img

নতি স্বীকার না করলে নৌ-অবরোধের মাধ্যমে ইরানকে কোনঠাসার ইঙ্গিত ট্রাম্পের

প্রকাশিত :  ১০:৪৭, ১২ এপ্রিল ২০২৬

নতি স্বীকার না করলে নৌ-অবরোধের মাধ্যমে ইরানকে কোনঠাসার ইঙ্গিত ট্রাম্পের

পাকিস্তানের ইসলামাবাদে ইরানের সঙ্গে শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখনো আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেননি। তবে তিনি তার নিজস্ব সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ একটি নিবন্ধের লিঙ্ক শেয়ার করেছেন।

ট্রাম্পের শেয়ার করা নিবন্ধের শিরোনাম, ‘ইরান নতি স্বীকার না করলে প্রেসিডেন্টের হাতে থাকা ট্রাম্প কার্ড: নৌ-অবরোধ’।

প্রবীণ মার্কিন সাংবাদিক জন সলোমনের লেখা নিবন্ধটি তাঁর রক্ষণশীল ওয়েবসাইট ‘জাস্ট দ্য নিউজ’-এ প্রকাশিত হয়েছে। নিবন্ধে বিশেষজ্ঞদের উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে, ইরান যদি হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ না ছাড়ে, তবে ট্রাম্প পাল্টা বড় ধরনের নৌ-অবরোধের মাধ্যমে (হরমুজ প্রণালিতে) দেশটিকে কোণঠাসা করে ফেলতে পারেন।

লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ উত্তর ইসরায়েলের ইয়ারুন নামের একটি অবৈধ বসতিতে ইসরায়েলি সেনাদের ওপর ড্রোন হামলা চালানোর দাবি করেছে।

সংগঠনটি তাদের টেলিগ্রাম চ্যানেলে দেওয়া এক বিবৃতিতে বলেছে, ‘আমাদের দেশ ও জনগণের ওপর ইসরায়েলি-মার্কিন আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত এ প্রতিরোধ অব্যাহত থাকবে।’

সূত্র: আল–জাজিরা

img

হরমুজ প্রণালি খুলে দিল ইরান, নমনীয় বার্তা ট্রাম্পের

প্রকাশিত :  ১৬:৩১, ১৭ এপ্রিল ২০২৬
সর্বশেষ আপডেট: ১৬:৩৫, ১৭ এপ্রিল ২০২৬

লেবাননের ১০ দিনের চলমান যুদ্ধবিরতির মধ্যেই বিশ্ব বাণিজ্যের গুরুত্বপূর্ণ পথ হরমুজ প্রণালি সম্পূর্ণ উন্মুক্ত করে দিয়েছে ইরান। ফলে এই প্রণালি দিয়ে এখন সব বাণিজ্যিক জাহাজ অবাধে চলাচল করতে পারবে।

তবে প্রণালিটিতে যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ বহাল থাকার বিষয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ‘সমঝোতার প্রক্রিয়াটি খুব দ্রুত শেষ হওয়া উচিত।’

আজ শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স অ্যাকাউন্টে এ কথা জানান ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি।

সেখানে তিনি বলেছেন, লেবাননের যুদ্ধবিরতির মধ্যে হরমুজ প্রণালি সম্পূর্ণ উন্মুক্ত। লেবাননে ১০ দিনের যুদ্ধবিরতির সময়ে এই প্রণালি দিয়ে সব বাণিজ্যিক জাহাজ অতিক্রম করতে পারবে।

এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ‘হরমুজ প্রণালি এখন সম্পূর্ণ খোলা এবং ব্যবসার জন্য প্রস্তুত। তবে ইরানের সঙ্গে চূড়ান্ত চুক্তি না হওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ (নেভাল ব্লকেড) বহাল থাকবে।

এ বিষয়ে তিনি আরো বলেন, ‘আলোচনার বেশিরভাগ বিষয় ইতিমধ্যে সমঝোতায় পৌঁছেছে। ফলে পুরো প্রক্রিয়াটি খুব দ্রুত শেষ হওয়া উচিত।’

এর আগে লেবাননে যুদ্ধবিরতি কার্যকর করা ইরানের অন্যতম দাবি ছিল। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকাল বৃহস্পতিবার রাতে লেবাননে ১০ দিনের যুদ্ধবিরতি ঘোষণা করেন।

আন্তর্জাতিক এর আরও খবর