকার হবে না। এরআগে মন্ত্রিত্বের সময় আমার বিরুদ্ধে দুর্নীতির কোনো অভিযোগ নেই, এখানে দুর্নীতির কোনো স্থান নেই এবং পাবেও না।

শিক্ষামন্ত্রী এহসানুল হক বলেন, অতীতে মব করে অটো পাশ নেওয়া ও পরীক্ষা বন্ধ করা হয়েছে। আবার ক্লাস পরীক্ষা বাদ দিয়ে শিক্ষকরা রাজনৈতিক দলের কর্মসূচিতে অংশ নিয়েছেন। তবে এটা আর হতে দেয়া হবে না। আমাদের লক্ষ্য এসব দুর করে শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজানো। শিক্ষা কারিকুলাম রিভিউ করা হবে এবং এখাতকে আধুনিকায়ন করা হবে।

ইংলিশ মিডিয়াম স্কুলগুলোকে সরকারি আওতায় আনা হবে জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন, দেশে ইংলিশ মিডিয়াম স্কুলগুলোকেও সরকারি নিয়মনীতির আওতায় আনা হবে এবং কোনো ইংলিশ মিডিয়াম স্কুল কোনো অপরাধ করলে তাদেরও শাস্তির আওতায় আনা হবে।


শিক্ষা এর আরও খবর

img

দেশের এইচএসসি লেভেল সিঙ্গাপুরের ক্লাস সিক্সের সমান: সংসদে ববি হাজ্জাজ

প্রকাশিত :  ১৩:২৯, ১৪ জুন ২০২৬
সর্বশেষ আপডেট: ১৪:০১, ১৪ জুন ২০২৬

গত দুই দশকের অবহেলার কারণে দেশের শিক্ষাব্যবস্থার মান উল্লেখযোগ্যভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে মন্তব্য করেছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। তিনি বলেন, বর্তমানে বাংলাদেশের উচ্চমাধ্যমিক স্তরের শিক্ষার মানকে অনেক ক্ষেত্রে সিঙ্গাপুরের ষষ্ঠ শ্রেণির শিক্ষার সঙ্গে তুলনা করা হয়। এই পরিস্থিতি থেকে উত্তরণে শিক্ষা খাতে ব্যাপক সংস্কার ও আমূল পরিবর্তনের লক্ষ্যে সরকার একটি দীর্ঘমেয়াদি মহাপরিকল্পনা গ্রহণ করেছে।

আজ রোববার (১৪ জুন) ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনে ২০২৫-২৬ অর্থবছরের সম্পূরক বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন। সংসদ অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।

বিগত দুই দশকের শিক্ষাব্যবস্থার সমালোচনা করে ববি হাজ্জাজ বলেন, ‘অতীতে প্রাথমিক ও গণশিক্ষায় চরম নৈরাজ্য চলেছে। যার ফলে আমাদের বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি পরীক্ষায় শিক্ষার্থীরা পাস করতে পারছে না। এমনকি আমাদের এইচএসসি লেভেলকে সিঙ্গাপুরের ক্লাস সিক্সের সমান মনে করা হয়। এই লজ্জা থেকে মুক্তি পেতে আমরা কারিকুলাম, শিক্ষক নিয়োগ ও প্রশিক্ষণ এবং অবকাঠামো ঢেলে সাজানোর উদ্যোগ নিয়েছি।’

প্রাথমিক শিক্ষার চতুর্থ ও পঞ্চম শ্রেণি থেকেই খেলাধুলা এবং সাংস্কৃতিক কারিকুলাম অন্তর্ভুক্ত করার সিদ্ধান্তের কথা জানান প্রতিমন্ত্রী। এ বিষয়ে বিরোধীদের সমালোচনার জবাবে তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘কিছু রাজনৈতিক বিরোধী পক্ষ অপপ্রচার চালাচ্ছে যে সাংস্কৃতিক শিক্ষা সন্তানদের ভুল পথে নিয়ে যাবে। অথচ এই পক্ষই অতীতে নারী সংসদ সদস্যদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করেছে। তাদের এই নোংরা মনোভাব থেকে বেরিয়ে আসতে হবে।’

বাজেটের অর্থনৈতিক দিক ব্যাখ্যা করে প্রতিমন্ত্রী বলেন, এটি একটি আশাবাদী বাজেট। এখানে ক্রিয়েটিভ ইকোনমি এবং পুরোনো কলকারখানা পুনরুজ্জীবিত করার মাধ্যমে জাতীয় আয় বাড়ানোর সুনির্দিষ্ট রূপরেখা রয়েছে। দেশের শিক্ষা ব্যবস্থাকে বিশ্বমানের করতে গঠনমূলক সমালোচনার পাশাপাশি বিরোধী দলকে সরকারের এই অগ্রযাত্রায় বাধা সৃষ্টি না করার আহ্বান জানান তিনি।

শিক্ষা এর আরও খবর